Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
তিন বছর ধরে কাঁচা মাংস খান তিনি!

অফবিট

টিবিএস ডেস্ক
05 October, 2021, 05:05 pm
Last modified: 05 October, 2021, 05:08 pm

Related News

  • বয়স বাড়ার সাথে সাথে খাবারের পুষ্টিগুণ ও প্রয়োজনীয়তা যেভাবে বদলে যায়
  • ক্যাফেইন যেভাবে মাথাব্যথা উপশমে কাজ করে
  • মাত্রাতিরিক্ত প্রোটিন গ্রহণে শরীরে যা ঘটতে পারে
  • বিজ্ঞানীরা বলছেন, এ খাদ্যাভাস মেনে চললে স্মৃতির উন্নয়ন হয়, মস্তিষ্ক বুড়িয়ে যাওয়ার গতিও কমে
  • ইন্টারমিটেন্ট ফাস্টিং হৃদ্‌রোগে মৃত্যুঝুঁকি বাড়াতে পারে: গবেষণা

তিন বছর ধরে কাঁচা মাংস খান তিনি!

কাঁচা মাংস খাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে তার আগের শারীরিক দুর্বলতা কেটে গেছে, শরীরে শক্তি আগের চেয়ে অনেকটাই বেড়েছে এমনটাই দাবি তার। 
টিবিএস ডেস্ক
05 October, 2021, 05:05 pm
Last modified: 05 October, 2021, 05:08 pm

তিন বছর ধরে কাঁচা মাংস খান তিনি। যুক্তরাষ্ট্রের নেব্রাস্কার ওমাহার ৩৯ বছর বয়সী ওয়েস্টন রাউয়ির দাবি বিভিন্ন স্বাস্থ্যগত গুণাগুনের জন্যই তিনি কাঁচা মাংসের খাদ্যাভ্যাস বেছে নিয়েছেন। এর আগে তিনি সাধারণ খাদ্যাভ্যাস মেনে চলতেন, কিন্তু তখন পরিমিত পরিমাণে খাওয়ার পরও অনেক দুর্বল লাগতো তার।

তবে কাঁচা মাংস খাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে তার আগের সেই দুর্বলতা কেটে গেছে, শরীরে শক্তি আগের চেয়ে অনেকটাই বেড়েছে এমনটাই দাবি তার। 

নিয়মিতই গরু, মুরগীর কাঁচা মাংস, লিভার এমনকি মগজও কাঁচাই খেয়ে থাকেন তিনি। স্থানীয় ডেইরি ও পোল্ট্রি ফার্ম থেকেই এসব কিনে নেন তিনি। 

"আমি এখন পর্যন্ত কখনো, একবারের জন্যও আমার খাদ্যাভ্যাসের কারণে অসুস্থ হইনি,"

প্রতি সপ্তাহে তার খাবারের পেছনে খরচ হয় ১৪০ ডলার। তার মতে সবচেয়ে ভালো ও পুষ্টিকর খাবার খাওয়ার জন্য এ পরিমাণ খরচ করা যুক্তিযুক্ত।

"আমি বিভিন্ন জাঙ্কফুড খেয়েও এমনটাই খরচ করতাম," 

মাংসের পাশাপাশি বিভিন্ন ধরনের ফলও রয়েছে তার দৈনন্দিন খাবার তালিকায়। নিজের বাড়ির বাগানেই বিভিন্ন ধরনের ফল ফলান করেন তিনি। খাদ্য তালিকায় সোর্ডফিশ বা ওয়েস্টারের মতো সামুদ্রিক খাবার যোগ করলেই শুধু তার খরচ কিছুটা বেড়ে যায়। 

তার মতে, কাঁচা খাবারের স্বাদ কেমন সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। 

"কেউ নিজে না খেয়ে দেখলে তাকে এর স্বাদ সম্পর্কে বলে বোঝানো সম্ভব না। এর মতো আর কিছুই হয় না," বলেন তিনি। 

তার খাবারের তালিকায় কাঁচা মাংস ছাড়াও আছে বিভিন্ন ধরনের ফল, কাঁচা ডিম, মাখন। শুধু আলুই রান্না করে খান তিনি। কখনো থাকে দুধ, ডিম ও মধু দিয়ে নিজের হাতে বানানো আইসক্রিম। 

কাঁচা মাংস খাওয়ার শুরুর দিকে মাংসে স্টেক বানানোর কিছু মশলা ছড়িয়ে নিতেন। তবে অল্প কিছুদিনের মধ্যেই শুধু কাঁচা মাংসের স্বাদেই অভ্যস্ত হয়ে যান তিনি। 

"আমি আমার জীবনের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে শারীরিক ও মানসিকভাবে ভালো আছি," 

তার ইনস্টাগ্রাম পেজ @therealandnaturalhumandiet এবং ইউটিউব চ্যানেল দ্য ন্যাচারাল হিউম্যান ডায়েটে (The Natural Human Diet) নিজের এই খাদ্যাভ্যাসের বিভিন্ন বিষয় শেয়ার করে থাকেন তিনি।

  • সূত্র: ডেইলি মেইল 
     
Related Topics

টপ নিউজ

কাঁচা মাংস / খাদ্যাভ্যাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • বয়স বাড়ার সাথে সাথে খাবারের পুষ্টিগুণ ও প্রয়োজনীয়তা যেভাবে বদলে যায়
  • ক্যাফেইন যেভাবে মাথাব্যথা উপশমে কাজ করে
  • মাত্রাতিরিক্ত প্রোটিন গ্রহণে শরীরে যা ঘটতে পারে
  • বিজ্ঞানীরা বলছেন, এ খাদ্যাভাস মেনে চললে স্মৃতির উন্নয়ন হয়, মস্তিষ্ক বুড়িয়ে যাওয়ার গতিও কমে
  • ইন্টারমিটেন্ট ফাস্টিং হৃদ্‌রোগে মৃত্যুঝুঁকি বাড়াতে পারে: গবেষণা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net