বাল্যবিয়ে ঠেকাতে স্রোতের বিপরীতে লড়ছে পশ্চিমবঙ্গের মনিজা
পশ্চিমবঙ্গে প্রতি দুটি বিয়ের একটি এখনো বাল্যবিবাহ। বিয়ের পর সন্তান জন্মদিতে গিয়ে সেখানে প্রতি বছর মৃত্যু হচ্ছে অনেক নাবালিকার। এই পরিসংখ্যান প্রকাশের পরও সন্তানের বিয়ের ইস্যুতে বেশ উদাসীন অভিভাবকদের অনেকেই। এই রীতি পরিবর্তনের চেষ্টা করছেন ক্লাস টুয়েলভের শিক্ষার্থী মনিজা খাতুন।
