সুদের হার কমছে; তবু পুঁজিবাজারে কেন নিম্নমুখী প্রবণতা?
দেশের পুঁজিবাজারের সাম্প্রতিক পতনের পেছনে কী কারণ কাজ করছে? ব্যাংক ঋণের সুদহার কমার পরও কেন কাঙ্ক্ষিত ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না? বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, জ্বালানি ও গ্যাস সরবরাহের সংকট, মূল্যস্ফীতি, বেসরকারি খাতের ঋণপ্রবাহ কীভাবে পুঁজিবাজারকে প্রভাবিত করছে? SHANTA MUTUAL FUND PRESENTS TBS MARKETS-র এই পর্বে ইনভেস্টিট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী, পুঁজিবাজার বিশেষজ্ঞ মোহাম্মদ এমরান শেয়ারবাজারের সাম্প্রতিক গতিপ্রকৃতি নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করেছেন।
