Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
এবার লাইটার জাহাজে ভাড়া বাড়ল ১৫ শতাংশ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
17 November, 2021, 01:10 pm
Last modified: 17 November, 2021, 02:31 pm

Related News

  • যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তির খবরে বিশ্ববাজারে তেলের দাম কমল ১ শতাংশের বেশি
  • তেল সংকটের ধাক্কা ভোক্তাদের ওপর: ভারতে চতুর্থ দফায় বাড়ল জ্বালানির দাম
  • তেলের বাজারে অস্থিরতা: ৪ বছরের রেকর্ড ভেঙে প্রতি ব্যারেল ১২৬ ডলার স্পর্শ
  • ডিজেল সংকটে স্থবির চট্টগ্রাম বন্দর: লাইটার জাহাজ চলাচল ও পণ্য খালাস ব্যাহত
  • এক মাসে ৪০ লাখ লিটার জ্বালানি উদ্ধার; পর্যাপ্ত মজুত আছে, এখনই দাম বাড়ছে না: জ্বালানিমন্ত্রী

এবার লাইটার জাহাজে ভাড়া বাড়ল ১৫ শতাংশ

সোমবার (১৫ নভেম্বর) থেকে কার্যকর হয়েছে এ ভাড়া।
টিবিএস রিপোর্ট
17 November, 2021, 01:10 pm
Last modified: 17 November, 2021, 02:31 pm
চট্টগ্রাম বন্দর। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস (ফাইল ছবি)

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর এবার লাইটার জাহাজে ১৫ শতাংশ ভাড়া বাড়িয়েছে লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেল (ডব্লিওটিসি)। 

সোমবার (১৫ নভেম্বর) থেকে কার্যকর হয়েছে এ ভাড়া।

ডব্লিওটিসির যুগ্ন সচিব (অপারেশন) আতাউল কবির রঞ্জু দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "গত ১৫ নভেম্বর রাতে ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত সভায় ভাড়া বৃদ্ধির এই সিন্ধান্ত হয়।"

ওই বৈঠকে বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশন, কোস্টাল শিপ ওনার্স এসোসিয়েশন, কন্টেইনার শিপ ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ, ইনল্যান্ড ভেলেল ওনার্স এসোসিয়শেন অব চট্টগ্রামের নেতারা উপস্থিত ছিলেন বলে তিনি জানান।

ডব্লিওটিসির কনভেনার নুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, "ডব্লিওটিসির বর্তমান ভাড়া তালিকায় উল্লেখিত কুতুবদিয়া, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর ও ভেতর থেকে যে ভাড়া নির্ধারণ করা আছে সে ভাড়ার সাথে জ্বালানি তেলের বৃদ্ধিকৃত মূল্য সমন্বয় বাবদ ১৫ শতাংশ ভাড়া বৃদ্ধি করা হলো।"

একই ভাড়া তালিকায় বিভিন্ন ঝুঁকিপূর্ণ পণ্যের জন্য যে অতিরিক্ত ভাড়া বর্তমানে প্রচলিত আছে ওই সকল ভাড়ার উপরও জ্বালানি তেলের বৃদ্ধিকৃত মূল্য সমন্বয় বাবদ ১৫ শতাংশ ভাড়া বৃদ্ধি করা হয়।

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে মাদার ভেসেল থেকে পণ্য খালাস করে ছোট জাহাজে (লাইটার জাহাজ) দেশের বিভিন্ন নৌ রুটে এসব পণ্য পৌছে দেওয়া হয়। বর্তমানে ডব্লিওটিসির নিয়ন্ত্রণে ১ হাজার ৩০০টি জাহাজ রয়েছে।

লাইটার জাহাজের বর্তমান ভাড়া তালিকায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর থেকে দেশের ৩৪ টি নৌ রুটের উল্লেখ রয়েছে। এর মধ্যে বর্হিনোঙ্গর থেকে ঢাকা অঞ্চলের জন্য টন প্রতি ভাড়া ৪১৫ টাকা।

বরিশাল রুটে টন প্রতি ৩৯০ টাকা, চাঁদপুর রুটে ৩৯৬ টাকা, খুলনা রুটে ৭১৫ টাকা, মংলা রুটে ৬৭৩ টাকা, বাঘাবাড়ি রুটে ৭৮০ টাকা, ভোলা রুটে ৫৪৪ টাকা, ছাতক রুটে ৯২২ টাকা, আরিচা রুটে ৭৮১ টাকা, মানিকগঞ্জ রুটে ৮১৫ টাকা, পটুয়াখালি রুটে ৫৬৫ টাকা নির্ধরণ করা আছে। বিদ্যমান এসব ভাড়ার সাথে ১৫ নভেম্বর থেকে ১৫ শতাংশ ভাড়া বৃদ্ধি করা হয়েছে। 

ডব্লিওটিসির কনভেনর নুরুল হক টিবিএসকে বলেন, জ্বালানি তেলের বর্ধিত খরচ সমন্বয় করতে বিদ্যমান ভাড়ার সাথে ১৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। করেনার কারণে এর আগেও ২৫ ভাগ ভাড়া কমানো হয়েছিলো বলে তিনি দাবি করেন।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতির কারণে গত ৩ নভেম্বর রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বৃদ্ধি করেন। ভোক্তা পর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করা হয়। 
 

Related Topics

টপ নিউজ

লাইটার জাহাজ / জ্বালানি তেলের দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তির খবরে বিশ্ববাজারে তেলের দাম কমল ১ শতাংশের বেশি
  • তেল সংকটের ধাক্কা ভোক্তাদের ওপর: ভারতে চতুর্থ দফায় বাড়ল জ্বালানির দাম
  • তেলের বাজারে অস্থিরতা: ৪ বছরের রেকর্ড ভেঙে প্রতি ব্যারেল ১২৬ ডলার স্পর্শ
  • ডিজেল সংকটে স্থবির চট্টগ্রাম বন্দর: লাইটার জাহাজ চলাচল ও পণ্য খালাস ব্যাহত
  • এক মাসে ৪০ লাখ লিটার জ্বালানি উদ্ধার; পর্যাপ্ত মজুত আছে, এখনই দাম বাড়ছে না: জ্বালানিমন্ত্রী

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net