Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
আমিরাতে ভাসমান বাড়ি বিক্রি ২ কোটি দিরহামে  

অফবিট

টিবিএস ডেস্ক
26 May, 2021, 12:30 am
Last modified: 26 May, 2021, 12:50 am

Related News

  • সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • ‘হেনগুয়া’ থেকে মিনিমালিস্ট মোটিফ: ঈদে আমিরাতে মেহেদি যেভাবে পছন্দের শীর্ষে
  • আমিরাতে ড্রোন হামলার পেছনে ইসরায়েলের হাত রয়েছে, দাবি ইরানি সূত্রের
  • বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • সৌদি আরব, যুক্তরাজ্য ও আরব আমিরাতের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্য রপ্তানি শুরু শপআপের

আমিরাতে ভাসমান বাড়ি বিক্রি ২ কোটি দিরহামে  

সম্প্রতি লঞ্চ করা প্রথম ইউনিটটি কিনেছেন দুবাই-ভিত্তিক এক ব্যবসায়ী বালভিন্দার সাহানি। স্থানীয়ভাবে, আবু সাবাহ নামেও পরিচিত এই ধনকুবের এজন্য ২ কোটি দিরহাম বা ৪৬ কোটি টাকা দাম দিয়েছেন
টিবিএস ডেস্ক
26 May, 2021, 12:30 am
Last modified: 26 May, 2021, 12:50 am
ছবি: খালিজ টাইমস

সাগরের নীল জলরাশির মাঝে এক টুকরো ভাসমান বাড়ি ধনীদের খেয়াল মেটানোর উপযুক্ত জিনিস হলেও, আরব আমিরাত ভিত্তিক জাহাজ নির্মাতা সীগেট শিপইয়ার্ড ভাসমান ক্ষুদে রিসোর্ট ইউনিটই লঞ্চ করেছে। এটি বিশ্বের প্রথম ভাসমান ও পরিবেশ বান্ধব বাড়ি বলেও দাবি কোম্পানিটির।   

অবকাশ যাপনের জন্য তৈরি দ্বিতল এই ভাসমান বাড়িতে শয়নকক্ষ চারটি, প্রতিটিতেই আছে অ্যাটাচড বাথ ও বারান্দা। অন্যান্য সুবিধার মধ্যে আছে কাঁচে ঘেরা সুইমিং পুল, কিচেন ও লিভিং রুম। 

প্রমোদ সফরে আসা অতিথিদের পরিচর্যাকারীও তো চাই, এমন পরিচারকদের থাকার জন্যও আছে আলাদা দুটি কক্ষ। 

স্বচ্ছ কাঁচের মেঝে যুক্ত এই বাড়ির মোট আয়তন ৯০০ বর্গমিটার। 

ছবি: খালিজ টাইমস

বিশেষ হাইড্রোলিক ইঞ্জিনের সাহায্যে ভাসমান এই স্থাপনাকে সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়। সীগেটের দাবি, তারা আন্তর্জাতিক সুরক্ষা মান নিশ্চিত করেই এটি তৈরি করেছে। 

বাড়িটির সবকিছু সুক্ষ্মভাবে পরিচালনা করে একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা বা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত কম্পিউটার প্রোগ্রাম। ভেতরে ও বাইরে জীবাণু মুক্তকরণের জন্যেও এমন আরেকটি ব্যবস্থা আছে।    

ভাসমান বাড়ি সৌরশক্তি চালিত, রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে বর্জ্য মিশ্রিত পানি পরিশোধনের ব্যবস্থা। 

ছবি: খালিজ টাইমস

প্রথম বাড়িটি রাস আল খায়মাহ অঞ্চলের আল হামরা বন্দর থেকে সাগরে লঞ্চ করেছে সীগেট। একে নিয়ে যাওয়া হবে দুবাইয়ের অভিজাত এলাকা জুমেরিয়াহ'র উপকূলে, সেখানেই এটি স্থায়ীভাবে অবস্থান করবে। 

সীগেট শিপইয়ার্ডের মূখ্য নির্বাহী মোহাম্মদ এলবাহরাওয়ি জানান, আঞ্চলিকভাবে পর্যটন ও বিনিয়োগের একটি বড় কেন্দ্র হওয়ার কারণেই দুবাইকে লক্ষ্য করে তারা এই প্রকল্প হাতে নেন। দুবাইয়ের আকর্ষনীয় অর্থনৈতিক নীতিমালার সুবিধা এবং উন্নত অবকাঠামোও তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে। 

মূল প্রকল্পে থাকবে ১৫৬টি বিলাসবহুল স্যুইট ও সাধারণ কামরার একটি দৃষ্টিনন্দন হোটেল। তার চারপাশে থাকবে ১২টি ভাসমান আবাসন স্থাপনা।

এলবাহরাওয়ি বলেন, ৮৭ কোটি দিরহাম মূল্যের প্রকল্পটির বাকি ইউনিট নিকট ভবিষ্যতে লঞ্চ করা হবে এবং ২০২৩ সালের প্রথম প্রান্তিকেই প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।    
 
সম্প্রতি লঞ্চ করা প্রথম ইউনিটটি কিনেছেন দুবাই-ভিত্তিক এক ব্যবসায়ী বালভিন্দার সাহানি। স্থানীয়ভাবে, আবু সাবাহ নামেও পরিচিত এই ধনকুবের এজন্য ২ কোটি দিরহাম বা ৪৬ কোটি টাকা দাম দিয়েছেন।  

  • সূত্র: খালিজ টাইমস 

 

Related Topics

টপ নিউজ

ভাসমান বাড়ি / আরব আমিরাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • ‘হেনগুয়া’ থেকে মিনিমালিস্ট মোটিফ: ঈদে আমিরাতে মেহেদি যেভাবে পছন্দের শীর্ষে
  • আমিরাতে ড্রোন হামলার পেছনে ইসরায়েলের হাত রয়েছে, দাবি ইরানি সূত্রের
  • বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • সৌদি আরব, যুক্তরাজ্য ও আরব আমিরাতের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্য রপ্তানি শুরু শপআপের

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net