Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
বরিশাল-নেত্রকোনায় আটজন কোয়ারেন্টাইনে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 March, 2020, 05:45 pm
Last modified: 12 March, 2020, 07:06 pm

Related News

  • বরিশালে হামের উপসর্গে শিশু মৃত্যু ৪৬ ছাড়ালো, বাড়ছে উদ্বেগ
  • বরিশালে হাসপাতাল পরিদর্শনে গিয়ে অব্যবস্থাপনার প্রমাণ পেলেন স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারী ক্লোজড
  • জানাজায় যাওয়ার অনুমতি মেলেনি, জেলগেটেই বাবার মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা
  • ফরিদপুর, বরিশাল ও সিলেটে ২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, চট্টগ্রামে আক্রান্ত বাড়ছে
  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ

বরিশাল-নেত্রকোনায় আটজন কোয়ারেন্টাইনে

বরিশালে ইতালি ফেরত চারজনকে এবং নেত্রকোনায় তিন ইতালি ও এক চীন প্রবাসীকে ১৪ দিনের জন্য নিজ নিজ বাড়িতে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।
টিবিএস রিপোর্ট
12 March, 2020, 05:45 pm
Last modified: 12 March, 2020, 07:06 pm

বরিশালের গৌরনদী উপজেলায় ইতালি ফেরত চারজনকে নিজেদের বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের মধ্যে এক শিশু ও এক নারী রয়েছেন। ওই চারজন গত ২ মার্চ ঢাকায় আসার পর ৯ মার্চ গৌরনদীর গ্রামের বাড়িতে ওঠেন বলে জানা গেছে।

এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে নেত্রকোনায় বিদেশ ফেরত চার প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বৃহস্পতিবার থেকে তাদেরকে ১৪ দিনের জন্য নিজ নিজ বাড়িতে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়।

বরিশাল সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন জানান, ইতালি ফেরত চারজনের বাড়ি গৌরনদী উপজেলায়। এরমধ্যে তিনজন একই পরিবারের। ওই ইতালি প্রবাসী স্ত্রী-সন্তানকে নিয়ে গ্রামের বাড়িতে উঠেছেন। ইতালি ফেরত অন্য একজনের বাড়িও একই উপজেলায়। একই দিন তারা গৌরনদীতে এসেছেন।

তিনি আরও জানান, ১০ মার্চ তাদের ইতালি থেকে ফেরার বিষয়টি জানতে পারি। ১১ মার্চ তাদের বাড়িতে চিকিৎসকের একটি দল পাঠানো হয়। চিকিৎসক দলটি তাদের নানা পরীক্ষা করে দেখেন। তবে তাদের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ পাওয়া যায়নি। ওই দিন থেকেই তাদেরকে নিজ বাড়িতে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ডা. মনোয়ার জানান, তারা সবাই সতর্ক ও সচেতন। নিজেরাই বাড়ি থেকে বের হচ্ছেন না। এরপরও বাড়ির পৃথক কক্ষে তাদের রাখার ব্যবস্থা করা হয়েছে। তারা ১৪ দিন পর্যবেক্ষণে থাকবেন। এই সময় বাইরে চলাফেরা ও সেখানে থাকা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে মেলামেশা নিষিদ্ধ করা হয়েছে। পরিবারের সদস্যদেরও চলাফেরা সীমিত করা হয়েছে। বিশেষ করে পরিবারের সদস্যদের নিজ ঘর ও আঙিনা পর্যন্ত এলাকায় চলাফেরা সীমাবদ্ধ রাখতে বলা হয়েছে। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা সার্বক্ষণিক তাদের স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন।

নেত্রকোনায় চার প্রবাসী হোম কোয়ারেন্টাইনে

করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে নেত্রকোনায় বিদেশ ফেরত চার প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। 

এদের দুজনের বাড়ি সদর উপজেলায়। অপর দুজনের বাড়ি কলমাকান্দা ও খালিয়াজুরীতে। এদের একজন চীনে এবং তিনজন ইতালি প্রবাসী। 

জানা গেছে, ওই চারজন গত মঙ্গলবার ও বুধবার দেশে ফেরেন। প্রতিবেশীরা তাদের ব্যাপারে স্থানীয় প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগকে অবহিত করে। পরে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা হাজির হয়ে তাদের বৃহস্পতিবার থেকে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেন।

সিভিল সার্জন ডা. তাজুল ইসলাম খান জানান, চারজনই বর্তমানে সুস্থ ও স্বাভাবিক আছেন। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত কেউ অসুস্থতা বোধ করেননি। আক্রান্ত হওয়ার কোনো প্রাথমিক লক্ষণও দেখা যায়নি। তবু ১৪ দিন তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।

Related Topics

টপ নিউজ

বরিশাল / নেত্রকোনা / কোয়ারেন্টাইন / করোনা ভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • বরিশালে হামের উপসর্গে শিশু মৃত্যু ৪৬ ছাড়ালো, বাড়ছে উদ্বেগ
  • বরিশালে হাসপাতাল পরিদর্শনে গিয়ে অব্যবস্থাপনার প্রমাণ পেলেন স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারী ক্লোজড
  • জানাজায় যাওয়ার অনুমতি মেলেনি, জেলগেটেই বাবার মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা
  • ফরিদপুর, বরিশাল ও সিলেটে ২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, চট্টগ্রামে আক্রান্ত বাড়ছে
  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net