Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
যে দেশে বিজ্ঞান ও প্রকৌশলে নারীদের সংখ্যাই বেশি

অফবিট

টিবিএস ডেস্ক
18 February, 2021, 10:30 pm
Last modified: 18 February, 2021, 10:55 pm

Related News

  • মধ্যপ্রাচ্য ও রাশিয়ার গ্যাস সরবরাহে ঝুঁকি বাড়ায় কানাডীয় এলএনজির দিকে ঝুঁকছে ইউরোপ
  • প্রতিরক্ষা নিয়ে ট্রাম্পের বার্তা বুঝতে পেরেছেন ইউরোপের নেতারা: ন্যাটো মহাসচিব
  • সবচেয়ে দ্রুত উষ্ণ হচ্ছে ইউরোপ মহাদেশ: জলবায়ু পরিবর্তন প্রতিবেদন
  • জ্বালানি তেলের দাম বৃদ্ধি: অক্টোবর পর্যন্ত ২০ হাজার ফ্লাইট বাতিল জার্মানির লুফথানসার 
  • মার্কিন পরমাণু বিজ্ঞানীদের রহস্যজনক মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ ট্রাম্পের

যে দেশে বিজ্ঞান ও প্রকৌশলে নারীদের সংখ্যাই বেশি

ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশে বিজ্ঞান এবং প্রকৌশল চর্চায় নারীদের হার এখন ৪১ দশমিক ১ শতাংশ। ২০০২ সালে প্রথম যখন এই পরিসংখ্যান শুরু হয় তখন নারীদের অংশগ্রহণ ছিলো ৩০ দশমিক ৩ শতাংশ।
টিবিএস ডেস্ক
18 February, 2021, 10:30 pm
Last modified: 18 February, 2021, 10:55 pm

বহুকাল থেকেই বিশ্বজুড়ে জ্ঞান-বিজ্ঞানের চর্চার ক্ষেত্রেও লিঙ্গ বৈষম্য চলে আসছে। উন্নত দেশগুলো তা অনেকটা ভালোভাবে কাটিয়ে উঠলেও এখনও বিজ্ঞানের চর্চায় নারীদের চেয়ে পুরুষদের অংশগ্রহণ বেশি। তবে এ বিষয়টিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিজ্ঞান ও প্রকৌশলের চর্চায় পুরুষদের চেয়েও বেশিহারে অংশগ্রহণ করে যাচ্ছেন নরওয়ে, ডেনমার্ক, বুলগেরিয়াসহ ইউরোপের কয়েকটি দেশের নারীরা। 

সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান বিষয়ক দপ্তর ইউরোস্ট্যাট একটি প্রতিবেদন প্রকাশ করেছে। বিজ্ঞানে নারী ও মেয়েদের অংশগ্রহণ নিয়ে আন্তর্জাতিকভাবে একটি দিবস পালন করা হয় ১১ ফেব্রুয়ারি। ওই দিবস উপলক্ষ্যে ইউরো স্ট্যাটের প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, নরওয়ের সকল বিজ্ঞানী এবং প্রকৌশলীর ৫৫ শতাংশই হলেন নারীরা যা ইউরোপের যেকোনো দেশের চেয়ে বেশি। 

ওই প্রতিবেদনে দেখা গেছে, গত বছর ইউরোপের দেশ লিথুয়ানিয়ার ৫৪ দশমিক ৯৬ শতাংশ বিজ্ঞানী ও প্রকৌশলী ছিলেন নারী, লাটভিয়ায় ছিলেন ৫২ দশমিক ৭ শতাংশ, ডেনমার্কে ছিলেন ৫১ দশমিক ৭ শতাংশ এবং বুলগেরিয়ায় ৫০ দশমিক ১৪ শতাংশ। 
 
