Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
বত্তিচেল্লির দুর্লভ পেইন্টিং নিলামে, ৬৮০ কোটি টাকা দাম ওঠার প্রত্যাশা

অফবিট

টিবিএস ডেস্ক
24 September, 2020, 06:25 pm
Last modified: 24 September, 2020, 06:53 pm

Related News

  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • রুশ রাজপরিবারের হীরা-খচিত বিরল ‘ফ্যাবার্জে ডিম’ নিলামে রেকর্ড ২২.৯ মিলিয়ন পাউন্ডে বিক্রি
  • ছয় বছর পর ১০০ কোটি টাকার ড্রেজিং পাইপ নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস

বত্তিচেল্লির দুর্লভ পেইন্টিং নিলামে, ৬৮০ কোটি টাকা দাম ওঠার প্রত্যাশা

১৪৯৭ সালে গির্জার চোখে পাপকর্ম হিসেবে বিবেচিত কসমেটিকস, চিত্রকর্ম ও বইপত্র পুড়িয়ে দেওয়ার জন্য ফ্লোরেন্সের ধর্মান্ধ তরুণদের আহ্বান জানিয়েছিলেন এক পাদ্রি। সেই ধ্বংসযজ্ঞ থেকে বেঁচে যায় ছবিটি।
টিবিএস ডেস্ক
24 September, 2020, 06:25 pm
Last modified: 24 September, 2020, 06:53 pm
'পোর্ট্রেট অব অ্যা ইয়ং ম্যান হোল্ডিং অ্যা রাউন্ডেল'-এর অংশবিশেষ

কিছু চিত্রকর্ম আক্ষরিক অর্থেই অমূল্য। সেগুলো কেনার সামর্থ খুব বেশি মানুষের নেই বলেই শুধু নয়, বরং শিল্পী স্বয়ং এতই বিশিষ্ট, তার কর্মের মূল্য নির্ধারণ করা প্রায় অসম্ভব।

এমনই এক চিত্রশিল্পী সান্দ্রো বত্তিচেল্লি। রেনেসাঁ যুগের এই ইতালিয়ান চিত্রশিল্পীর জন্ম আনুমানিক ১৪৪৫ সালে; মৃত্যু ১৫১০ সালে। তার 'ফ্লোরেন্টাইন রেনেসাঁ' সময়কালের প্রথম দিকের চিত্রকর্ম 'দ্য বার্থ অব ভেনাস'-এর কথাই ভাবুন। ঝিনুকের খোলস থেকে বেরিয়ে আসা সোনালি চুলের অপ্সরীর ছবিটি দেখেননি, এমন শিল্পমনা মানুষ খুব কমই আছেন জগতে।

দ্য বার্থ অব ভেনাস। চিত্রশিল্পী: সান্দ্রো বত্তিচেল্লি

তবে তার আঁকা ছবির নিলাম এখনো হয়! আগামি বছরের প্রথম মাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে 'পোর্ট্রেট অব অ্যা ইয়ং ম্যান হোল্ডিং অ্যা রাউন্ডেল' ছবিটি নিলামে তুলতে যাচ্ছে সোথবাই। ধারণা করা হয়, ১৪৭০-এর দশকের শেষ কিংবা ১৪৮০-এর দশকের শুরুর দিকে ছবিটি এঁকেছিলেন ওই মহাশিল্পী। 

ছবিটির দাম ৮ কোটি মার্কিন ডলার বা প্রায় ৬৮০ কোটি ৪০ লাখ টাকা ওঠার আশা করছে নিলাম কোম্পানি সোথবাই।

বত্তিচেল্লি যে শহরে থাকতেন, সেই ফ্লোরেন্সের এক তরুণের প্রতিকৃতি এটি। সে হাতে ধরে রেখেছে কোনো এক সন্তের একটি বৃত্তাকার ছবি। 

বলে রাখা ভালো, ১৪৯৭ সালে গির্জার চোখে পাপকর্ম হিসেবে বিবেচিত কসমেটিকস, চিত্রকর্ম ও বইপত্র পুড়িয়ে দেওয়ার জন্য ফ্লোরেন্সের ধর্মান্ধ তরুণদের আহ্বান জানিয়েছিলেন সাভোনারোলা নামের এক পাদ্রি। সেই আহ্বানে সাড়া দিয়ে ঘটানো হয়েছিল ইতিহাসের কুখ্যাত 'বনফায়ার অব দ্য ভ্যানিটিস'। সেই ধ্বংসযজ্ঞ থেকে সৌভাগ্যক্রমে বেঁচে যায় এই চিত্রকর্ম।

১৯৮২ সালে সোথবাইয়ের এক অজ্ঞাত বিক্রেতার কাছ থাকে ৮১ লাখ মার্কিন ডলারে এটি কিনে নিয়েছিলেন এর বর্তমান সংগ্রাহক।

পোর্ট্রেট অব অ্যা ইয়ং ম্যান হোল্ডিং অ্যা রাউন্ডেল। চিত্রশিল্পী: সান্দ্রো বত্তিচেল্লি

গত ৫০ বছরে নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম, ওয়াশিংটনের ন্যাশনাল গ্যালারি ও লন্ডনের রয়েল একাডেমি অব আর্টস-সহ বেশ কিছু গ্যালারিতে এই চিত্রকর্মের প্রদর্শনী হয়েছে। তবে মাঝখানে কয়েক শতাব্দী খোঁজ না থাকলেও, এটি ইতিহাসের আলোর নিচে আসে ১৯৩০-এর দশকে। সে সময় যুক্তরাজ্যের ওয়েলসের লর্ড নিউবরাগ তার বাড়ির মালপত্রের মধ্যে এই দুর্লভ চিত্রকর্ম খুঁজে পেয়েছিলেন।

ধারণা করা হয়, এক সময়ে ইতালির তুস্কানি শহরে থাকা তার পূর্বপুরুষ ও ব্রিটিশ রাজনীতিক স্যার থমাস ওয়াইন ওরফে ফার্স্ট লর্ড নিউবরাগ (১৭৩৬-১৮০৭) পারিবারিক সংগ্রহশালার জন্য চিত্রকর্মটি কিনে এনেছিলেন। পরে লর্ড নিউবরাগ সেটি একজন ব্যক্তিগত শিল্প সংগ্রাহকের কাছে বিক্রি করে দেন। ওই সংগ্রাহকের উত্তরাধিকারীরা ১৯৮২ সালে পেইন্টিংটি নিলামে তোলেন।

  • সূত্র: দ্য ন্যাশনাল

Related Topics

টপ নিউজ / ফিচার

রেনেসাঁ / সান্দ্রো বত্তিচেল্লি / চিত্রকলা / নিলাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • রুশ রাজপরিবারের হীরা-খচিত বিরল ‘ফ্যাবার্জে ডিম’ নিলামে রেকর্ড ২২.৯ মিলিয়ন পাউন্ডে বিক্রি
  • ছয় বছর পর ১০০ কোটি টাকার ড্রেজিং পাইপ নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net