সোমালিল্যান্ডের বারবেরায় কেন নজর ইসরায়েলের?
সোমালিল্যান্ডের বারবেরা বন্দরে ইসরায়েল নৌঘাঁটি স্থাপন ও বিমানবন্দর ব্যবহারের পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ। তাঁর হুঁশিয়ারি, কোনো পরিস্থিতিতেই সোমালিয়ার মাটিতে ইসরায়েলের উপস্থিতি মেনে নেওয়া হবে না।
