Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
স্ত্রীকে ছাড়তে নিজের মৃত্যু সাজিয়ে ইউরোপে পালিয়েছিলেন মার্কিন নাগরিক, ধরা পড়ে জেল-জরিমানা

অফবিট

বিবিসি
28 August, 2025, 10:15 am
Last modified: 28 August, 2025, 10:23 am

Related News

  • হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬১৩
  • ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, হামে মোট প্রাণহানি বেড়ে ৬০৫
  • পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু
  • হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫৮৫

স্ত্রীকে ছাড়তে নিজের মৃত্যু সাজিয়ে ইউরোপে পালিয়েছিলেন মার্কিন নাগরিক, ধরা পড়ে জেল-জরিমানা

বিবিসি
28 August, 2025, 10:15 am
Last modified: 28 August, 2025, 10:23 am
ছবি: গ্রিন লেক কাউন্টি শেরিফ অফিস

মাছ ধরতে গিয়ে হঠাৎ করেই নিখোঁজ হন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের তিন সন্তানের জনক রায়ান বর্গওয়ার্ট। সবাই ভেবেছিল তিনি হ্রদে ডুবে মারা গেছেন। কিন্তু পরে জানা গেল, নিজের মৃত্যু সাজিয়ে তিনি পালিয়ে গিয়েছিলেন ইউরোপে নতুন জীবন শুরু করার স্বপ্নে। শেষমেশ সেই নাটক ফাঁস হয়ে গিয়ে আদালতে পেলেন জেল আর মোটা অঙ্কের জরিমানা।

আইনশৃঙ্খলা বাহিনীর তাকে খুঁজে বের করতে টানা ৮৯ দিন লেগেছিল—শেষ পর্যন্ত আদালতও সমান মেয়াদে, অর্থাৎ ৮৯ দিনের কারাদণ্ড দিয়েছেন তাকে। 

৪৫ বছর বয়সী বর্গওয়ার্ট ২০২৪ সালের আগস্টে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন বলে নাটক সাজান। হ্রদে উল্টে যাওয়া নৌকা, ফেলে রাখা মোবাইল ফোন ও পরিচয়পত্র দেখে ধারণা করা হয়, তিনি দুর্ঘটনায় মারা গেছেন। কয়েক মাস ধরে অনুসন্ধান চালান উদ্ধারকর্মীরা, কিন্তু পরে জানা যায় তিনি কানাডা হয়ে পালিয়ে গেছেন জর্জিয়ায়—সাবেক সোভিয়েত ইউনিয়নের একটি দেশ। সেখানে অনলাইনে পরিচিত উজবেকিস্তানের এক নারীর সঙ্গে নতুন জীবন শুরু করার পরিকল্পনা ছিল তার।

গ্রিন লেক কাউন্টির সার্কিট কোর্টের বিচারক মার্ক স্লেট শুধু কারাদণ্ডই দেননি, বরং উদ্ধার অভিযানে ব্যয় হওয়া ৩০ হাজার ডলারও ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন। বিচারকের ভাষায়, 'তিনি ৮৯ দিন আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করেছেন।'

আদালতে দাঁড়িয়ে বর্গওয়ার্ট বলেন, 'সেদিন রাতের কাজের জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। আমার পরিবার ও বন্ধুদের যে কষ্ট দিয়েছি, তার দায় আমারই।'

তদন্তে উঠে এসেছে, স্ত্রীকে ছেড়ে যাওয়ার আগে তিনি জীবনবিমা করেছিলেন, বিদেশে ব্যাংক হিসাব খুলে টাকা স্থানান্তর করেছিলেন, নতুন পাসপোর্টের আবেদন করেছিলেন এবং সন্তান নেওয়ার সক্ষমতা ফেরাতে ভ্যাসেকটমি প্রত্যাহারের অস্ত্রোপারেশনও করিয়েছিলেন। প্রসিকিউটর জেরিস লা'স্পিসা বলেন, 'নিজের মৃত্যু সাজিয়ে পরিবারকে ধ্বংস করে ব্যক্তিগত স্বার্থসিদ্ধিই ছিল তার উদ্দেশ্য।'

অবশেষে গত নভেম্বরে রুশ ভাষাভাষী এক নারী বিষয়টি প্রকাশ করায় তার অবস্থান ফাঁস হয়। পুলিশ তাকে ফেরাতে যোগাযোগ করলে তিনি ভিডিও বার্তায় জানান, 'আমি নিরাপদে আছি, কোনো সমস্যা নেই।'

ডিসেম্বরে তিনি দেশে ফিরে আসেন এবং গ্রেপ্তার হন। এর পর তার স্ত্রী ২২ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে বিবাহবিচ্ছেদের আবেদন করেন।

বর্গওয়ার্টের আইনজীবী এরিক জনসন আদালতে বলেন, 'তিনি চাইলে জর্জিয়াতেই থাকতে পারতেন। এত ছোট অভিযোগে তাকে জোর করে ফেরানো যেত না। কিন্তু তিনি নিজেই দেশে ফিরে এসে দায় স্বীকার করেছেন।'

Related Topics

আন্তর্জাতিক / টপ নিউজ

মৃত্যু / মৃত্যু সাজানো / ইউরোপ / মার্কিন নাগরিক / স্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬১৩
  • ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, হামে মোট প্রাণহানি বেড়ে ৬০৫
  • পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু
  • হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫৮৫

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net