২৪৬ অবসায়ন মামলা ঝুলে: পাওনাদাররা কেন দুশ্চিন্তায়?
হাইকোর্টে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে ২৪৬টি কোম্পানি অবসায়ন মামলা। এতে আটকে আছে প্রায় ১৮ হাজার কোটি টাকা। অর্থ আদায়ে অন্য কোনো উপায় না পেয়ে শেষ ভরসা হিসেবে পাওনাদাররা কোম্পানি অবসায়নের আবেদন করছেন। আর নতুন মামলার কারণে জট ক্রমেই বাড়ছে। ফলে বছরের পর বছর ধরে বিপুল অঙ্কের অর্থ আটকে থাকছে। এতে অনিশ্চয়তায় পড়ছেন পাওনাদাররা। বিস্তারিত জানতে আমাদের বিশ্লেষণটি পুরো দেখার আমন্ত্রণ।
