Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
মহাকাশে তৈরি হবে গ্যাসস্টেশন!

অফবিট

টিবিএস ডেস্ক
22 November, 2021, 12:45 am
Last modified: 22 November, 2021, 12:48 am

Related News

  • অ্যাপোলো ১৩-এর রেকর্ড ভেঙে নতুন ইতিহাস: মানুষ নিয়ে সর্বোচ্চ দূরত্ব পাড়ি দিল আর্টেমিস ২ 
  • ফেব্রুয়ারির শেষে মঙ্গল, বুধ, বৃহস্পতিসহ এক সারিতে থাকবে ৬ গ্রহ; দেখবেন যেভাবে
  • সেমিকন্ডাক্টরের উপাদান বানাতে মহাকাশে ‘কারখানা’ পাঠাচ্ছে যে ব্রিটিশ কোম্পানি
  • মহাকাশে এআই ডেটা সেন্টার: কেন এই অদ্ভুত পরিকল্পনা ইলন মাস্কের?
  • মহাকাশ স্টেশন থেকে ইতিহাসে প্রথম ‘মেডিকেল ইভাকুয়েশন’: পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

মহাকাশে তৈরি হবে গ্যাসস্টেশন!

পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকা পরিত্যক্ত যন্ত্রাংশ থেকে রকেটের জ্বালানি তৈরির প্রচেষ্টায় যোগ দিয়েছে অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠান নিউম্যান স্পেস। অর্থাৎ এসব বর্জ্য সরাতে মহাকাশে গ্যাসস্টেশন তৈরির পরিকল্পনা নিয়েছেন বিজ্ঞানীরা।
টিবিএস ডেস্ক
22 November, 2021, 12:45 am
Last modified: 22 November, 2021, 12:48 am

দ্রুতবেগে ধাবমান মহাজাকাশ বর্জ্য এখন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ও স্যাটেলাইটের জন্য বড় ঝুঁকির কারণ হয়ে উঠছে। তাই বিপজ্জনক এই বর্জ্যকে রিসাইকেল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন মহাকাশবিজ্ঞানীরা।

এরইমাঝে পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকা পরিত্যক্ত যন্ত্রাংশ থেকে রকেটের জ্বালানি তৈরির প্রচেষ্টায় যোগ দিয়েছে অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠান নিউম্যান স্পেস। অর্থাৎ এসব বর্জ্য সরাতে মহাকাশে গ্যাসস্টেশন তৈরির পরিকল্পনা নিয়েছেন বিজ্ঞানীরা।

প্রতিষ্ঠানটি মহাকাশে ভেসে বেড়ানো যেসব পরিত্যক্ত বস্তু পৃথিবীর জন্য বিপজ্জনক হতে পারে, সেগুলোকে রিসাইকেল করে রকেটের জ্বালানিতে পরিণত করবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে বলা হয়, পৃথিবীর কক্ষপথে পুরোনো মহাকাশযানের বিস্তর ধ্বংসাবশেষে ছড়িয়ে-ছিটিয়ে আছে। মৃত কৃত্রিম উপগ্রহ ও বাতিল হয়ে যাওয়া রকেটের যন্ত্রাংশ ঘণ্টায় ২৮ হাজার কিলোমিটার বেগে ছুটে বেড়াচ্ছে মহাশূন্যে।

দ্রুতবেগে ধাবমান এসব বর্জ্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) ও কৃত্রিম উপগ্রহের জন্য বড় ঝুঁকি হয়ে উঠছে। এই গতিতে ছুটতে অতি ক্ষুদ্র একটি স্ক্রু, এমনকি রঙের কণাও আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের জন্য বড় বিপদের কারণ হতে পারে। বিপদে পড়তে পারেন সেখানে অবস্থানরত নভোচারীরাও।

গত সপ্তাহে মিসাইল ছুড়ে নিজেদের স্যাটেলাইট ধ্বংস করেছে রাশিয়া। স্যাটেলাইটটির ধ্বংসাবশেষও বিপজ্জনক বর্জ্যে পরিণত হয়েছে। আমেরিকা বলছে, এই বর্জ্য বিশ্বের সব দেশের জন্যই ঝুঁকিপূর্ণ। 

এসব বর্জ্য একে অপরের সঙ্গে ধাক্কা খেলে কক্ষপথ ব্যবহারের অযোগ্য হয়ে পড়বে। বিজ্ঞানীরা এই অবস্থাকে কেসলার ইফেক্ট বলেন।

এমন পরিস্থিতিতে নিউম্যান স্পেস বলছে, তারা 'ইন-স্পেস ইলেকট্রিক প্রপালশন সিস্টেম' নামে একটি প্রযুক্তি তৈরি করবে। এই প্রযুক্তির ব্যবহার করে পৃথিবীর কক্ষপথের কাছাকাছি থাকা মহাকাশযানের আয়ু বাড়ানো, স্যাটেলাইটগুলোকে নড়ানো কিংবা কক্ষচ্যুত করা হবে।

এই প্রপালশন সিস্টেমের জন্য জ্বালানি হিসেবে মহাকাশে পরিত্যক্ত যন্ত্রাংশকে গ্যাসে পরিণত করার পরিকল্পনা করেছে নিউম্যান স্পেস। এ লক্ষ্যে আরও তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে তারা।

Related Topics

টপ নিউজ

মহাকাশে গ্যাস স্টেশন / মহাকাশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • অ্যাপোলো ১৩-এর রেকর্ড ভেঙে নতুন ইতিহাস: মানুষ নিয়ে সর্বোচ্চ দূরত্ব পাড়ি দিল আর্টেমিস ২ 
  • ফেব্রুয়ারির শেষে মঙ্গল, বুধ, বৃহস্পতিসহ এক সারিতে থাকবে ৬ গ্রহ; দেখবেন যেভাবে
  • সেমিকন্ডাক্টরের উপাদান বানাতে মহাকাশে ‘কারখানা’ পাঠাচ্ছে যে ব্রিটিশ কোম্পানি
  • মহাকাশে এআই ডেটা সেন্টার: কেন এই অদ্ভুত পরিকল্পনা ইলন মাস্কের?
  • মহাকাশ স্টেশন থেকে ইতিহাসে প্রথম ‘মেডিকেল ইভাকুয়েশন’: পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net