Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
আইপিএলে মুস্তাফিজকে ৯.২ কোটি রুপিতে দলে ভেড়ানোয় ত্রিপুরার মহারাজার ক্ষোভ

খেলা

ইন্ডিয়া টুডে
21 December, 2025, 02:05 pm
Last modified: 21 December, 2025, 02:10 pm

Related News

  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট
  • আইপিএল ইস্যুতে ভারত-বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা
  • আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ‘ওপর মহলের’, জানতেন না বিসিসিআই সদস্যরাও: রিপোর্ট

আইপিএলে মুস্তাফিজকে ৯.২ কোটি রুপিতে দলে ভেড়ানোয় ত্রিপুরার মহারাজার ক্ষোভ

গতকাল এক বিবৃতিতে প্রদ্যোত কিশোর বলেন, ‘যখন একজন বাংলাদেশি ক্রিকেটার ৯ কোটি ২০ লাখ রুপি পায়, আর আমাদের ত্রিপুরা ও উত্তর-পূর্ব ভারতের প্রতিভাবান ক্রিকেটাররা উপেক্ষিত থেকে যায়, তখন ভারতীয় হিসেবে আমাদের প্রশ্ন করতেই হয়—আমরা কি একটু বেশিই নমনীয় হচ্ছি না?’
ইন্ডিয়া টুডে
21 December, 2025, 02:05 pm
Last modified: 21 December, 2025, 02:10 pm
ছবি: সংগৃহীত

আইপিএলে মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কেনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের ত্রিপুরার মহারাজা ও 'তিপ্রা মথা' পার্টির প্রতিষ্ঠাতা প্রদ্যোত কিশোর মাণিক্য দেববর্মা। তার অভিযোগ, 'ভিনদেশি খেলোয়াড়দের' চড়া দামে কেনা হলেও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের প্রতিভাবান ক্রিকেটাররা দিনের পর দিন অবহেলার শিকার হচ্ছেন।

গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) এক বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও আইপিএল কর্তৃপক্ষের এমন নীতির সমালোচনা করেন প্রদ্যোত।

বিবৃতিতে প্রদ্যোত প্রশ্ন তোলেন, বিদেশি খেলোয়াড়দের পেছনে কোটি কোটি টাকা ঢালা হচ্ছে, অথচ ত্রিপুরার মণিশংকর মুরাসিংয়ের মতো ক্রিকেটাররা ভালো পারফর্ম করেও কেন সুযোগ পাচ্ছেন না? তার মতে, ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতা দেখানোর পরও উত্তর-পূর্বাঞ্চলের খেলোয়াড়দের প্রতি এমন বিমাতাসুলভ আচরণ মেনে নেওয়া কঠিন।

আইপিএলের নিলামে মুস্তাফিজুরের বিশাল অঙ্কের বিনিময়ে দল পাওয়ার প্রসঙ্গ টেনে তিনি এই অঞ্চলের ক্রিকেটারদের বঞ্চনার বিষয়টি সামনে আনেন। প্রদ্যোত কিশোর মনে করেন, মেধা থাকার পরও কেবল সঠিক নজরদারির অভাবে হারিয়ে যাচ্ছেন উত্তর-পূর্ব ভারতের অনেক ক্রিকেট প্রতিভা।

গতকাল এক বিবৃতিতে প্রদ্যোত কিশোর বলেন, 'যখন একজন বাংলাদেশি ক্রিকেটার ৯ কোটি ২০ লাখ রুপি পায়, আর আমাদের ত্রিপুরা ও উত্তর-পূর্ব ভারতের প্রতিভাবান ক্রিকেটাররা উপেক্ষিত থেকে যায়, তখন ভারতীয় হিসেবে আমাদের প্রশ্ন করতেই হয়—আমরা কি একটু বেশিই নমনীয় হচ্ছি না?'

বাংলাদেশে সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'সেখানে সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে, আমাদের দূতাবাসের বাইরে হুমকি দেওয়া হচ্ছে। এমনকি ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে ভেঙে ফেলার মতো বিদ্বেষপূর্ণ বক্তব্যও দেওয়া হচ্ছে। এসবের পরও কি আমরা সেই দেশের নাগরিকদের কোটি কোটি টাকা দিয়ে স্বস্তি বোধ করছি?'

প্রতিবেশী দেশগুলোর ক্ষেত্রে ভারতের দ্বিমুখী আচরণেরও সমালোচনা করেন তিপ্রা মথার এই নেতা। পাকিস্তানের উদাহরণ টেনে তিনি বলেন, 'জাতীয় আবেগ ও নিরাপত্তার দোহাই দিয়ে ভারত পাকিস্তানকে বয়কট করে, অথচ বাংলাদেশের সঙ্গে যথারীতি ব্যবসা চালিয়ে যাচ্ছে। এর যুক্তি কী? জাতীয় নিরাপত্তা ও আত্মসম্মানের চেয়ে কি ব্যবসাই বড়?'

বিষয়টি নিয়ে ভারতের অন্য রাজনৈতিক দলগুলোর নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন প্রদ্যোত। তিনি বলেন, 'আমরা কি সবার আগে ভারতীয় নই? তাহলে অন্যরা কেন এ বিষয়ে চুপ?'

ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট সংস্থা উল্লেখ করে প্রদ্যোত বলেন, 'তাদের গুরুত্বের জায়গাটি কোথায়, তা নিয়ে আত্মসমালোচনার সময় এসেছে। আগে কি জাতীয় সম্মান ও নিরাপত্তা, নাকি শুধুই ব্যবসা?'

 

Related Topics

টপ নিউজ

আইপিএল / মুস্তাফিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট
  • আইপিএল ইস্যুতে ভারত-বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা
  • আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ‘ওপর মহলের’, জানতেন না বিসিসিআই সদস্যরাও: রিপোর্ট

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

3
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

4
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

5
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net