ইউরোপের দেশগুলোর এ তালিকায় সবার নিচে আছে লুক্সেমবার্গ যেখানে বিজ্ঞান ও গবেষণা বিষয়ক খাতে নারীদের অংশগ্রহণ মাত্র ২৭ দশমিক ৯৭ শতাংশ। এছাড়াও ফিনল্যান্ড, হাঙ্গেরি এবং জার্মানির অবস্থানও তালিকার নিচের দিকে। তবে জার্মানির ক্ষেত্রে তাদের কিছু কিছু প্রদেশে বিজ্ঞান ও প্রকৌশলে নারীদের অংশগ্রহণের হার যেমন ৫০ এর কাছাকাছি আবার কিছু প্রদেশে ৩০ শতাংশের নিচেও আছে। 

গড় হিসেবে পুরো ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশে বিজ্ঞান এবং প্রকৌশল চর্চায় নারীদের হার এখন ৪১ দশমিক ১ শতাংশ। ২০০২ সালে প্রথম যখন এই পরিসংখ্যান শুরু হয় তখন নারীদের অংশগ্রহণ ছিলো ৩০ দশমিক ৩ শতাংশ। 

এই পরিসংখ্যান অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশের মোট ১ কোটি ৫৪ লাখ বিজ্ঞানী এবং প্রকৌশলীর মধ্যে নারী ও পুরুষের সংখ্যা যথাক্রমে- ৬৩ ও ৯১ লাখ।

ওই প্রতিবেদনটি বলছে, গত ২০ বছরে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশ সুইজারল্যান্ডের বিজ্ঞান ও প্রকৌশল খাতে নারীদের অংশগ্রহণ বেড়েছে ৩০ দশমিক ৬ শতাংশ। ১৯৯৯ সালে যে হার ছিলো মাত্র ১০ দশমিক ৭ শতাংশ ২০১৯ সালে এসে তা হয়েছে ৪১ দশমিক ৩ শতাংশ। 

একই সময়ে ডেনমার্কে এ হার প্রায় ২৬ শতাংশ বেড়ে হয়েছে ৫১ দশমিক ৭২ শতাংশ। নরওয়েতেও বেড়েছে প্রায় ২০ শতাংশ। 

তবে সব দেশেই যে এই অংশগ্রহণ বেড়েছে তা মোটেও নয়। কিছু কিছু দেশে প্রকৃতভাবে বিজ্ঞান ও প্রকৌশলে নারীদের অংশগ্রহণ কমেছে। এর মধ্যে রয়েছে ফিনল্যান্ড। ১৯৯৯ সালে এই দেশটিতে বিজ্ঞান ও প্রকৌশলে নারীদের অংশগ্রহণ ছিল ৫০ দশমিক ৯ শতাংশ। তবে ২০ বছরে ২০ শতাংশেরও বেশি কমে তা বর্তমানে হয়েছে ৩০ দশমিক ৫ শতাংশ। এভাবে বিভিন্ন হারে নারীদের অংশগ্রহণ কমেছে এস্তোনিয়া, হাঙ্গেরি এবং বেলজিয়ামের মতো দেশগুলোতেও।   
 

Related Topics

টপ নিউজ

বিজ্ঞান চর্চা / বিজ্ঞানী / ইউরোপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • মধ্যপ্রাচ্য ও রাশিয়ার গ্যাস সরবরাহে ঝুঁকি বাড়ায় কানাডীয় এলএনজির দিকে ঝুঁকছে ইউরোপ
  • প্রতিরক্ষা নিয়ে ট্রাম্পের বার্তা বুঝতে পেরেছেন ইউরোপের নেতারা: ন্যাটো মহাসচিব
  • সবচেয়ে দ্রুত উষ্ণ হচ্ছে ইউরোপ মহাদেশ: জলবায়ু পরিবর্তন প্রতিবেদন
  • জ্বালানি তেলের দাম বৃদ্ধি: অক্টোবর পর্যন্ত ২০ হাজার ফ্লাইট বাতিল জার্মানির লুফথানসার 
  • মার্কিন পরমাণু বিজ্ঞানীদের রহস্যজনক মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ ট্রাম্পের

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

3
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

4
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

5
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net