Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
কৃষিকাজে উৎসাহ দিতে শ্রীলঙ্কায় সপ্তাহে একদিন বাড়তি ছুটি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
14 June, 2022, 06:25 pm
Last modified: 14 June, 2022, 06:41 pm

Related News

  • জ্বালানি সংকটে পণ্য সরবরাহ এখন ব্যবসায়ীদের জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে
  • বাংলাদেশে জ্বালানি ঘাটতি মোকাবিলায় বাস্তব পদক্ষেপের বিষয়ে ‘গুরুত্বসহকারে’ ভাবছে জাপান: রাষ্ট্রদূত
  • জ্বালানির মজুত পর্যাপ্ত, পাম্পে ভিড়ের জন্য দায়ী ‘প্যানিক বায়িং’: জ্বালানি মন্ত্রী
  • জ্বালানি সাশ্রয়ে শ্রীলঙ্কায় প্রতি বুধবার অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
  • মার্কিন সাবমেরিন হামলার একদিন পর দ্বিতীয় ইরানি নৌযানের নিয়ন্ত্রণ নিল শ্রীলঙ্কা

কৃষিকাজে উৎসাহ দিতে শ্রীলঙ্কায় সপ্তাহে একদিন বাড়তি ছুটি

সরকারি কর্মচারীদের জন্য চারদিন কর্মদিবস অনুমোদনের কারণ হলো, জ্বালানি ঘাটতির ফলে মানুষের যাতায়াতে অসুবিধা এবং একই সাথে জনসাধারণকে কৃষিতে উৎসাহিত করে তোলা।
টিবিএস ডেস্ক
14 June, 2022, 06:25 pm
Last modified: 14 June, 2022, 06:41 pm
জ্বালানিসংকটের কারণে শ্রীলঙ্কায় সাধারণ মানুষ ও চালকদের দীর্ঘ সময় পেট্রল স্টেশনে অপেক্ষায় থাকতে হচ্ছে। ছবি: রয়টার্স

শ্রীলঙ্কায় সরকারি কর্মচারীদের জন্য এখন থেকে সপ্তাহে চারদিন কর্মদিবস হতে যাচ্ছে। দেশজুড়ে চলমান জ্বালানি সংকট মোকাবিলা এবং কৃষিকাজে মানুষকে উদ্বুদ্ধ করতে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। আজ মঙ্গলবার শ্রীলঙ্কা সরকার কর্মদিবস কমানোর এই ঘোষণা দেয়।

এই মুহূর্তে শ্রীলঙ্কায় সরকারি খাতে নিযুক্ত আছেন ১০ লাখ কর্মী। কিন্তু বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক মন্দা পার করছে দেশটি। ফলে বৈদেশিক মুদ্রার মজুতেরও চরম সংকট দেখা দিয়েছে। সে কারণে জ্বালানি, খাদ্য ও ওষুধের মতো জরুরি পণ্য আমদানি করতে পারছে না শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার ২ কোটি ২০ লাখ জনসংখ্যার মধ্যে অনেকেই পেট্রোল স্টেশনে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন। গত কয়েক মাস যাবতই দীর্ঘ সময় বিদ্যুৎবিচ্ছিন্ন থাকছেন তারা। বিশ্বজুড়ে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি ও সার আমদানি নিষিদ্ধে (এখন প্রত্যাহার হয়েছে) এপ্রিলে শ্রীলঙ্কার মুদ্রাস্ফীতি ছিল ৫৭ শতাংশ।

সোমবার শ্রীলঙ্কার মন্ত্রিসভা সরকারি খাতের কর্মীদের আগামী তিন মাসের জন্য প্রতি শুক্রবার ছুটি দেওয়ার একটি প্রস্তাব অনুমোদন করে। এর কারণ হলো, জ্বালানি ঘাটতির ফলে মানুষের যাতায়াতে অসুবিধা এবং একই সাথে জনসাধারণকে কৃষিতে উৎসাহিত করে তোলা।

এক বিবৃতিতে শ্রীলঙ্কা সরকারের তথ্য বিভাগ জানায়, "সরকারি কর্মচারীদের ছুটি আরও এক দিন বাড়ানোর বিষয়টি সরকার যৌক্তিক মনে করছে। এতে করে সরকারি কর্মচারীরা তাদের বাড়ির পাশে বা অন্যত্র চাষাবাদের কাজ করার সুযোগ পাবেন, যা দেশে খাদ্যসংকটের একটা সমাধানও হতে পারে।"

শ্রীলঙ্কার মানবিক সংকট আরও খারাপ দিকে যেতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। তারা জানিয়েছে, চরম সংকটে আছে, শ্রীলঙ্কার এমন ১০ লাখেরও বেশি মানুষকে সহায়তার জন্য ৪৭ মিলিয়ন ডলার দেওয়ার পরিকল্পনা করেছে তারা।

এছাড়াও, একটি বেলআউট প্যাকেজের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাথে আলোচনা করছে শ্রীলঙ্কা সরকার এবং আগামী ২০ জুন কলম্বোতে একটি প্রতিনিধিদল আসার কথা রয়েছে।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের সাথে ফোনালাপের পর যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট, অ্যান্থনি ব্লিংকেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রও শ্রীলঙ্কাকে সাহায্য করতে রাজি।

চলতি মাসে বিক্রমাসিংহে জানান, বছরের বাকি সময়ের জন্য জরুরি আমদানি মেটাতে শ্রীলঙ্কার কমপক্ষে ৫ বিলিয়ন ডলার প্রয়োজন।

সূত্র: রয়টার্স  

Related Topics

টপ নিউজ

শ্রীলঙ্কা / সরকারি কর্মচারী / কর্মদিবস কমানো / জ্বালানি ঘাটতি / অর্থনৈতিক মন্দা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • জ্বালানি সংকটে পণ্য সরবরাহ এখন ব্যবসায়ীদের জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে
  • বাংলাদেশে জ্বালানি ঘাটতি মোকাবিলায় বাস্তব পদক্ষেপের বিষয়ে ‘গুরুত্বসহকারে’ ভাবছে জাপান: রাষ্ট্রদূত
  • জ্বালানির মজুত পর্যাপ্ত, পাম্পে ভিড়ের জন্য দায়ী ‘প্যানিক বায়িং’: জ্বালানি মন্ত্রী
  • জ্বালানি সাশ্রয়ে শ্রীলঙ্কায় প্রতি বুধবার অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
  • মার্কিন সাবমেরিন হামলার একদিন পর দ্বিতীয় ইরানি নৌযানের নিয়ন্ত্রণ নিল শ্রীলঙ্কা

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net