Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
২০৮৫ সালের আগে খোলা যাবে না রানি এলিজাবেথের যে চিঠি

অফবিট

টিবিএস ডেস্ক
12 September, 2022, 02:15 pm
Last modified: 12 September, 2022, 02:20 pm

Related News

  • প্রিন্স অ্যান্ড্রুর জীবনী: যৌন অপরাধী এপস্টিনের সঙ্গে বন্ধুত্ব, নানা বিতর্কে রাজপরিবারে ফেরার পথ বন্ধ
  • রানি এলিজাবেথকে হত্যার চক্রান্ত ফাঁস করল এফবিআই
  • রানি এলিজাবেথকে পেছনে ফেলে এবছর গুগল সার্চের শীর্ষে অ্যাম্বার হার্ড!
  • ইউক্রেন যুদ্ধ, রানির মৃত্যু, ইলন মাস্ক- এখনো প্রাসঙ্গিক নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণীগুলো! 
  • রানির কফিন বহনকারী বিমান ভাঙল বিশ্বে সবচেয়ে বেশিবার ট্র্যাক করা ফ্লাইটের রেকর্ড

২০৮৫ সালের আগে খোলা যাবে না রানি এলিজাবেথের যে চিঠি

বর্তমানে সিডনির ঐতিহাসিক একটি ভবনের বিশেষ লকারে তা সংরক্ষিত রয়েছে।
টিবিএস ডেস্ক
12 September, 2022, 02:15 pm
Last modified: 12 September, 2022, 02:20 pm
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিতে এক ভোল্টের ভেতর সযত্নে তালাবদ্ধ রয়েছে রানি দ্বিতীয় এলিজাবেথের লেখা একটি চিঠি। কিন্তু মজার বিষয় হচ্ছে আগামী ৬৩ বছরেও এই চিঠি খোলা যাবে না।

অস্ট্রেলিয়ান গণমাধ্যম সেভেন নিউজ অস্ট্রেলিয়ার মতে, ১৯৮৬ সালের নভেম্বরে রানি সিডনির জনসাধারণের উদ্দেশ্যে এই চিঠি লেখেন।

তবে এই চিঠির ভেতর রানি কী লিখেছিলেন তা কেউ-ই জানে না। এমনকি রানির ব্যক্তিগত কর্মচারীরাও চিঠির বিষয়বস্তু সম্পর্কে অবগত নন। খুবই সুরক্ষিতভাবে একটি কাঁচের কেসের ভেতর লুকোনো রয়েছে এই চিঠি। বর্তমানে সিডনির ঐতিহাসিক একটি ভবনের বিশেষ লকারে তা সংরক্ষিত রয়েছে।

তবে ২০৮৫ সালের আগ অবধি এই চিঠি খোলা যাবে না।

সিডনির 'লর্ড মেয়র'কে সম্বোধন করে লেখা চিঠিতে লেখা, '২০৮৫ সালে তোমার নির্বাচিত কোনো এক শুভ দিনে খামটি খুলে সিডনির নাগরিকদের এই বার্তাটি দয়া করে পৌঁছে দিও।'

শেষে খুব সাধারণভাবে 'এলিজাবেথ আর.' লেখা একটি স্বাক্ষর।

রাষ্ট্রপ্রধান হিসেবে রানি দ্বিতীয় এলিজাবেথ ১৬ বার অস্ট্রেলিয়ায় ভ্রমণ করেন।

শুক্রবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এক বিবৃতিতে বলেন, অস্ট্রেলিয়ায় তাঁর ভ্রমণের ইতিহাস থেকে এটা স্পষ্ট যে রানির হৃদয়ে অস্ট্রেলিয়ার জন্য একটি বিশেষ জায়গা ছিল।

১৯৯৯ সালে অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধানের পদ থেকে রানিকে অপসারণ করা নিয়ে একটি গণভোট অনুষ্ঠিত হলেও তা ব্যর্থ হয় বলে জানায় সিএনএন।

শুক্রবার সিডনির আইকনিক অপেরা হাউজে রানির প্রতি শ্রদ্ধা জানিয়ে আলো প্রজ্জ্বলন করা হয়।

প্রতিবেশি কমন ওয়েলথ দেশ নিউজিল্যান্ড রোববার আনুষ্ঠানিকভাবে রাজা তৃতীয় চার্লসকে রাষ্ট্র প্রধান হিসেবে সংবর্ধনা দেয়। একই দিন অস্ট্রেলিয়াও রাজাকে রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা দেয়।

  • সূত্র: এনডিটিভি

Related Topics

টপ নিউজ

রানি এলিজাবেথ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • প্রিন্স অ্যান্ড্রুর জীবনী: যৌন অপরাধী এপস্টিনের সঙ্গে বন্ধুত্ব, নানা বিতর্কে রাজপরিবারে ফেরার পথ বন্ধ
  • রানি এলিজাবেথকে হত্যার চক্রান্ত ফাঁস করল এফবিআই
  • রানি এলিজাবেথকে পেছনে ফেলে এবছর গুগল সার্চের শীর্ষে অ্যাম্বার হার্ড!
  • ইউক্রেন যুদ্ধ, রানির মৃত্যু, ইলন মাস্ক- এখনো প্রাসঙ্গিক নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণীগুলো! 
  • রানির কফিন বহনকারী বিমান ভাঙল বিশ্বে সবচেয়ে বেশিবার ট্র্যাক করা ফ্লাইটের রেকর্ড

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net