Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
চট্টগ্রামে ট্রেড লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছে ৫ তফসিলি ব্যাংক

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
01 October, 2020, 05:30 pm
Last modified: 01 October, 2020, 05:30 pm

Related News

  • বড় বিনিয়োগ আসতে হবে পুঁজিবাজার থেকে, ব্যাংকের ওপর নির্ভরতা কমাতে হবে: অর্থমন্ত্রী
  • চট্টগ্রামের রাউজানে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমার ওপর আবগারি শুল্ক দিতে হবে না
  • স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

চট্টগ্রামে ট্রেড লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছে ৫ তফসিলি ব্যাংক

চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার সব শাখাকে ট্রেড লাইসেন্স গ্রহণ করার জন্য তফসিলিভুক্ত সোনালী, রূপালী, পূবালী, জনতা, উত্তরা, বেসিক এবং অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে রূপালী এবং অগ্রণী ব্যাংক লাইসেন্স গ্রহণ করেছে।
টিবিএস রিপোর্ট
01 October, 2020, 05:30 pm
Last modified: 01 October, 2020, 05:30 pm

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এলাকায় তফসিলিভুক্ত ৫টি ব্যাংক চসিকের ট্রেড লাইসেন্স ছাড়াই তাদের কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশ গেজেট অতিরিক্ত সংখ্যা ২০১৬ সালের ৩১ জানুয়ারি টেবিল ২ (ক) এবং ১৬৬ অনুসারে ব্যাংকের বিভিন্ন শাখা ও এটিএম বুথ সিটি করপোরেশনের প্রদত্ত ট্রেড লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক হলেও তফসিলিভুক্ত কোনো ব্যাংকই লাইসেন্স গ্রহণ করেনি। ফলে এই খাত থেকে চসিক প্রতি বছর রাজস্ব বঞ্চিত হয়েছে।

সিটি করপোরেশন এলাকার সব শাখাকে ট্রেড লাইসেন্স গ্রহণ করার জন্য তফসিলিভুক্ত সোনালী, রূপালী, পূবালী, জনতা, উত্তরা, বেসিক এবং অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে চসিক।

চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মফিদুল আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'তফসিলি ব্যাংকগুলো চসিকের লাইসেন্স নিতে বাধ্য। ট্রেড লাইসেন্স নিতে ১ সপ্তাহ আগে সংশ্লিষ্ট সকল তফসিলিভুক্ত ব্যাংককে চিঠি দিয়েছি। এর মধ্যে রূপালী এবং অগ্রণী ব্যাংক লাইসেন্স গ্রহণ করেছে।'

চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় তফসিলিভুক্ত ব্যাংকের কয়টি শাখা এবং এটিম বুথ রয়েছে, তার পরিসংখ্যান সিটি করপোরেশনের কাছে নেই উল্লেখ করে তিনি বলেন, 'ব্যাংকগুলো ট্রেড লাইসেন্স নিলে সঠিক সংখ্যা জানা যাবে।' 

চসিক সূত্র জানায়, চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বেসরকারি ব্যাংকগুলো ট্রেড লাইসেন্স গ্রহণ করলেও তফসিলি ব্যাংকগুলোকে বারবার তাগাদা দেওয়ার পরও তারা লাইসেন্স গ্রহণ করেনি। তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ফি ১০ হাজার টাকা।

পূবালী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের জেনারেল ম্যনেজার নরেশ চন্দ্র বসাক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'সিটি করপোরেশন থেকে ট্রেড লাইসেন্স গ্রহণের জন্য ১ সপ্তাহ আগে একটি চিঠি পাঠানো হয়েছে। এ বিষয়ে সিদ্ধান্তের জন্য আমরা প্রধান কার্যালয়ে চিঠি দিয়েছি।' 

তিনি আরও বলেন, 'চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় পূবালী ব্যাংকের ১৬ টি শাখা ও ৪টি এটিএম বুথ রয়েছে।'

সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মো: জাহাঙ্গীর আলম বলেন, 'ট্রেড লাইসেন্স নিতে চসিকের দেওয়া চিঠি পেয়েছি। লাইসেন্স নিতে সংশ্লিষ্ট শাখায় নির্দেশনা দেওয়া হয়েছে।'

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

চট্টগ্রাম সিটি করপোরেশন / চট্টগ্রাম / ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • বড় বিনিয়োগ আসতে হবে পুঁজিবাজার থেকে, ব্যাংকের ওপর নির্ভরতা কমাতে হবে: অর্থমন্ত্রী
  • চট্টগ্রামের রাউজানে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমার ওপর আবগারি শুল্ক দিতে হবে না
  • স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net