Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন মরগান

খেলা

টিবিএস ডেস্ক
28 June, 2022, 08:00 pm
Last modified: 28 June, 2022, 08:03 pm

Related News

  • ৯৬ বছর বয়সে অভিনয় থেকে অবসর নিলেন কিংবদন্তি ক্লিন্ট ইস্টউড
  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • ঢাকার সেই দিন: যখন পাড়াই ছিল আমাদের জগৎ
  • ২০২৬-এ শেষ বিশ্বকাপ, দুই-এক বছরের মধ্যে ফুটবল থেকে অবসরের ইঙ্গিত রোনালদোর
  • রূপপুর গ্রিন সিটি প্রকল্পে অস্বাভাবিক ব্যয়: উপ-সহকারী প্রকৌশলী আহসানুলকে বাধ্যতামূলক অবসর

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন মরগান

আয়ারল্যান্ডের হয়ে ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মরগানের। আইরিশদের হয়ে ২৪টি ওয়ানডে খেলার পর ২০০৯ সালে ইংল্যান্ড দলে নাম লেখান বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।
টিবিএস ডেস্ক
28 June, 2022, 08:00 pm
Last modified: 28 June, 2022, 08:03 pm

জাতীয় দল কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট; কোথাও ভালো সময় যাচ্ছিল না ইয়ন মরগানের। দীর্ঘদিন ধরে রান খরায় ভুগছিলেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। এ সময়ই নিজের শেষটা হয়তো দেখে ফেলেছিলেন মরগান। তাই আর দেরি করলেন না, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন ইংলিশ এই ক্রিকেটার। 

মরগানের অবসরের ঘোঘণা প্রত্যাশিতই ছিল, আগের দিনই বিভিন্ন সংবাদমাধ্যমে এ নিয়ে খবর প্রকাশিত হয়। পরের দিনই (মঙ্গলবার) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে দিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ঘরোয়া ক্রিকেট খেলে যাবেন তিনি। 

আগামী গ্রীস্মে দ্য হান্ড্রেডে লন্ডন স্পিরিটের অধিনায়কত্বে দেখা যাবে মরগানকে। এ ছাড়া ধারাভাষ্যে নিয়মিত হবেন দীর্ঘ ১৬ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা বাঁহাতি এই ব্যাটসম্যান। স্কাই স্পোর্টসের ধারাভাষ্য দলের হয়ে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার সীমিত ওভারের সিরিজে ধারাভাষ্য দেবেন তিনি। 

অবসরের ঘোষণায় মরগান বলেছেন, 'সতর্কতার সঙ্গে সবকিছু নিয়ে চিন্তা ও বিবেচনা করার পর তাৎক্ষণিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি আমি। এটা নিঃসন্দেহে আমার ক্যারিয়ারের আনন্দদায়ক ও সফলতম অধ্যায় ছিল, তাই এমন সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল। কিন্তু নিজের জন্য এবং ইংল্যান্ড দলের কথা বিবেচনায় এটাকেই সঠিক সময় মনে হয়েছে আমার কাছে। 

আয়ারল্যান্ডের হয়ে ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মরগানের। আইরিশদের হয়ে ২৪টি ওয়ানডে খেলার পর ২০০৯ সালে ইংল্যান্ড দলে নাম লেখান মরগান। ইংলিশদের হয়ে ২২৪টি ওয়ানডে খেলেছেন তিনি। সব মিলিয়ে ২৪৮ ওয়ানডেতে ১৪টি সেঞ্চুরি ও ৪৭টি হাফ সেঞ্চুরিসহ ৩৯.২৯ গড়ে ৭ হাজার ৭০১ রান করেছেন মরগান। 

২০১৫ সালে ওয়ানডে দলের নেতৃত্ব পাওয়া মরগান ইংল্যান্ডকে ১২৬ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করেছেন ৭২ ম্যাচে। তার নেতৃত্ব ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপ জেতে ইংল্যান্ড, যা তাদের ইতিহাসের প্রথম কোনো বৈশ্বিক শিরোপা ছিল। দীর্ঘ ওয়ানডে ক্যারিয়ারের পাশপাশি ১৬টি টেস্ট ও ১১৫টি টি-টোয়েন্টি খেলেছেন মরগান। 

Related Topics

টপ নিউজ

ইয়ন মরগান / ইংল্যান্ড ক্রিকেট দল / অবসর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • ৯৬ বছর বয়সে অভিনয় থেকে অবসর নিলেন কিংবদন্তি ক্লিন্ট ইস্টউড
  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • ঢাকার সেই দিন: যখন পাড়াই ছিল আমাদের জগৎ
  • ২০২৬-এ শেষ বিশ্বকাপ, দুই-এক বছরের মধ্যে ফুটবল থেকে অবসরের ইঙ্গিত রোনালদোর
  • রূপপুর গ্রিন সিটি প্রকল্পে অস্বাভাবিক ব্যয়: উপ-সহকারী প্রকৌশলী আহসানুলকে বাধ্যতামূলক অবসর

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net