Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
বিশ্ববাজারে জ্বালানি তেলের এক-তৃতীয়াংশ দরপতন 

অর্থনীতি

টিবিএস ডেস্ক
07 March, 2020, 02:20 pm
Last modified: 07 March, 2020, 04:34 pm

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • ঐতিহাসিক হেজাজ রেলপথ সচল করতে তুরস্ক ও সৌদির চুক্তি; চালু হলে এড়ানো যাবে হরমুজ প্রণালি

বিশ্ববাজারে জ্বালানি তেলের এক-তৃতীয়াংশ দরপতন 

ওপেক জোটের নেতৃত্বে থাকা সৌদি আরব গত শুক্রবারের আলোচনায় সরবরাহ কর্তনে রাশিয়াকে রাজি করতে ব্যর্থ হয়। এখবর প্রকাশের সঙ্গে সঙ্গেই বিশ্ববাজারে অপরিশোধিত জীবাশ্ম জ্বালানি তেলের ব্যাপক দরপতন লক্ষ্য করা গেছে। 
টিবিএস ডেস্ক
07 March, 2020, 02:20 pm
Last modified: 07 March, 2020, 04:34 pm

দীর্ঘদিন ধরেই তেলের নিম্নমুখী দরকে চাঙ্গা করার উদ্যোগ হিসেবে বিশ্ববাজারে সরবরাহ আরও কমানোর উদ্যোগ নিতে চাইছিল ওপেক জোট। তবে গত শুক্রবারের আলোচনায় বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদক রাশিয়ার বিরোধিতায় ওপেকের এমন পরিকল্পনা ভেস্তে গেছে। 

ইতোপূর্বে, বিশ্ববাজারে তেলের দর চাঙ্গা রাখতে ওপেকভুক্ত দেশগুলোসহ রাশিয়াকে নিয়ে গঠিত হয় ওপেকের এক বর্ধিত জোট। জ্বালানি বাজার বিশেষজ্ঞসহ আন্তর্জাতিক গণমাধ্যম একে ওপেক প্লাস নাম দেয়। 

এই জোটে অংশ নেয় রাশিয়া প্রভাবাধীন আরও ১০টি দেশ। কিন্তু সাম্প্রতিক সময়ে এই জোটের বৈঠকে সৌদি আরব নেতৃত্বাধীন মধ্যপ্রাচ্যের দেশগুলো রাশিয়া এবং অন্যান্য সহযোগীদের সঙ্গে বাজার সরবরাহ কর্তন নিয়ে ঐক্যমত্য পৌঁছাতে ব্যর্থ হয়। খবর রয়টার্সের। 

এদিকে এই খবর প্রকাশ হওয়ার পরপরই বিশ্ববাজারে অপরিশোধিত জীবাশ্ম জ্বালানি তেলের অন্যতম সূচক ব্রেন্ট ক্রূডের দর প্রতি ব্যারেলে ৪৭ ডলারে নেমে আসে। চলতি বছরে জ্বালানি তেল ব্রেন্ট সূচক যে দর নিয়ে যাত্রা শুরু করেছিল এটা তার চাইতে এক- তৃতীয়াংশ কম। 

এর আগে চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধের প্রেক্ষিতে জ্বালানি পণ্যটি ব্যারেল প্রতি ৬০-৬৫ মার্কিন ডলার মূল্য নিয়ে চলতি বছর শুরু করে।  

বার্তা সংস্থা রয়টার্সকে 'সরবরাহ কর্তনের পরিকল্পনা এখন সম্পূর্ণ মৃত' বলে জানায় ওপেকের একটি সূত্র।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে আরও জানানো হয়, মূলত ওপেকের নেতৃত্বদানকারী সৌদি আরবের সঙ্গে রাশিয়ার সমঝোতা না হওয়ার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। 

সমঝোতা না হওয়ার কারণে বিদ্যমান সরবরাহ কর্তন চুক্তি চলতি মার্চেই শেষ হয়ে যাবে। এরপর বাজারে সরবরাহ নিয়ন্ত্রণ করতে ওপেক প্লাস জোটের সদস্য দেশগুলো বাধ্য থাকবে না।
 
বর্তমানে যুক্তরাষ্ট্রের নিজস্ব তেল শিল্পের উৎপাদন ও সরবরাহের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের চাহিদার চাইতে বেশি সরবরাহ আছে। এই অবস্থায় ওপেক প্লাস বৈঠকের ব্যর্থতার জেরে সার্বিক মূল্য ৬ শতাংশের বেশি কমেছে। 

Related Topics

টপ নিউজ

অপরিশোধিত জ্বালানি তেল / ওপেক / রাশিয়া / সৌদি আরব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • ঐতিহাসিক হেজাজ রেলপথ সচল করতে তুরস্ক ও সৌদির চুক্তি; চালু হলে এড়ানো যাবে হরমুজ প্রণালি

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net