Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
দুই ডোজে আলাদা কোম্পানির কোভিড ভ্যাকসিন নেওয়া যাবে?

অন্যান্য

ইউএনবি
22 January, 2021, 04:45 pm
Last modified: 22 January, 2021, 04:51 pm

Related News

  • ত্বকের ক্যানসার প্রতিরোধে সাফল্য, রোগীদের মৃত্যুঝুঁকি কমাতে সহায়তা করছে মডার্না-মার্কের টিকা
  • অ্যাস্ট্রেজেনেকার এক কোটি ৩৬ লাখ ডোজ ভ্যাকসিন ফেলে দিবে কানাডা
  • দেশের ৭০ শতাংশ জনগোষ্ঠী কোভিডের দুই ডোজ টিকা পেয়েছেন
  • সর্বাধিক বিক্রিত ওষুধের তালিকায় শীর্ষে ফাইজারের কোভিড ভ্যাকসিন
  • বিশ্বের প্রথম ডিএনএ কোভিড টিকার অনুমোদন দিলো ভারত

দুই ডোজে আলাদা কোম্পানির কোভিড ভ্যাকসিন নেওয়া যাবে?

যুক্তরাষ্ট্রে বিতরণ করা হচ্ছে ফাইজার এবং মর্ডানার ভ্যাকসিন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই ভ্যাকসিনগুলো মিলিয়ে মিশিয়ে ব্যবহারযোগ্য নয়।
ইউএনবি
22 January, 2021, 04:45 pm
Last modified: 22 January, 2021, 04:51 pm
ছবি: ইজিপ্ট ইন্ডিপেনডেন্ট

কোভিড টিকা কি মিলিয়ে মিশিয়ে ব্যবহার করা যাবে? স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দুটি ডোজ একই ভ্যাকসিনের হওয়া উচিত।

মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং বিশ্বের অন্যান্য দেশ এখন পর্যন্ত করোনাভাইরাসের যেসব ভ্যাকসিন ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে, কয়েক সপ্তাহের ব্যবধানে সেগুলোর দুটি ডোজ দেয়ার প্রয়োজন পড়ে।

যুক্তরাষ্ট্রে বিতরণ করা হচ্ছে ফাইজার এবং মর্ডানার ভ্যাকসিন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই ভ্যাকসিনগুলো মিলিয়ে মিশিয়ে ব্যবহারযোগ্য নয়।

ইংল্যান্ডে দেয়া হচ্ছে ফাইজার এবং অ্যাস্ট্রাজেনেকার ভ্যকসিন। এই ভ্যাকসিনগুলোও সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত বলে মত বিশেষজ্ঞদের।

তবে কোনো কারণে যদি একই ধরনের ভ্যাকসিন উপলভ্য না থাকে বা প্রথম ডোজে কোনটি দেয়া হয়েছিল তা যদি জানা না থাকে, সে ক্ষেত্রে দ্বিতীয় ডোজের জন্য যে কোনো ভ্যাকসিন দেয়া যেতে পারে বলে জানিয়েছেন বৃটিশ কর্মকর্তারা।

তারা বলছেন, যেহেতু ফাইজার এবং অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন দুটি একইভাবে কাজ করে, তাই আংশিক সুরক্ষার চেয়ে একটি অসামঞ্জস্যপূর্ণ ডোজ নেয়া ভালো।

তবে কোনো গবেষণা ছাড়াই ভ্যাকসিনের ডোজগুলো মিশ্রিত করা উচিত নয় বলে জানিয়েছেন জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন বিশেষজ্ঞ নাওর বার-জিভ।

তিনি জানান, কেউ যদি দুর্ঘটনাক্রমে দ্বিতীয় ডোজের জন্য ভিন্ন একটি ভ্যাকসিন নিয়ে বসেন, তবে এটি 'ভালো কাজ করে থাকতে পারে'।

কিন্তু গবেষণার মাধ্যমে এ বিষয়ে নিশ্চিত হওয়া দরকার।

এদিকে বিশ্বব্যাপী কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২০ লাখ ৮৮ হাজার ছাড়িয়েছে। সেই সাথে শনাক্ত রোগীর সংখ্যা অতিক্রম করেছে ৯ কোটি ৭৪ লাখ ৬০ হাজার।

শুক্রবার সকালে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা পৌঁছেছে ২০ লাখ ৮৮ হাজার ৩৯২ জনে।

এছাড়া, ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ কোটি ৭৪ লাখ ৬০ হাজার ১৮৮ জনে।

চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। গত ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে ২ কোটি ৪৬ লাখ ১৯ হাজার ৫৯৭ জন করোনায় আক্রান্ত এবং ৪ লাখ ৯ হাজার ৮৭৭ জন মৃত্যুবরণ করেছেন।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় এবং মৃত্যু নিয়ে তৃতীয় অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।  
 
Related Topics

টপ নিউজ

কোভিড ভ্যাকসিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • ত্বকের ক্যানসার প্রতিরোধে সাফল্য, রোগীদের মৃত্যুঝুঁকি কমাতে সহায়তা করছে মডার্না-মার্কের টিকা
  • অ্যাস্ট্রেজেনেকার এক কোটি ৩৬ লাখ ডোজ ভ্যাকসিন ফেলে দিবে কানাডা
  • দেশের ৭০ শতাংশ জনগোষ্ঠী কোভিডের দুই ডোজ টিকা পেয়েছেন
  • সর্বাধিক বিক্রিত ওষুধের তালিকায় শীর্ষে ফাইজারের কোভিড ভ্যাকসিন
  • বিশ্বের প্রথম ডিএনএ কোভিড টিকার অনুমোদন দিলো ভারত

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net