Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
‘বাংলাদেশ সফর নিয়ে শ্রীলঙ্কা এখন পর্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ’

খেলা

টিবিএস রিপোর্ট
12 April, 2022, 08:05 pm
Last modified: 12 April, 2022, 11:22 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তানভীরের দুর্দান্ত পাঁচ উইকেট, মেন্ডিস-লিয়ানাগে ঝড় সামলে ১৬ রানে জয় বাংলাদেশের

‘বাংলাদেশ সফর নিয়ে শ্রীলঙ্কা এখন পর্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ’

আগামী ৮ মে বাংলাদেশে আসার কথা শ্রীলঙ্কা ক্রিকেট দলের। কিন্তু তাদের অর্থনৈতিক অচলাবস্থার কারণে সিরিজটি নিয়ে শঙ্কা জেগেছে। দেশটিতে খাদ্য, জ্বালানি সংকট দেখা দিয়েছে। ঋণের বোঝায় জেরবার শ্রীলঙ্কায় এখন স্থবির অবস্থা। 
টিবিএস রিপোর্ট
12 April, 2022, 08:05 pm
Last modified: 12 April, 2022, 11:22 pm

আইসিসির ভবিষ্যত সফর সূচি অনুযায়ী আগামী মে মাসে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। বেশ কয়েকদিন আগে এই সিরিজের সূচিও প্রকাশ করা হয়েছে। কিন্তু শ্রীলঙ্কার অর্থনৈতিক অচলাবস্থার কারণে সিরিজটি নিয়ে শঙ্কা জেগেছে। যদিও এখন পর্যন্ত সিরিজ স্থগিত হওয়ার মতো কিছু হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি। নির্ধারিত সময়েই লঙ্কানরা বাংলাদেশের আসবে বলে জানান তিনি।

টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের সিরিজ খেলতে আগামী মে মাসে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। ৮ মে বাংলাদেশে পৌঁছানোর কথা তাদের। সিরিজ যতো ঘনিয়ে আসছে, ততোই বাড়ছে অনিশ্চয়তা। কারণ অর্থনৈতিকভাবে চরম অস্থিরতার মধ্যে আছে শ্রীলঙ্কা। দেশটিতে খাদ্য, জ্বালানি সংকট দেখা দিয়েছে। ঋণের বোঝায় জেরবার শ্রীলঙ্কায় এখন স্থবির অবস্থা। 

এমন অবস্থার মধ্যে দেশটি টেস্ট খেলতে আসবে কিনা, প্রশ্ন জেগেছে। যদিও শ্রীলঙ্কা ক্রিকেট তাদের আগের প্রতিশ্রুতির জায়গাতেই আছে বলে জানিয়েছেন নিজামউদ্দিন চৌধুরী। নির্ধারিত সময়েই লঙ্কানরা আসবে জানিয়ে তিনি বলেন, 'তাদের সাথে যে কথা হয়েছে, ওরা খেলতে আসবে। সূচি অনুযায়ীই তারা বাংলাদেশ সফর করবে। এসএলসি বাংলাদেশ সফর করার বিষয়ে এখন পর্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ।'

বাংলাদেশ সফরে আসার বিষয়ে এখনও প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) দলের সিরিজ স্থগিত করেছে শ্রীলঙ্কা। এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী বলেন, 'সফর বাতিল হয়নি। বিভিন্ন দিক বিবেচনায় সেটা টিউনিং করা হয়েছে।' সুবিধামতো সময়ে সিরিজটি হবে বলে জানান তিনি। 

এশিয়া কাপে পরবর্তী আসরও শ্রীলঙ্কার বসার কথা। এই আসরটি নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। শেষ পর্যন্ত শ্রীলঙ্কা আয়োজন করতে না পারলে বাংলাদেশ আগ্রহ দেখাবে কিনা, এমন প্রশ্নের উত্তরে নিজাম উদ্দিন চৌধুরী বলেন, 'এখন পর্যন্ত শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এটা আয়োজনের দায়িত্বে আছে। আগে শ্রীলঙ্কা জানাক, তারা আয়োজন করবে না। তারপর দেখা যাক কী হয়। আমার মনে হয়, তারা এখন আয়োজক আছে। ওরা আগে সিদ্ধান্ত নিক, তারপর দেখা যাবে।'

সূচি অনুযায়ী দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৮ মে ঢাকা পৌঁছেই চট্টগ্রাম চলে যাবে শ্রীলঙ্কা। সেখানে এমএ আজিজ স্টেডিয়ামে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে ১৫ মে। দ্বিতীয় টেস্ট ২৩ মে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / শ্রীলঙ্কা ক্রিকেট দল / শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তানভীরের দুর্দান্ত পাঁচ উইকেট, মেন্ডিস-লিয়ানাগে ঝড় সামলে ১৬ রানে জয় বাংলাদেশের

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net