Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
পদ্মা সেতু চালু হওয়ায় বাগেরহাটে ভাগ্য খুলেছে মৎস্য ও কৃষিপণ্যে

অর্থনীতি

বাগেরহাট প্রতিনিধি
27 June, 2022, 05:50 pm
Last modified: 27 June, 2022, 05:49 pm

Related News

  • সরিয়ে নেওয়া হলো খানজাহান আলী মাজারের শিশুমৃত্যুর জন্য দায়ী কুমিরটিকে
  • পদ্মা ও যমুনা সেতু থেকে ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়
  • ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় প্রায় ১০ কোটি টাকা টোল আদায়
  • বাগেরহাটে ৬,৬৪৬ কৃষকের ৫.১৮ কোটি টাকার ঋণ মওকুফ করবে সরকার  
  • দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার: সেতুমন্ত্রী

পদ্মা সেতু চালু হওয়ায় বাগেরহাটে ভাগ্য খুলেছে মৎস্য ও কৃষিপণ্যে

‘এর আগে কোনোদিন এত সকালে আমাদের মাছ পৌঁছায়নি ঢাকার বাজারে। কারণ অন্তত ৪ থেকে ৫ ঘণ্টা ফেরিঘাটে অপেক্ষা করতে হতো। দ্রুত পৌঁছানোর কারণে প্রতি কেজি মাছ ৪০ থেকে ৫০ টাকা বেশি দরে বিক্রি হয়েছে।’
বাগেরহাট প্রতিনিধি
27 June, 2022, 05:50 pm
Last modified: 27 June, 2022, 05:49 pm
ছবি: মুমিত এম

পদ্মাসেতু চালু হওয়ায় বাগেরহাটে মৎস্য ও কৃষিপণ্যে সুবিধা ভোগ করতে শুরু করেছেন চাষি ও ব্যবসায়ীরা। মাওয়া ঘাটে অপেক্ষার চিরায়ত প্রথা এখন অতীত। উৎপাদিত কৃষিপণ্য, সাদা সোনা খ্যাত চিংড়ি ও অন্যান্য মাছ পদ্মা সেতু দিয়ে সহজেই রাজধানীর কারওয়ান বাজারে বিক্রি শুরু হয়েছে। এতে একদিকে যেমন লাভবান হচ্ছেন প্রান্তিক চাষি-কৃষকরা, অন্যদিকে পণ্য নষ্ট হওয়ার সম্ভাবনাও নেই বলে জানাচ্ছেন তারা।

পদ্মা সেতু চালুর মধ্য দিয়ে রাজধানী ঢাকার সঙ্গে বাগেরহাট জেলার দীর্ঘদিন ধরে চলা সড়কপথের ভোগান্তির অবসান হয়েছে। মানুষের দুর্ভোগ লাঘবের পাশাপাশি মৎস্য ও কৃষিপণ্যের দ্বারও খুলেছে অপার সম্ভাবনা নিয়ে। 

জেলার চিংড়ি ও সাদা মাছের সবচেয়ে বড় আড়ত ফকিরহাট উপজেলার ফলতিতা বাজার। এই বাজারে প্রতিদিন প্রায় দেড় কোটি টাকার মাছ কেনাবেচা হয়। 

স্থানীয় মৎস্য ঘের ব্যবসায়ী ও আড়তদার সমিতির নেতা হিটলার গোলদার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'পদ্মা সেতু উদ্বোধনের প্রথম দিনেই ফলতিতা বাজার থেকে ৪টি ট্রাকে ৬০ লাখ টাকার চিংড়ি ও সাদা মাছ গেছে ঢাকার কাওরান বাজারে। একদম ভোরেই ঢাকার বাজার ধরতে পেরেছি আমরা। এর আগে কোনোদিন এত সকালে আমাদের মাছ পৌঁছায়নি ঢাকার বাজারে। কারণ অন্তত ৪ থেকে ৫ ঘণ্টা ফেরিঘাটে অপেক্ষা করতে হতো। দ্রুত পৌঁছানোর কারণে প্রতি কেজি মাছ ৪০ থেকে ৫০ টাকা বেশি দরে বিক্রি হয়েছে।'

