জয় বাংলা স্লোগান দিলে কেন চড়াও হবে: ডা. মুশতাক হোসেন
টিবিএস পডকাস্ট 'কনভারসেশন উইথ সাবির মুস্তাফা'র এই পর্বে অতিথি হয়েছেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির ডা. মুশতাক হোসেন। দীর্ঘ এই আলোচনায় তিনি জাসদের অভ্যন্তরীণ বিভক্তির পেছনের রাজনৈতিক ও কৌশলগত কারণ, ১৪ দলীয় জোটে অবস্থান নিয়ে মতপার্থক্য, ২০১৪ সালের নির্বাচনকে ঘিরে তাঁর সতর্কবার্তা- এসব বিষয় বিস্তারিত তুলে ধরেছেন। আলোচনায় আরও রয়েছে ২০২৪ সালের গণঅভ্যুত্থান, উগ্রবাদী শক্তির উত্থান নিয়ে তাঁর আশঙ্কা, ৭২-এর সংবিধান, জুলাই সনদ, মুজিববাদ ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে তাঁর রাজনৈতিক মূল্যায়ন এবং বর্তমান সরকারের অধীনে মানবাধিকার ও প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়ে তাঁর মন্তব্য।
