Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
কালো টাকা সাদা করার ‘সুযোগ বাড়ানোয়’ অর্থমন্ত্রীর সমালোচনায় সিপিডি

অর্থনীতি

অনলাইন ডেস্ক
14 June, 2019, 07:05 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

Related News

  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • স্বাস্থ্য বাজেট জনআকাঙ্ক্ষার প্রতিফলন, ৪ প্রধান সমস্যা সমাধানই লক্ষ্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাজেটকে স্বাগত জানাল বিজিএমইএ; নীতিগত স্থিতিশীলতা, বন্ড ও ভ্যাট ব্যবস্থার আধুনিকায়নসহ ৫ দাবি 
  • যেই বাজেটে ট্যাক্স কমানো হয়, সেই বাজেটও বিরোধী দল মানে না: প্রধানমন্ত্রী
  • সংশোধিত বাজেটে ২৭ মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ বাড়ল ৫৬,১১৭ কোটি টাকা

কালো টাকা সাদা করার ‘সুযোগ বাড়ানোয়’ অর্থমন্ত্রীর সমালোচনায় সিপিডি

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার ক্ষেত্রে উদারতার পরিচয় দিয়েছে সরকার।
অনলাইন ডেস্ক
14 June, 2019, 07:05 pm
Last modified: 25 August, 2019, 04:23 am
সিপিডির বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। ছবিঃ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

২০১৯-২০ অর্থবছরের বাজেটে কালো টাকা সাদা করার ক্ষেত্রে করহ্রাসের মাধ্যমে যে বাড়তি সুবিধা অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দিয়েছেন তার সমালোচনা করেছেন সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
 
অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাবনা  ঘোষণার একদিন পর শুক্রবার (১৪ জুন) রাজধানীর লেকশোর হোটেলের সম্মেলন কক্ষে ‘সিপিডির বাজেট পর্যালোচনা’ শীর্ষক এক অনুষ্ঠানে বাজেটের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন বর্ষীয়ান এই অর্থনীতিবিদ।
 
কালো টাকা সাদা করার প্রক্রিয়া একটি ‘চলতি ব্যাপারে’ পরিণত হয়েছে মন্তব্য করে তিনি বলেন, “কালো টাকা, অঘোষিত আয় এগুলো ইস্যু হচ্ছে। এপার্টমেন্ট ফ্ল্যাটের ভেতরে এই আয় বিনা প্রশ্নে ঢুকিয়ে দেয়া হচ্ছে। তার মানে এটা অব্যাহত একটা চলতি ব্যাপারে পরিণত হয়েছে। এটা কোন মৌসুমি ব্যাপার এখন আর নাই। এবং এটার সাথে স্পেশাল ইকোনমিক জোনে এবং হাইটেকে যদি এই টাকা বিনিয়োগ করেন তাহলে কোন সমস্যা হবে না।”
 
২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার ক্ষেত্রে সরকার উদারতার পরিচয় দিয়েছে। করবহির্ভূত এই টাকা আয়ের উৎস উল্লেখ না করে মাত্র ১০ শতাংশ আয়কর পরিশোধের মাধ্যমে উৎপাদন নির্ভর অর্থনৈতিক অঞ্চল, হাইটেক পার্ক এবং আবাসনের ক্ষেত্রে বিনিয়োগ করার সুযোগ রাখা হয়েছে। বিদায়ী অর্থবছরে কালো টাকার মালিকরা ৩০ শতাংশ আয়কর পরিশোধ করে বাকি টাকার ওপর ১০ শতাংশ জরিমানা দিয়ে টাকা বৈধ করতে পারতেন।
 
উদাহরণ হিসেবে বলা যায়, কেউ যদি করবহির্ভূত ১ কোটি টাকা বৈধ করতে চান তাহলে তাকে প্রথমে ৩০ লাখ টাকা  আয়কর পরিশোধ করতে হবে। এরপর বাকী ৭০ লাখ টাকার ১০ শতাংশ অর্থাৎ ৭ লক্ষ টাকা জরিমানা হিসেবে দিয়ে বাকী ৬৩ লাখ টাকা বিনিয়োগ করতে পারতেন। তবে নতুন এই নিয়মের ফলে কেউ করবহির্ভূত ১ কোটি টাকায় ১০ লাখ টাকা আয়কর দিয়ে বাকি ৯০ লাখ টাকা নির্দিষ্ট খাতে বিনিয়োগ করতে পারবেন। অর্থাৎ ৯০ লাখ টাকাই বৈধ হিসেবে বিবেচিত হবে।
 
অনুষ্ঠানে অঘোষিত আয় আর বেআইনি আয়ের মধ্যে পার্থক্য নির্ধারণ করার দাবি জানিয়ে কালো টাকার বিষয়ে সরকারের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন সিপিডির ফেলো ড দেবপ্রিয়।
 
তিনি বলেন, “আমাদের প্রশ্ন হলো, অঘোষিত আয় আর বেআইনি আয় এইদুটোর মধ্যে পার্থক্য করার সময় এসেছে। অনেক অঘোষিত আয়, সেটা আইনি উপায়ে অর্জিত হয়েছে কিন্তু কর দেওয়া হয়নি, আর যারা বেআইনিভাবে বিভিন্ন অবৈধ কার্যক্রমের মাধ্যমে আয় উপার্জন করে, তাদের আয়ও যদি আপনি এই টাকার মাধ্যমে বৈধ করেন তাহলে তা শুধু নির্বাচনী ইশতেহারের প্রতিবন্ধী না এটা বাংলাদেশের সংবিধানেরও প্রতিবন্ধী। মানে মন্দ পন্থা অবলম্বন করা কতোখানি যুক্তিযুক্ত তা আমরা ঠিক মনে করি নাই কোনদিন, আজকেও মনে করছি না।”

Related Topics

সিপিডি / দেবপ্রিয় ভট্টাচার্য / বাজেট / কালোটাকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • স্বাস্থ্য বাজেট জনআকাঙ্ক্ষার প্রতিফলন, ৪ প্রধান সমস্যা সমাধানই লক্ষ্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাজেটকে স্বাগত জানাল বিজিএমইএ; নীতিগত স্থিতিশীলতা, বন্ড ও ভ্যাট ব্যবস্থার আধুনিকায়নসহ ৫ দাবি 
  • যেই বাজেটে ট্যাক্স কমানো হয়, সেই বাজেটও বিরোধী দল মানে না: প্রধানমন্ত্রী
  • সংশোধিত বাজেটে ২৭ মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ বাড়ল ৫৬,১১৭ কোটি টাকা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net