ফলতিতা বাজারের আড়তদার অসীত সাহা বলেন, 'পদ্মা সেতু আমাদের জন্য আশীর্বাদ। সিন্ডিকেটের কারণে আগে কম দামে পণ্য বিক্রি করতে বাধ্য হতাম আমরা। এখন পদ্মা সেতুর ফলে আমাদের যোগাযোগ ব্যবস্থা সহজ হয়ে গেছে। লাভও বেশি হচ্ছে।''

মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, জেলায় ৬৬ হাজার ৭১৩ হেক্টর জমিতে ৭৮ হাজার ৬৮৫টি বাগদা ও গলদা চিংড়ির ঘের রয়েছে। জেলায় চাষি রয়েছেন প্রায় ৫৬ হাজার। ২০১৯-২০ অর্থবছরে সাড়ে ৩৩ হাজার মেট্রিক টন চিংড়ি উৎপাদন হয়েছে। ২০২০-২১ অর্থবছরে এই পরিমাণ ছিল ৩৬ হাজার মেট্রিক টন। ২০২১-২২ অর্থবছরে উৎপাদনের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৪০ হাজার মেট্রিক টন। টাকার যার অঙ্কে বাজারমূল্য প্রায় ২০ হাজার কোটি টাকা। এই সময়ে সাদা মাছ উৎপাদন হয়েছে ৬০ হাজার মেট্রিক টন। টাকার অঙ্কে যার মূল্য ১৪ হাজার কোটি টাকা।

বাগেরহাট সিএন্ডবি বাজার সবজি পাইকারি হাটের ইজারাদার মনিরুল ইসলাম বলেন, 'আর মাত্র ১৫ দিন পরেই বর্ষাকালীন সবজি বাজারে বিক্রি হবে। প্রতি হাটে প্রায় ৪০ থেকে ৪৫টি ট্রাকভর্তি সবজি রাজধানী শহরে সরবরাহ হয়। পদ্মা সেতুর ফলে ঘাটে আর অপেক্ষা করতে হচ্ছে না। সবজি নষ্ট হওয়ার আশঙ্কাও কমে গেছে। এতে কৃষকরা লাভবান হবেন।'

জেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, বাগেরহাটে কৃষক পরিবার রয়েছে ২ লাখ ৪৪ হাজার ৩২৮টি। চলতি অর্থবছরে জেলায় ধান উৎপাদন হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৭২০ মেট্রিক টন। সবজি উৎপাদন হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৪০০ মেট্রিক টন।

বাগেরহাটের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আজিজুর রহমান বলেন, 'পদ্মা সেতুর ফলে সবচেয়ে বেশি লাভবান হবেন কৃষকরা। বাগেরহাট থেকে বছরে অন্তত ৭০ হাজার মেট্রিক টন সবজি ঢাকাসহ বিভিন্ন এলাকায় যায়। সেতুর ফলে কম খরচে, অল্প সময়ে এই কৃষিপণ্য পৌঁছে যাচ্ছে সর্বত্র। ফলে জেলার কৃষি বাণিজ্যিকীকরণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে।'
 

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

পদ্মা সেতু / বাগেরহাট / কৃষিপণ্য / মৎস্য খাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • সরিয়ে নেওয়া হলো খানজাহান আলী মাজারের শিশুমৃত্যুর জন্য দায়ী কুমিরটিকে
  • পদ্মা ও যমুনা সেতু থেকে ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়
  • ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় প্রায় ১০ কোটি টাকা টোল আদায়
  • বাগেরহাটে ৬,৬৪৬ কৃষকের ৫.১৮ কোটি টাকার ঋণ মওকুফ করবে সরকার  
  • দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার: সেতুমন্ত্রী

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net