হুতিদের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে নামবে পাকিস্তান?
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক- গত আগস্টে স্বাক্ষরিত ত্রিদেশীয় 'মক্কা চুক্তি' হঠাৎ করেই বাস্তবে রূপ নিল। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলা মোকাবিলায় রিয়াদে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে সিদ্ধান্ত হয়েছে- সৌদি আরবে দ্রুত মোতায়েন করা হবে তুর্কি ও পাকিস্তানি সেনা।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে পাকিস্তানি বাহিনী ইতোমধ্যেই সৌদি আরবকে সহায়তা করা শুরু করেছে। কিন্তু এই পদক্ষেপ ঘিরে আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে এক বড় প্রশ্ন- পাকিস্তান কি শেষ পর্যন্ত ইয়েমেনের এই পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছে?
