Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
চলতি অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের ৭৮৬ মিলিয়ন ডলার বিক্রি

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
30 September, 2021, 09:55 am
Last modified: 30 September, 2021, 12:35 pm

Related News

  • কেন্দ্রীয় ব্যাংকে দলকানা গভর্নর বসিয়ে ইসলামী ব্যাংক দখলে ব্যস্ত সরকার: শফিকুর রহমান
  • ৫,৬০০ কোটি টাকার তহবিল ঘাটতিতে আটকে গেছে আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন প্রক্রিয়া
  • স্বর্ণের মজুত বাড়াচ্ছে দেশগুলো—কারণ কী?
  • কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা
  • গণভোটে ‘হ্যাঁ’-এর প্রচারে কেন্দ্রীয় ব্যাংকের কোটি টাকা অনুদান নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিতর্ক

চলতি অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের ৭৮৬ মিলিয়ন ডলার বিক্রি

বুধবার আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলারের দাম আরও ১২ পয়সা বেড়ে ৮৫ টাকা ৪৭ পয়সায় দাঁড়িয়েছে।
টিবিএস রিপোর্ট
30 September, 2021, 09:55 am
Last modified: 30 September, 2021, 12:35 pm

কোভিড-১৯ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার ধারাবাহিকতায় অর্থনীতি সচল হতে শুরু করায় আমদানি চাহিদা বেড়েছে। এ কারণে দেশের বাজারে ডলারের দাম ও ডলার বিক্রি বাড়ছে।

চলতি ২০২১-২২ অর্থবছরের জুলাই থেকে মঙ্গলবার পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক ৭৮৬ মিলিয়ন ডলার বিভিন্ন ব্যাংকের কাছে বিক্রি করেছে।

গত মঙ্গলবারই কেন্দ্রীয় ব্যাংক ১০০ মিলিয়ন ডলার বিক্রি করেছে। এরমধ্যে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের কাছে ৫৫ মিলিয়ন এবং বাকি ৪৫ মিলিয়ন ডলার অন্যান্য কয়েকটি ব্যাংক ক্রয় করেছে। 

এর আগে সোমবার রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক আমদানিকৃত কোভিড টিকার মূল্য পরিশোধ ও তাদের গ্রাহকদের এলসির মূল্য পরিশোধের জন্য  ৮৫ মিলিয়ন ডলার কেন্দ্রীয় ব্যাংকের থেকে কিনেছে।

কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে দেখা যায়, ব্যাংকগুলোর ঘোষিত মুদ্রা বিনিময় হার নগদ ডলারের দাম সবচেয়ে বেশি উঠেছে ব্র্যাক ও এনআরবিসি ব্যাংকে। ব্যাংকগুলোর নগদ ডলারের দর ছিল ৮৮ টাকা ৫০ পয়সা। এছাড়া বেশিরভাগ ব্যাংকই ৮৭ টাকা থেকে ৮৮ টাকায় ডলার বিক্রি করছে।

এদিকে চাহিদা বাড়ায় দেশে মার্কিন ডলারের দাম বেড়েই চলছে। এতে করে টাকার মান কমছে। কেন্দ্রীয় ব্যাংক ডলার বিক্রয় বাড়ালেও দামের ঊর্ধ্বগতি ঠেকাতে পারছে না। 

বুধবার আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলারের দাম আরও ১২ পয়সা বেড়ে ৮৫ টাকা ৪৭ পয়সায় দাঁড়িয়েছে। তবে খোলাবাজার ও নগদ মূল্যে ডলার আরও বেশি কেনাবেচা হচ্ছে।

খাত সংশ্লিষ্টরা জানান, কোভিড প্রভাব কমে আসায় দেশের ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স কম আসছে। গত তিন মাস ধরে ধারাবাহিকভাবে কমছে। এ ছাড়া প্রত্যাশা অনুযায়ী আসছে না রপ্তানি আয়। 

অন্যদিকে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় মুলধনী যন্ত্রপাতিসহ এলসির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এতে করে ডলারের চাহিদা বাড়ছে, কমছে টাকার দাম।

এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশ ব্যাংকের কাছে পর্যাপ্ত পরিমাণ ডলার রিজার্ভ রয়েছে। ব্যাংকগুলো তাদের চাহিদা অনুযায়ী আমাদের কাছে ডলার কিনতে পারে কারণ আমাদের ডলারের ঘাটতি নেই। 

এর আগে বাজার স্থিতিশীল রাখতে গত অর্থবছরে রেকর্ড পরিমাণ ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। সেই সময়ে প্রায় ৮ বিলিয়ন ডলার কিনেছে। তার আগে ২০১৩-১৪ অর্থবছরে ৫ দশমিক ১৫ বিলিয়ন ডলার কিনেছিল কেন্দ্রীয় ব্যাংক। 

প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে রেমিট্যান্সের প্রবাহ, যা গত অর্থবছরে কোভিড-১৯ মহামারির মধ্যেও ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে রেখেছিল, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে ১৯% হ্রাস পেয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মতে, এ বছরের জুলাই-আগস্ট সময়কালে ৩.৬৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাওয়া গেছে, যা গত বছরের একই সময়ে পাওয়া ৪.৫৬ বিলিয়ন ডলার থেকে কম।

২০২০ সালের আগস্টের তুলনায় এই বছরের আগস্টে, রেমিট্যান্স প্রবৃদ্ধি প্রায় ৮% কমে ১.৮১ বিলিয়ন ডলারে নেমে আসে। 

Related Topics

টপ নিউজ

কেন্দ্রীয় ব্যাংক / ডলারের মূল্যবৃদ্ধি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • কেন্দ্রীয় ব্যাংকে দলকানা গভর্নর বসিয়ে ইসলামী ব্যাংক দখলে ব্যস্ত সরকার: শফিকুর রহমান
  • ৫,৬০০ কোটি টাকার তহবিল ঘাটতিতে আটকে গেছে আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন প্রক্রিয়া
  • স্বর্ণের মজুত বাড়াচ্ছে দেশগুলো—কারণ কী?
  • কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা
  • গণভোটে ‘হ্যাঁ’-এর প্রচারে কেন্দ্রীয় ব্যাংকের কোটি টাকা অনুদান নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিতর্ক

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net