Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
জুলিয়ান অ্যাসাঞ্জকে আমেরিকায় প্রত্যর্পণের অনুমতি দিলেন যুক্তরাজ্যের আদালত

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
20 April, 2022, 08:50 pm
Last modified: 20 April, 2022, 09:00 pm

Related News

  • পশ্চিম তীরে সহিংসতায় জড়িত ইসরায়েলি নেটওয়ার্কের বিরুদ্ধে ফ্রান্স, যুক্তরাজ্যসহ ৬ দেশের নিষেধাজ্ঞা
  • যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তরে রাজি হয়নি ইরান
  • সমৃদ্ধ ইউরেনিয়াম দেশেই রাখার নির্দেশ ইরানের সর্বোচ্চ নেতা মোজতবার

জুলিয়ান অ্যাসাঞ্জকে আমেরিকায় প্রত্যর্পণের অনুমতি দিলেন যুক্তরাজ্যের আদালত

আদালত এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দিয়েছেন ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। ফলে স্বররাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল অ্যাসাঞ্জকে মার্কিন সরকারের হাতে তুলে দেবেন কিনা- সে সিদ্ধান্ত নিতে পারবেন।
টিবিএস ডেস্ক
20 April, 2022, 08:50 pm
Last modified: 20 April, 2022, 09:00 pm
লন্ডনের ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালতের বাইরে অ্যাসাঞ্জের পোস্টার হাতে দাঁড়িয়ে থাকা তার এক সমর্থক। ছবি: জাস্টিন টালিস/ এএফপি/ গেটি ইমেজেস

উইকিলিকসের সহ-প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে গুপ্তচরবৃত্তির দায়ে আমেরিকায় (মার্কিন যুক্তরাষ্ট্রে) প্রত্যর্পণের আনুষ্ঠানিক অনুমতি দিয়েছেন যুক্তরাজ্যের একটি আদালত। তবে এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দিয়েছেন ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। ফলে স্বররাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল অ্যাসাঞ্জকে মার্কিন সরকারের হাতে তুলে দেবেন কিনা- সে সিদ্ধান্ত নিতে পারবেন।

অবশ্য সে সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার অধিকার রয়েছে অ্যাসাঞ্জের।

ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালতের শুনানিতে ভিডিওলিংকের মাধ্যমে যুক্ত হয়েছিলেন অ্যাসাঞ্জ। শুনানিতে অংশ নেওয়া এক আইনজীবী তার উপস্থিতির সময়কাল 'সংক্ষিপ্ত তবে প্রত্যর্পণ মামলার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ এক মুহূর্ত' বলে উল্লেখ করেন।

মার্ক সামার্স নামের সরকারি আইনি কুশলী প্রধান ম্যাজিস্ট্রেটকে বলেন, মামলাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো ছাড়া তার সামনে কোনো উপায় ছিল না। এ মুহূর্তে অ্যাসাঞ্জের টিমের কাছে যথেষ্ট তথ্যপ্রমাণ নেই, তবে তারা 'গুরুত্বপূর্ণ কিছু অগ্রগতি' করেছে।

সামার্স জানান, যুক্তরাষ্ট্রে ফেরার পর অ্যাসাঞ্জ শাস্তির মুখোমুখি হতে পারেন, এজন্য তার শাস্তি ও ফেরত পাঠানোর শর্ত নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে 'জোর আবেদন' করা হবে।

মোট সাত মিনিট শুনানির পর অ্যাসাঞ্জকে ফেরত পাঠানোর অনুমতি সংক্রান্ত রায় দেন প্রধান ম্যাজিস্ট্রেট পল গোল্ডস্প্রিং।

তিনি অ্যাসাঞ্জকে উদ্দেশ্য করে বলেন, "লেম্যান টার্ম অনুসারে, আমি আপনার মামলাটি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটি সিদ্ধান্ত গ্রহণের জন্য পাঠাতে দায়বদ্ধ।"

তবে অ্যাসাঞ্জকে আমেরিকায় ফেরত পাঠানো ঠেকাতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদনের পাশাপাশি, অন্যান্য আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ এখনও রয়েছে তার আইনজীবীদের। 

  • সূত্র: দ্য গার্ডিয়ান 

Related Topics

টপ নিউজ

জুলিয়ান অ্যাসাঞ্জ / উইকিলিকস / মার্কিন যুক্তরাষ্ট্র / যুক্তরাজ্য / আদালতের রায়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • পশ্চিম তীরে সহিংসতায় জড়িত ইসরায়েলি নেটওয়ার্কের বিরুদ্ধে ফ্রান্স, যুক্তরাজ্যসহ ৬ দেশের নিষেধাজ্ঞা
  • যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তরে রাজি হয়নি ইরান
  • সমৃদ্ধ ইউরেনিয়াম দেশেই রাখার নির্দেশ ইরানের সর্বোচ্চ নেতা মোজতবার

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net