Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
ঘরেই বসেই বিভিন্ন দেশের টেসলা গাড়িতে হ্যাকিং ও গুপ্তচরবৃত্তি! কে এই তরুণ?  

অফবিট

টিবিএস ডেস্ক
13 January, 2022, 06:30 pm
Last modified: 13 January, 2022, 06:35 pm

Related News

  • বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • ‘আপনার আরও পড়াশোনা প্রয়োজন’: হরমুজের নাম নিয়ে বিতর্কে মাস্ককে ইরানি কনস্যুলেটের কড়া জবাব
  • ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • মামলা করতে দেরি করায় ওপেনএআই-এর সাথে আইনি লড়াইয়ে হারলেন ইলন মাস্ক
  • বিশ্বের শীর্ষ নির্বাহীদের নিয়ে চীনে গেলেও বড় কোনো চুক্তি করতে পারেননি ট্রাম্প

ঘরেই বসেই বিভিন্ন দেশের টেসলা গাড়িতে হ্যাকিং ও গুপ্তচরবৃত্তি! কে এই তরুণ?  

ডেভিডের ভাষ্যে, একটি থার্ড-পার্টি সফটওয়্যারের মাধ্যমে গাড়ির দরজা-জানালা আনলক করতে এবং চাবি ছাড়াই গাড়ি চালু দিতে সক্ষম হয়েছেন তিনি। তাছাড়া গাড়ির সিকিউরিটি সিস্টেমও অকেজো করে দিয়েছেন তিনি।
টিবিএস ডেস্ক
13 January, 2022, 06:30 pm
Last modified: 13 January, 2022, 06:35 pm
ছবি: নিউইয়র্ক পোস্ট

বয়স মাত্র ১৯ বছর; এরই মধ্যে হ্যাকিং কৌশল দিয়ে কব্জা করেছেন দুনিয়াজোড়া খ্যাতিসম্পন্ন টেসলা কোম্পানির ২০টি গাড়ি, তাও কিনা ১০টি ভিন্ন ভিন্ন দেশের!  আপাতত এমনটাই দাবি করেছেন জার্মানির তরুণ ডেভিড কলম্বো।

তবে জার্মান তরুণের দাবি, এই দোষ টেসলার মালিক ইলন মাস্কের নয়; বরং গাড়ির মালিকদের। মালিকপক্ষের গাফিলতির কারণেই সফটওয়্যারের দুর্বলতাকে কাজে লাগিয়ে গাড়িগুলো হ্যাক করেছেন তিনি। শুধু তাই নয়, টেসলার অভ্যন্তরীণ ক্যামেরা কাজে লাগিয়ে গাড়ির ড্রাইভারদের উপরেও নজরদারি করেছেন তিনি!

সম্প্রতি টুইটারে নিজেই এই খবর জানিয়েছেন ডেভিড। তার ভাষ্যে, একটি থার্ড-পার্টি সফটওয়্যারের মাধ্যমে গাড়ির দরজা-জানালা আনলক করতে এবং চাবি ছাড়াই গাড়ি চালু দিতে সক্ষম হয়েছেন তিনি। তাছাড়া গাড়ির সিকিউরিটি সিস্টেমও অকেজো করে দিয়েছেন তিনি।

দ্য ডেইলি মেইলকে ডেভিড বলেন, 'এটা আসলে টেসলার অবকাঠামোগত অদক্ষতা নয়, বরং টেসলা গাড়িগুলোর মালিকেরা এবং একটি থার্ড পার্টিই এর জন্য দায়ী। টেসলার প্রোডাক্ট সিকিউরিটি টিমের সাথে আমার আলাপ চলছে। একই সাথে থার্ড পার্টির কাজটি যারা দেখাশোনা করছে এবং গাড়ির মালিকদের সাথেও কথা হয়েছে। তারা এ ব্যাপারে কাজ করবে।"

ছবি: রয়টার্স

সফটওয়্যারে গাড়ির মালিকের তথ্য সংরক্ষণের সাথেই টেসলা গাড়ির প্রোগ্রাম যুক্ত। তাই সফটওয়্যারের ত্রুটির কারণে দূর থেকে গাড়িগুলো হ্যাক করতে পেরেছেন ডেভিড। তবে তিনি জানিয়েছেন, গাড়িগুলো কেউ চালানো অবস্থায় থাকলে হ্যাক করা সম্ভব হয়নি।

সফটওয়্যার সম্পর্কে ডেভিড খুব বেশি তথ্য না দিলেও, টুইটার ব্যবহারকারীরা নিজেদের মতো করে এ নিয়ে ভেবে চলেছেন।

কেউ কেউ আবার ডেভিডের দাবিকে উপেক্ষা করে বলছেন, হ্যাকিংয়ের ইস্যুটি আসলে ততটা গুরুতর নয়।

এর জবাবে ডেভিড বলেন, যদি গুরুতর ইস্যু না হতো তাহলে টেসলা এবং সেই থার্ড পার্টি কোম্পানি এটি নিয়ে তদন্ত করতো না।

সূত্র: ডেইলি মেইল 

Related Topics

টপ নিউজ

টেসলা গাড়ি / ইলন মাস্ক / হ্যাকিং / জার্মান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • ‘আপনার আরও পড়াশোনা প্রয়োজন’: হরমুজের নাম নিয়ে বিতর্কে মাস্ককে ইরানি কনস্যুলেটের কড়া জবাব
  • ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • মামলা করতে দেরি করায় ওপেনএআই-এর সাথে আইনি লড়াইয়ে হারলেন ইলন মাস্ক
  • বিশ্বের শীর্ষ নির্বাহীদের নিয়ে চীনে গেলেও বড় কোনো চুক্তি করতে পারেননি ট্রাম্প

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net