Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
উদীয়মান অর্থনীতিতে করোনার প্রভাবে সুদহার কর্তনের উদ্যোগ 

অর্থনীতি

টিবিএস ডেস্ক
08 March, 2020, 05:00 pm
Last modified: 08 March, 2020, 05:07 pm

Related News

  • কেন্দ্রীয় ব্যাংকে দলকানা গভর্নর বসিয়ে ইসলামী ব্যাংক দখলে ব্যস্ত সরকার: শফিকুর রহমান
  • ৫,৬০০ কোটি টাকার তহবিল ঘাটতিতে আটকে গেছে আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন প্রক্রিয়া
  • স্বর্ণের মজুত বাড়াচ্ছে দেশগুলো—কারণ কী?
  • কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা
  • গণভোটে ‘হ্যাঁ’-এর প্রচারে কেন্দ্রীয় ব্যাংকের কোটি টাকা অনুদান নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিতর্ক

উদীয়মান অর্থনীতিতে করোনার প্রভাবে সুদহার কর্তনের উদ্যোগ 

বিশ্বব্যাপী প্রাণঘাতি করোনা ভাইরাস বিস্তারের প্রেক্ষিতে উদীয়মান অর্থনীতির দেশগুলোয় কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের বড় দরপতন ঠেকাতে এমন উদ্যোগ নেবে। উদীয়মান বাজার বিশেষজ্ঞ এডওয়ার্ড গ্লোসপের মতে, সুদহার কর্তনের এই প্রতিযোগিতায় প্রথম সাড়িতে থাকবে ব্রাজিল, ভারত, মেক্সিকো, পোল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা।  
টিবিএস ডেস্ক
08 March, 2020, 05:00 pm
Last modified: 08 March, 2020, 05:07 pm

গত সপ্তাহের শুরুতে ৫০ বেসিস পয়েন্টের ভিত্তিতে সুদহার কমায় বিশ্বের শীর্ষ অর্থনীতি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক-ফেডারেল রিজার্ভ। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের পর উদীয়মান দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকও আগ্রাসীভাবে সুদহার কমানোর উদ্যোগ নেবে বলে শীর্ষ বিশেষজ্ঞরা অনুমান করছেন। 

করোনায় সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে এশিয়া মহাদেশ। আর এখানেই সুদহার কর্তনের সিংহভাগ উদ্যোগ দেখা যাবে, এমনটা আগে থেকেই অনুমান করা হচ্ছিল। কিন্তু এখন বিশেষজ্ঞরা পুরো বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশ এই প্রতিযোগিতায় যোগ দিয়ে আগ্রাসীভাবে সুদহার কমাবে বলে অনুমান করছেন। খবর সিএনবিসির। 

গত বুধবার এক গবেষণা নোটে ক্যাপিটাল ইকোনমিক্সের উদীয়মান বাজার বিশেষজ্ঞ এডওয়ার্ড গ্লোসপ এমন মন্তব্য করেছেন। তার মতে, স্থানীয় পুঁজিবাজার করোনার প্রভাবে গতি হারানো শুরু করা মাত্রই এসব বাজারের আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলো শেষ অস্ত্র হিসেবে সুদহারের আগ্রাসী কর্তন চালু করতে পারে। 

এই অবস্থায় প্রথমদিকে ব্রাজিল, ভারত, মেক্সিকো, পোলান্ডের এবং দক্ষিণ আফ্রিকার মতো বিকাশমান বাজারের কেন্দ্রীয় ব্যাংক প্রাথমিকভাবে সুদহার কমাতে চলেছে বলে এডওয়ার্ড জানিয়েছেন। 

তার মতে, করোনার প্রভাবে এসব দেশের পুঁজিবাজার গভীরভাবে প্রভাবিত হবে। ইতোমধ্যেই প্রকাশিত পারচেজিং ম্যানেজার সূচক বা পিএমআই ইনডেক্সগুলো সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। গত ফেব্রুয়ারি মাসের এসব পিএমআই'তে সমগ্র এশিয়ার অর্থনীতিতে করোনা ভাইরাস সংক্রমণ যে স্থবিরতা তৈরি করেছে সেই চিত্র উঠে আসে। 

এই অবস্থায় ক্যাপিটাল ইকোনমিক্স চলতি বছর মোট বৈশ্বিক পণ্য উৎপাদন প্রবৃদ্ধি আশঙ্কাজনকহারে কমবে বলে অনুমান করছে। এর আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিলও একই অনুমান প্রকাশ করে। 

তবে পণ্য উৎপাদন কমার দিক থেকেও উদীয়মান বাজারগুলো শীর্ষ ক্ষতির তালিকায় থাকবে। এসব দেশে উৎপাদন শিল্পের পাশাপাশি সেবাখাতেও দেখা দেবে মন্দা। যেমন; করোনার কারণে মিসর এবং মেক্সিকোর পর্যটনখাতের আয়ে খাড়া পতন দেখা যেতেই পারে। 

উল্লেখ্য, আলোচিত দুই দেশে পর্যটনখাত মোট জিডিপিতে যথাক্রমে ৭ শতাংশ এবং ৫ শতাংশ অবদান রাখে। 

ক্যাপিটাল ইকোনমিক্সের পূর্বাভাস, চলতি বছরের শেষ নাগাদ ভারত সুদের হার ৬০ বেসিস পয়েন্ট কমাবে। মেক্সিকো কমাবে ৫০ বেসিস পয়েন্ট। আর ব্রাজিল, কলম্বিয়া, পোল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা কমাবে ২৫ বেসিস পয়েন্ট হারে। 

এদিকে ডলারের বিনিময় হার দুর্বল হলে বিনিয়োগ প্রবাহ উদীয়মান বাজারমুখী হবে বলে অনুমান করছেন ইউবিএস গ্লোবাল ওয়েলথ ম্যানেজম্যান্টের শীর্ষ কর্মকর্তা মারক হায়েফলে। তার মতে এই অবস্থায় উদীয়মান পুঁজিবাজারগুলোয় শেয়ারের দরে উত্থান পূর্ব প্রত্যাশা ছাড়িয়ে যেতে পারে।

Related Topics

টপ নিউজ

উদীয়মান অর্থনীতি / কেন্দ্রীয় ব্যাংক / করোনা ভাইরাস / কোভিড-১৯

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • কেন্দ্রীয় ব্যাংকে দলকানা গভর্নর বসিয়ে ইসলামী ব্যাংক দখলে ব্যস্ত সরকার: শফিকুর রহমান
  • ৫,৬০০ কোটি টাকার তহবিল ঘাটতিতে আটকে গেছে আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন প্রক্রিয়া
  • স্বর্ণের মজুত বাড়াচ্ছে দেশগুলো—কারণ কী?
  • কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা
  • গণভোটে ‘হ্যাঁ’-এর প্রচারে কেন্দ্রীয় ব্যাংকের কোটি টাকা অনুদান নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিতর্ক

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net