Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
পাচারকৃত অর্থ ফেরত আনতে সাধারণ ক্ষমার সিদ্ধান্ত সরকারের

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
09 June, 2022, 05:45 pm
Last modified: 09 June, 2022, 05:51 pm

Related News

  • বেশি আমদানি ব্যয়ের কারণে শিল্প ঋণ বেড়েছে ২২ শতাংশ
  • জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট পাস
  • অগ্রিম করে বিপাকে নির্মাণ শিল্প
  • জিডিপি’র লক্ষ্যমাত্রা নিয়ে সন্দিহান বিরোধীদলীয় সাংসদরা
  • পাচার অর্থ ফেরত আনার সুযোগ দিয়ে প্রবাসীদের অপমান করা হয়েছে: রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান

পাচারকৃত অর্থ ফেরত আনতে সাধারণ ক্ষমার সিদ্ধান্ত সরকারের

নতুন অর্থবছরের প্রথম দিন থেকে এই সুযোগ কার্যকর হবে। আগামী বছরের ৩০ জুন পর্যন্ত চলবে এটি।
টিবিএস রিপোর্ট
09 June, 2022, 05:45 pm
Last modified: 09 June, 2022, 05:51 pm
প্রতীকী অলংকরণ: টিবিএস

আগামী অর্থবছরে কোনো প্রশ্নের সম্মুখীন না হয়েই বাংলাদেশি নাগরিকরা যাতে দেশের বাইরে থাকা তাদের অপ্রদর্শিত সম্পদ ফিরিয়ে আনতে পারে তার সুযোগ দিবে সরকার।

২০২২-২৩ অর্থবছরের বাজেটে মাত্র ৭-১৫ শতাংশ পর্যন্ত কর দেওয়ার শর্তে বৈধতার এ সুযোগ দেওয়া হবে বলে আজ (৯ জুন) বাজেট পেশের বক্তব্যে জানান অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, আয়কর কর্তৃপক্ষসহ অন্যকোনো কর্তৃপক্ষ বিদেশে অবস্থিত সম্পদের উৎস সম্পর্কে কোনো প্রশ্ন উত্থাপন করবে না যদি সেই করদাতা এ ধরনের সম্পদের ওপর কর দেন।

দেশে ফিরিয়ে না আনা স্থাবর সম্পত্তির উপর ১৫ শতাংশ, দেশে ফিরিয়ে না আনা অস্থাবর সম্পত্তির উপর ১০ শতাংশ এবং দেশে প্রত্যাবর্তিত নগদ ও নগদ সমমানের সম্পত্তির উপর ৭ শতাংশ কর প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

নতুন অর্থবছরের প্রথম দিন থেকে এই সুযোগ কার্যকর হবে। আগামী বছরের ৩০ জুন পর্যন্ত চলবে এটি।

মন্ত্রী আশা প্রকাশ করেন যে প্রস্তাবিত বিধানটি বাস্তবায়িত হলে বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়বে, আয়কর রাজস্ব বৃদ্ধি পাবে এবং করদাতারাও তাদের সম্পদ এবং বিদেশে অর্জিত অর্থ ঘোষণা করার এই সুযোগটি কাজে লাগাতে পারবেন।
 
Related Topics

টপ নিউজ

বাজেট ২০২২-২৩ অর্থবছর / বাজেট ২০২২-২৩

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • বেশি আমদানি ব্যয়ের কারণে শিল্প ঋণ বেড়েছে ২২ শতাংশ
  • জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট পাস
  • অগ্রিম করে বিপাকে নির্মাণ শিল্প
  • জিডিপি’র লক্ষ্যমাত্রা নিয়ে সন্দিহান বিরোধীদলীয় সাংসদরা
  • পাচার অর্থ ফেরত আনার সুযোগ দিয়ে প্রবাসীদের অপমান করা হয়েছে: রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net