Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
বিশেষ সুবিধা প্রত্যাহার করায় কালো টাকা সাদা হওয়ার পরিমাণ কমেছে

অর্থনীতি

রিয়াদ হোসেন
21 April, 2022, 11:40 am
Last modified: 21 April, 2022, 11:46 am

Related News

  • করে স্বস্তি দেওয়া হলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রয়োজন আরও জোরালো পদক্ষেপ: মাসরুর রিয়াজ
  • করমুক্ত আয়সীমা বেড়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা
  • বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর
  • বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য সহায়ক ২১ উপকরণে শুল্ক-কর প্রত্যাহারের প্রস্তাব
  • শিল্প সুরক্ষা ও স্থানীয় উৎপাদনে জোর, বাজেটে আমদানি শুল্ক ও কর কাঠামোয় বড় পরিবর্তন আসছে

বিশেষ সুবিধা প্রত্যাহার করায় কালো টাকা সাদা হওয়ার পরিমাণ কমেছে

২০২১-২২ করবর্ষের রিটার্ন জমা দেওয়ার সময় শেষ হওয়ায় এ অর্থবছরের পরবর্তী মাসগুলোতে কালো টাকা সাদা হওয়ার সম্ভাবনা কম।
রিয়াদ হোসেন
21 April, 2022, 11:40 am
Last modified: 21 April, 2022, 11:46 am
ইনফোগ্রাফ: টিবিএস

কালো টাকা সাদা করতে সরকারের দেওয়া এক বছরের বিশেষ সুবিধা চলতি অর্থবছরে শেষ হওয়ার পর, মূলধারার অর্থনীতিতে এই টাকা যুক্ত হওয়ার পরিমাণ কমে গেছে ব্যাপক হারে।  

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি ২০২১-২২ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কালো টাকা সাদা করার মাধ্যমে সরকার ট্যাক্স পেয়েছে ৯৫ কোটি টাকা। তবে, ২০২১-২২ করবর্ষের রিটার্ন জমা দেওয়ার সময় শেষ হওয়ায় এ অর্থবছরের পরবর্তী মাসগুলোতে কালো টাকা সাদা হওয়ার সম্ভাবনা কম। 

অন্যদিকে, আগের অর্থবছর ২০২০-২১-এ ১ হাজার ৯৮১ কোটি কালো টাকা সাদা হয়েছিল। অর্থাৎ, চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত গত অর্থবছরের ৫ শতাংশেরও কম টাকা মূল স্রোতের অর্থনীতিতে এসেছে। 

মূলত ১০ শতাংশ ট্যাক্স দিয়ে ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ হওয়ায় এবার এ খাতে বিনিয়োগ কমে গেছে বলে কর বিভাগের একজন উর্ধ্বতন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান। 

কালো সাদা হওয়া কমে গেলেও বিশেষ এই সুযোগ থাকা উচিত নয় বলে মনে করেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, এর মাধ্যমে প্রকৃত করদাতাদের নিরুৎসাহিত করা হয়। এমন বিশেষ সুযোগ দেওয়ার চাইতে কালো টাকার উৎসমুখ বন্ধের আহ্বান জানিয়েছেন তারা।
 
২০২০ সালের আগের অর্থবছরগুলোতেও অপ্রদর্শিত অর্থ সাদা করার সুযোগ ছিল। তবে আইন অনুযায়ী কালো টাকা সাদা করার সুযোগ ছিলনা। আর কেউ অপ্রদর্শিত অর্থ সাদা করার ক্ষেত্রে প্রযোজ্য হারে কর (ওই সময়ে ১০ শতংশ থেকে সর্বোচ্চ ৩০ শতাংশ) দেওয়ার পর ওই করের ওপর আরো ১০ শতাংশ জরিমানা দিতে হতো। এছাড়া ওই অর্থের উৎস সম্পর্কে কর বিভাগ প্রশ্ন না তুললেও অন্যান্য সংস্থার প্রশ্ন তোলার সুযোগ ছিল। ফলে মানুষের মধ্যে কালো টাকা সাদা করার আগ্রহও ছিল কম। 

তবে ২০২০ সালে কোভিডের আঘাতে বসে যাওয়া অর্থনীতিকে টেনে তোলার প্রচেষ্টার অংশ হিসেবে মাত্র ১০ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। সেইসঙ্গে, এলাকাভিত্তিক নির্দিষ্ট পরিমাণ জমি কেনা ও বাড়ি বানানোর নির্দিষ্ট করের বিনিময়ে টাকা সাদা করার সুযোগও দেওয়া হয়। 

আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরিবর্তন আনা হয় তা হল, টাকার উৎস নিয়ে কর বিভাগ তো নয়ই, অন্য কোনো সংস্থাও প্রশ্ন তুলতো পারবে না। অর্থাৎ, অবৈধ টাকার মালিকরা বিনাপ্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ পেয়ে যান। 

এ সুযোগ পেয়ে আলোচ্য অর্থবছরে স্বাধীনতার পর সবচেয়ে বেশি সংখ্যক মানুষ সবচেয়ে বেশি পরিমাণ কালো টাকা সাদা করেন। 

তবে সরকারের এ সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হয় অনেক। পরের বছর সরকার  ১০ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করে দেন। কিন্তু অন্য কোন সংস্থার প্রশ্ন না করার সুযোগ অবশ্য রয়েই যায়। 

সম্প্রতি বাজেট আলোচনায় দেশের পুঁজিবাজার ও আবাসন খাতের উদ্যোক্তাসহ আরও একাধিক খাতের পক্ষ থেকে আগের বছরের বিশেষ সুযোগ আগামী অর্থবছরেও রাখার আহ্বান জানানো হয় এনবিআরের কাছে। 

জবাবে এনবিআরের একজন সিনিয়র কর্মকর্তা আবাসন খাতের উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, "অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেওয়ার পর আমাদের বিরুদ্ধে (এনবিআর) যখন সমালোচনা হয়, তখন তো আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান না।" 

সেন্টার ফর পলিসি ডায়ালগের সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান টিবিএসকে বলেন, "কালো টাকা নৈতিকভাবে সমর্থনযোগ্য নয়, অর্থনৈতিকভাবেও যুক্তিযুক্ত নয় এবং এটি কমপ্লায়েন্ট করদাতাদের নিরুৎসাহিত করে। এজন্য এই সুযোগ থাকা উচিত নয়।" 

"এরচেয়ে বরং কর আদায়ে ন্যায্যতা ও কালো টাকার উৎসমুখ বন্ধ করা উচিত", যোগ করেন তিনি। 

Related Topics

টপ নিউজ

কালো টাকা / এনবিআর / কর / সাদা টাকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • করে স্বস্তি দেওয়া হলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রয়োজন আরও জোরালো পদক্ষেপ: মাসরুর রিয়াজ
  • করমুক্ত আয়সীমা বেড়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা
  • বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর
  • বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য সহায়ক ২১ উপকরণে শুল্ক-কর প্রত্যাহারের প্রস্তাব
  • শিল্প সুরক্ষা ও স্থানীয় উৎপাদনে জোর, বাজেটে আমদানি শুল্ক ও কর কাঠামোয় বড় পরিবর্তন আসছে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net