Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
শ্রীলঙ্কায় হলুদ এখন স্বর্ণ!

অফবিট

টিবিএস ডেস্ক
10 December, 2020, 03:55 pm
Last modified: 10 December, 2020, 04:28 pm

Related News

  • জ্বালানি সাশ্রয়ে শ্রীলঙ্কায় প্রতি বুধবার অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
  • মার্কিন সাবমেরিন হামলার একদিন পর দ্বিতীয় ইরানি নৌযানের নিয়ন্ত্রণ নিল শ্রীলঙ্কা
  • ভারত মহাসাগরে টর্পেডো দিয়ে ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র: হেগসেথ 
  • বিশ্বকাপে শ্রীলঙ্কায় খেলতে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবলের প্রস্তাব বিসিবির, আইসিসির 'না'
  • টি২০ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনে আগ্রহী পাকিস্তান

শ্রীলঙ্কায় হলুদ এখন স্বর্ণ!

বসন্তের ফসল কাটার পর তারা কেজিপ্রতি কাঁচা হলুদ ৩০০ রুপি (বাংলাদেশি ১৩৬ টাকা প্রায়) এবং শুকনো হলুদ ৪ হাজার রুপিতে (প্রায় ১৮২৫ টাকা) বিক্রি করছেন।
টিবিএস ডেস্ক
10 December, 2020, 03:55 pm
Last modified: 10 December, 2020, 04:28 pm
ছবি: সংগৃহীত

মিহি স্বাদ, স্বতন্ত্র হলুদ বর্ণ, গন্ধ, আয়ুর্বেদিক ওষুধের গুণের জন্য শ্রীলঙ্কায় হলুদ খুব প্রশংসিত। হলুদের কদর কতটা, তা রান্নায় তাদের হলুদের ব্যবহার দেখলেই বোঝা যায়।

তবে গৃহযুদ্ধের সময় হলুদ চাষ বন্ধ করে দেওয়া হয়েছিল বলে দেশটিকে দীর্ঘদিন আমদানিকৃত হলুদের ওপরই পুরোপুরি নির্ভর করতে হয়েছে। 

অবশ্য গত বছরের ডিসেম্বরে স্থানীয় উৎপাদন বাড়াতে এবং ক্ষুদ্র পর্যায়ের কৃষকদের সহায়তা করার লক্ষ্যে শ্রীলঙ্কা সরকার হলুদ ও অন্যান্য বেশ কয়েকটি মশলা আমদানি নিষিদ্ধ করে। ফলে কৃষকেরা এখন দেশেই এগুলো চাষ করা শুরু করেছে, যা এই কোভিডকালের আগে আমপারা অঞ্চলের চাষীদের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। 

কৃষি উৎপাদন কো-অপ-সোসাইটির সভাপতি  দয়ারাথনে বান্দারা (৫৪) বলেন, 'আমরা ভেবেছিলাম, করোনাভাইরাস এলে আমরা আমাদের ফসল বিক্রি করতে পারব না; তবে এবার আমরা আরও ভালো দাম পেয়েছি। এটি আমাদের জন্য খুব লাভজনক হয়ে উঠেছে।'

শ্রীলঙ্কায় হলুদ চাষ। ছবি: স্যাপ

বাজারগুলোতে এক কেজি কাঁচা হলুদ ৮০ রুপিতে (শ্রীলঙ্কান অর্থমুদ্রা) বিক্রি হতো, তবে আমদানি নিষেধাজ্ঞার কারণে চাহিদা বেড়েছে। বসন্তের ফসল কাটার পর তারা কেজিপ্রতি কাঁচা হলুদ ৩০০ রুপি (বাংলাদেশি ১৩৬ টাকা প্রায়) এবং শুকনো হলুদ ৪ হাজার রুপিতে (প্রায় ১৮২৫ টাকা) বিক্রি করছেন।

কয়েক দশক ধরেই গোনাগালার কৃষকরা শিকড় ও  গুঁড়ো উৎপাদন এবং বিক্রি করে আসছেন। ১৯৯৯ সালের এক রাতে এই গ্রামের প্রায় ৫০ জনকে হত্যা করার পর গোনাগালে হলুদ চাষ বন্ধ হয়ে যায়। 

