বাণিজ্যে ‘নয়া চমকের’ কথা বলে চীন কি হাওয়া?
সমুদ্র যার, বিশ্ববাণিজ্য তার- ভূ-রাজনীতির বেদবাক্য হিসেবে পরিচিত বিখ্যাত এই উক্তিটিকেই প্রমাণ করে দেখাতে চেয়েছিল চীন। LOGINK- লগইনক নামের এক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কৌশলে হাতিয়ে নিতে চেয়েছিল বৈশ্বিক বাণিজ্যের নিয়ন্ত্রণ। কোন জাহাজ কোন বন্দরে যাচ্ছে, কোন কন্টেইনারে কি পরিবাহিত হচ্ছে, পণ্যের পরিমাণ বা বাজার দর-ই-বা কী; কৌশলে অত্যন্ত গোপনীয় এসব তথ্যই হাতিয়ে নিতে চেয়েছিল বেইজিং। বুদ্ধিদীপ্ত এক চালে বেইজিংয়ের সেই প্রচেষ্টাই নস্যাৎ করে দিয়েছে ওয়াশিংটন। চীনের সম্ভাব্য বাণিজ্য অস্ত্রের গুদামঘর খ্যাত LOGINK-এর অফিস এখন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। কোন কৌশলে চীনের বাণিজ্য অস্ত্র রুখে দিল যুক্তরাষ্ট্র?
