Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
চ্যারিটি শপে পাওয়া দ্য হবিট-এর প্রথম সংস্করণ বিক্রি হলো ১০ হাজার পাউন্ডে

অফবিট

টিবিএস ডেস্ক
13 July, 2023, 09:30 pm
Last modified: 13 July, 2023, 09:42 pm

Related News

  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • রুশ রাজপরিবারের হীরা-খচিত বিরল ‘ফ্যাবার্জে ডিম’ নিলামে রেকর্ড ২২.৯ মিলিয়ন পাউন্ডে বিক্রি
  • ছয় বছর পর ১০০ কোটি টাকার ড্রেজিং পাইপ নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস

চ্যারিটি শপে পাওয়া দ্য হবিট-এর প্রথম সংস্করণ বিক্রি হলো ১০ হাজার পাউন্ডে

এর আগে ২০১৫ সালে টলকিনের হাতে এলভিশ ভাষায় লেখা উৎসর্গসহ 'দ্য হবিট'-এর প্রথম সংস্করণের একটি কপি লন্ডনে নিলামে এক লাখ ৩৭ হাজার পাউন্ডে বিক্রি হয়েছিল।
টিবিএস ডেস্ক
13 July, 2023, 09:30 pm
Last modified: 13 July, 2023, 09:42 pm
ছবি: ক্যানসার রিসার্চ ইউকে

স্কটল্যান্ডের ডান্ডির একটি দোকানে অনুদানের মধ্যে পাওয়া দ্য হবিট-এর একটি বিরল সংস্করণ বিক্রি করে ১০ হাজার পাউন্ড আয় করেছে একটি দাতব্য সংস্থা। খবর বিবিসি'র।

দাতব্য সংস্থা ক্যানসার রিসার্চ ইউকে জানিয়েছে, চিরায়ত ফ্যান্টাসি ঘরানার এ উপন্যাসের প্রথম সংস্করণের একটি কপি তাদের সুপারস্টোরের একটি কক্ষে পাওয়া গিয়েছিল।

১৯৩৭ সালে এ সংস্করণটির মোট দেড় হাজার কপি ছাপা হয়েছিল। তারই একটি বিক্রি হওয়া বইটি। ওই সংস্করণের বইগুলোতে লেখক জে আর আর টলকিনের আঁকা সাদাকালো অলংকরণও রয়েছে।

দাতব্য সংস্থাটি জানিয়েছে, গত বছর উপন্যাসটি ইবেতে ১০ হাজার ৯৯ পাউন্ডে বিক্রি হয়েছিল।

ক্যান্সার রিসার্চ ইউকে-এর ওই দোকানের ম্যানেজার অ্যাডাম কার্সলি বিলবো ব্যাগিন্সের অ্যাডভেঞ্চার নিয়ে লেখা শিশুতোষ এ বইটি প্রথম খুঁজে পান।

তিনি জানান, বইটির পরিস্থিতি দেখে তিনি প্রথমে ভেবেছিলেন, যতই অধরা হোক না কেন, এ বই কোনোভাবেই কেউ কিনবে না।

ডান্ডির ওই সুপারস্টোরে কার্সলি কর্মীদের প্রশিক্ষণ ও দোকানের জিনিসপত্র গোছানোর কাজে সাহায্য করছিলেন। দোকানের পেছনের অংশে একটা ঘরে আরও অনেক জিনিসের মধ্যে বইটি খুঁজে পান তিনি।

তিনি বলেন, 'এটি প্রথম সংস্করণ কি না তা দেখতে প্রথম পৃষ্ঠাটি খুলি। ভেবেছিলাম সেরকম হলে এটি আমাদের ইবে টিমের কাছে পাঠানো যেতে পারে।'

'আমি ভেবেছিলাম কপাল ভালো থাকলে সর্বোচ্চ ৫০০ পাউন্ড পর্যন্ত পাব। তাই কয়েক মাস পরে যখন শুনলাম যে এটি ১০ হাজার পাউন্ডের বেশি বিক্রি হয়েছে তখন আমি বিশ্বাসই করতে পারিনি,' বলেন তিনি।

২০১৫ সালে টলকিনের হাতে এলভিশ ভাষায় লেখা উৎসর্গসহ দ্য হবিট-এর প্রথম সংস্করণের একটি কপি লন্ডনে নিলামে এক লাখ ৩৭ হাজার পাউন্ডে বিক্রি হয়েছিল।

এর আগে ২০১৮ সালে দ্য হবিট-এর প্রাথমিক সংস্করণের একটি কপি ৬০ হাজার পাউন্ডে বিক্রি হয়।

Related Topics

টপ নিউজ

হবিট / বিলবো ব্যাগিন্স / নিলাম / জে আর আর টলকিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • রুশ রাজপরিবারের হীরা-খচিত বিরল ‘ফ্যাবার্জে ডিম’ নিলামে রেকর্ড ২২.৯ মিলিয়ন পাউন্ডে বিক্রি
  • ছয় বছর পর ১০০ কোটি টাকার ড্রেজিং পাইপ নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net