বান্দারা বলেন, 'এরপর আমরা যুদ্ধের বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়েছি। হলুদের চাষ নিয়ে কারও কোনো মাথাব্যথা ছিল না। আমরা শুধু বেঁচে থাকার চেষ্টা করছিলাম।' 

২০১৮ সালে প্রায় এক দশক পর বান্দারাসহ অন্যরা অঞ্চলে আবারও  হলুদ চাষের  জন্য আবেদন জানায় ক্ষুদ্র কৃষি ব্যবসা অংশীদারিত্ব সংগঠনে (স্যাপ)। ১০০ কৃষকের জন্য হলুদ উন্নয়ন পরিকল্পনা গ্রহণ  করা হয় গোনাগালায়। সেখানকার কৃষকদের মাঝে এ উদ্যোগ আশার আলো নিয়ে আসে।

নিজের ফলানো হলুদ হাতে এক কৃষক। ছবি: স্যাপ

বেশিরভাগ কৃষকের কাছেই তখন  ছিল না  প্রয়োজনীয় মূলধন। তারা পারছিলেন না ব্যাংক থেকে ঋণ নিতেও। অনেকে আবার স্থানীয়দের কাছ থেকে ঋণ নিয়ে তা উচ্চসুদে পরিশোধ করতে হিমশিম খাচ্ছিলেন। স্যাপের সহযোগিতায় শ্রীলঙ্কার পল্লী উন্নয়ন ব্যাংক গ্রামীন কৃষকদের তখন ঋণ দেওয়া, প্রশিক্ষণ, মেশিনসমূহ সরবরাহের ব্যবস্থা করে দেয়। 

যেহেতু হলুদ চাষে ভালো দাম পাওয়া যাচ্ছে, তাই দেশজুড়েই শুরু হয় এই মশলার চাষ। নিত্যপ্রয়োজনের জন্য মানুষ তাদের বাড়ির বাগানেই এখন হলুদের চাষ করছেন।

দেশটির আমপারা অঞ্চলে হলুদের জমিনে কাজ করছেন এক কৃষক। ছবি: স্যাপ

স্যাপের প্রোগ্রাম ডিরেক্টর ড. ইয়াসানাথ ম্যাপাতুনা বলেন, 'আগামী ফেব্রুয়ারির মধ্যেই হলুদ অভ্যন্তরীন চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা যাবে।'
  
গোনাগালার কৃষকদের সাফল্য দেখে পার্শ্ববর্তী অঞ্চল থেকে আরও ১৫০ কৃষক এই প্রকল্পে যোগ দিয়েছেন। শুধু তাই নয়, স্যাপ এখন কাজ করছে শ্রীলঙ্কার পাঁচ জেলাজুড়ে। 

ম্যাপাতুনা বলেন, 'দেশে একটি হলুদ ফেডারেশন প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে কাজ করছি আমরা, যেন আমাদের দায়িত্ব শেষ হওয়ার পরও কৃষকরা থেমে না থাকেন। এতে তারা নিজেদের দুর্বল না ভেবে শক্তিশালী মনে করবেন।'  

  • সূত্র: দ্য গার্ডিয়ান

Related Topics

আন্তর্জাতিক / টপ নিউজ

হলুদ চাষ / শ্রীলঙ্কা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • জ্বালানি সাশ্রয়ে শ্রীলঙ্কায় প্রতি বুধবার অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
  • মার্কিন সাবমেরিন হামলার একদিন পর দ্বিতীয় ইরানি নৌযানের নিয়ন্ত্রণ নিল শ্রীলঙ্কা
  • ভারত মহাসাগরে টর্পেডো দিয়ে ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র: হেগসেথ 
  • বিশ্বকাপে শ্রীলঙ্কায় খেলতে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবলের প্রস্তাব বিসিবির, আইসিসির 'না'
  • টি২০ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনে আগ্রহী পাকিস্তান

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net