‘আমাদের না, ক্ষতিকর কনটেন্ট নিষিদ্ধ করুন’: অস্ট্রেলিয়ায় ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে কিশোররা
আগামী ১০ ডিসেম্বর থেকে এই আইন কার্যকর হবে। এর আওতায় মেটা, টিকটক ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলোকে নিশ্চিত করতে হবে যে ১৬ বছরের কম বয়সী কেউ তাদের সাইটে অ্যাকাউন্ট খুলতে পারবে না।
