Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
মিল নেই সুজন-পাপনের সুরে

খেলা

টিবিএস রিপোর্ট
08 May, 2022, 06:15 pm
Last modified: 08 May, 2022, 06:27 pm

Related News

  • আইপিএলে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মুস্তাফিজ
  • বিপিএলের টিকিট বিক্রির অর্থ আত্মসাৎসহ ৩ অভিযোগে বিসিবিতে দুদকের অভিযান
  • পাপন ও তার পরিবারের ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • ‘তাদের মধ্যে কেন লোভ-লালসা আসে’; ফারুক-নাজমুল দ্বন্দ্ব প্রসঙ্গে সুজন

মিল নেই সুজন-পাপনের সুরে

বিসিবির দায়িত্বশীল ও উচ্চপদস্থ কর্তা হয়েও খালেদ মাহমুদ সুজন এবং নাজমুল হাসান পাপন দুই দিনে দুই রকম বক্তব্য দিলেন।
টিবিএস রিপোর্ট
08 May, 2022, 06:15 pm
Last modified: 08 May, 2022, 06:27 pm

দুজনই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্বশীল ও উচ্চপদস্থ কর্তা। একজন পরিচালকের দায়িত্ব সামলে জাতীয় দলের সবকিছু দেখভাল করেন, পদের নাম টিম ডিরেক্টর। আরেকজনের হাতে জাতীয় দলসহ পুরো দেশের ক্রিকেটের ভার, পদের নাম বিসিবি সভাপতি। 

ক্রিকেটের খোঁজ-খবর রাখেন, এমন সবাই এতোক্ষণে নিশ্চয়ই দুজনকে চিনে ফেলেছেন। হ্যাঁ, খালেদ মাহমুদ সুজন ও নাজমুল হাসান পাপন। অবাক করার মতো তথ্য হচ্ছে, দেশের ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এই দুজনের কথাতেই মিল নেই। ২৪ ঘণ্টারও কম ব্যবধানে একই বিষয়ে দুজন দুই রকম বক্তব্য দিলেন।

মুস্তাফিজুর রহমানের টেস্টের প্রতি অনাগ্রহ, এটা পুরনো খবর। বিভিন্ন সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছেন বাংলাদেশের বাঁহাতি এই পেসার। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দলকে বেশিদিন সার্ভিস দিতে টেস্ট থেকে দূরে থাকার কথা কিছুদিন আগেও জানিয়েছেন মুস্তাফিজ। তার মতে, ক্যারিয়ার বড় করতে বেছে খেলা জরুরী। কিন্তু এতে আপত্তি খালেদ মাহমুদের। মুস্তাফিজের টেস্টের প্রতি অনাগ্রহের ব্যাপারটি নিয়ে বিসিবির এই পরিচালক রীতিমতো বিরক্ত। 

দেশের হয়ে টেস্ট না খেলে মুস্তাফিজ আইপিএল বেছে নেওয়ায় উদাহরণ হিসেবে টাকা, দেশপ্রেম টেনে এনেছেন খালেদ মাহমুদ। টেস্ট থেকে বিরতি নেওয়ার ব্যাপারে বিসিবি সভাপতির বলা কথার সঠিক ব্যাখ্যাও তিনি দিতে পারেননি। যা বোঝা গেল নাজমুল হাসানের কথায়।

শনিবার খালেদ মাহমুদ জানান, ক্রিকেটারদের ফরম্যাট বাছাই করে খেলার যে সুযোগটা রাখা হয়েছে; সেটা কেবল সিনিয়র ক্রিকেটারদের জন্য। অর্থাৎ, কে কোন ফরম্যাটে খেলবেন; এটা বাছাই করে খেলার সুযোগ সবার জন্য নয়। বিসিবি সভাপতি নাকি এমনই জানিয়েছেন আগে। কিন্তু পরদিনই হোটেল সোনাওগাঁওয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠক শেষে নাজমুল হাসান জানালেন ভিন্ন কথা। এ ছাড়া মুস্তাফিজের আইপিল খেলা, টেস্ট না খেলা নিয়ে কেন আলোচনা হচ্ছে, সেটাও বুঝতে পারছেন না বিসিবি সভাপতি। 

চুক্তি চূড়ান্ত করার আগে ক্রিকেটারদের কাছে পছন্দের ফরম্যাটের কথা জানতে চেয়েছিল বিসিবি। সুযোগ ছিল বলেই টেস্টের চুক্তিতে নাম দেননি মুস্তাফিজ। এ নিয়ে আপত্তি তোলেনি বিসিবি। নাজমুল হাসান বলেন, 'যখন একটা অপশন দেওয়া হলো যে, কে কোন ফরম্যাট খেলতে চায়, এটা জানার জন্য। তখন মুস্তাফিজ টেস্টে নাম দেয়নি, ওডিআই এবং টি-টোয়েন্টিতে দিয়েছে। কারণ, ওকে তো এমনিতেও টেস্টে খেলানো হয় না। তাতে করে বোঝা যাচ্ছে যে, টেস্টে ওর আসলে আগ্রহ কম আছে। এটাই বাস্তবতা, এটা আমরা জানি, ঠিক আছে।'

কিন্তু মুস্তাফিজকে দিয়ে টেস্ট খেলানোর ইচ্ছার কথা জানিয়ে আগেরদিন খালেদ মাহমুদ বলেন, 'পাপন ভাই বলেছিলেন খেলোয়াড়রা যে ফরম্যাটে খেলতে চায়, এ নিয়ে আলাপ করতে পারে। সেটা সিনিয়র খেলোয়াড়দের ক্ষেত্রে কথাটা বলেছেন, সবার ক্ষেত্রে না। এখন যদি জয় বলে আমি ওয়ানডে খেলব আর টেস্ট খেলব না, এটা কি ঠিক হল নাকি? মুস্তাফিজের আসলে বয়স কত? কয়দিন ধরে খেলে? ও তো সাকিব না, তামিম না, মাশরাফি বা মুশফিক না, যারা এত বছর ধরে বাংলাদেশকে তিন ফরম্যাটে সার্ভিস দিয়েছে। দেশের জন্য খেলা জরুরী।'

যদিও মুস্তাফিজের অনিয়মিতভাবে টেস্ট খেলার ব্যাপারটি বেশ পুরনো। ২০১৫ সালে অভিষেক হওয়ার পর থেকে জাতীয় দলের হয়ে মাত্র ১৪টি টেস্ট খেলেছেন তিনি। সর্বশেষ চার বছরে তার টেস্ট খেলার সংখ্যা চারটি। সাধারণত বাঁহাতি এই পেসারকে ছাড়াই দল গঠন করে থাকে বিসিবি। কিন্তু ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের আগে কয়েকজন পেসার চোটে থাকায় মুস্তাফিজের টেস্ট খেলা নিয়ে আলোচনা শুরু হয়, যা এখনও চলমান।  

Related Topics

টপ নিউজ

মুস্তাফিজুর রহমান / খালেদ মাহমুদ সুজন / নাজমুল হাসান পাপন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • আইপিএলে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মুস্তাফিজ
  • বিপিএলের টিকিট বিক্রির অর্থ আত্মসাৎসহ ৩ অভিযোগে বিসিবিতে দুদকের অভিযান
  • পাপন ও তার পরিবারের ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • ‘তাদের মধ্যে কেন লোভ-লালসা আসে’; ফারুক-নাজমুল দ্বন্দ্ব প্রসঙ্গে সুজন

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net