Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
চলছে ইউক্রেন যুদ্ধ: চেরনোবিলের সেরা ভদকা অ্যাটমিকের উৎপাদন থেমে নেই

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
27 March, 2022, 09:35 pm
Last modified: 28 March, 2022, 01:34 pm

Related News

  • ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • দক্ষিণ ইউক্রেনে রুশ বাহিনীর সাঁড়াশি অভিযান, সেনা সংকটে কোণঠাসা কিয়েভ বাহিনী
  • গুরুত্বপূর্ণ পোকরোভস্ক শহর দখলের দাবি রাশিয়ার—উইটকফের সফরের আগে ‘অতিরঞ্জিত’ বলছে ইউক্রেন
  • রাশিয়ার তেলবাহী ট্যাংকারে হামলার দাবি ইউক্রেনের; ৪ বাংলাদেশিসহ উদ্ধার ২৫ নাবিক
  • চেরনোবিলের রহস্যময় ‘কালো ছত্রাক’, যা হয়তো তেজস্ক্রিয়তা খেতে পারে

চলছে ইউক্রেন যুদ্ধ: চেরনোবিলের সেরা ভদকা অ্যাটমিকের উৎপাদন থেমে নেই

চেরনোবিলের পরিত্যক্ত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশে জন্মানো ঈষৎ তেজস্ক্রিয় ফল চোলাই করে যে স্পিরিট বানানো সম্ভব, তা দেখানোই ছিল এ উদ্যোগের উদ্দেশ্য। এক্সক্লুশন জোন সংলগ্ন বঞ্চিত বাসিন্দারা এ উদ্যোগ থেকে লাভবান হতে থাকেন।
টিবিএস ডেস্ক
27 March, 2022, 09:35 pm
Last modified: 28 March, 2022, 01:34 pm
ছবি: অ্যাটমিক

শুরুটা 'চেরনোবিল মুনশাইন' দিয়ে। যেসব বিজ্ঞানী চেরনোবিল এক্সক্লুশন জোনে জন্মানো ফসল নিয়ে গবেষণা করছিলেন, তারা সিদ্ধান্ত নিয়েছিলেন অবশিষ্ট কিছু শস্য থেকে অ্যালকোহল উৎপাদন করবেন। 

ওই পরীক্ষানিরীক্ষাই পরিণত হয় এক সামাজিক উদ্যোগে। বিজ্ঞানীরা তৈরি করেন 'অ্যাটমিক' নামে এক মদ।

চেরনোবিলের পরিত্যক্ত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশে জন্মানো ঈষৎ তেজস্ক্রিয় ফল চোলাই করে যে স্পিরিট বানানো সম্ভব, তা দেখানোই ছিল এ উদ্যোগের উদ্দেশ্য। এক্সক্লুশন জোন সংলগ্ন বঞ্চিত বাসিন্দারা এ উদ্যোগ থেকে লাভবান হতে থাকেন।

যে জায়গায় ফল ফলানো হয়, তা এখন রুশ বাহিনীর দখলে। রুশ বাহিনীর উপস্থিতি সত্ত্বেও এখানকার মদ উৎপাদনকারী কোম্পানি দুঃসাহসী এক পদক্ষেপ নিয়েছে। ইউক্রেনের শরণার্থীদের সাহায্যার্থে লাভের টাকা দান করার জন্য আরও দুটো 'প্রিমিয়াম ড্রিঙ্ক' বাজারে আনছে কোম্পানিটি।

চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।

এক্সক্লুশন জোনের ওপর ৩০ বছরের গবেষণা শেষে অ্যাটমিক প্রকল্প চালু করেছিলেন বিজ্ঞানীরা। এই প্রকল্পের সুবাদে এই দূষিত এলাকার বাসিন্দারা নিজেদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারছিল। ১৯৮৬ সালের বিপর্যয়ের পর বৃহৎ এক অঞ্চল পরিত্যক্ত হয়ে পড়ে। সেই পরিত্যক্ত অঞ্চলকে ফের কর্মচঞ্চল ও বাসযোগ্য করার পথে এই মদের উৎপাদন ছোট হলেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল।

অ্যাটমিক টিমের সদস্য ও পরিবেশ গবেষক কিরিলো কোরিচেনস্কি বিবিসিকে বলেন, 'আমরা যেখানে ফল ফলাতাম, সেই গোটা এখন রুশ বাহিনীর দখলে।'

হামলার প্রথম কয়েক দিনের মধ্যেই চেরনোবিলের বর্তমানে পরিত্যক্ত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দখল নিয়ে নেয় রুশ বাহিনী।

কিরিলো জানান, রুশ বাহিনী গ্রামে গ্রামে গিয়ে মানুষের বাগানে ট্যাঙ্ক রাখছে।

চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র-সংলগ্ন এলাকা

অ্যাটমিকের অন্যতম প্রতিষ্ঠাতা অধ্যাপক জিম স্মিথ বলেন, এক্সক্লুশন জোনের বাসিন্দাদের ৩৫ বছর ধরে যন্ত্রণা পোহাতে হয়েছে। এখন আরও বেশি দুর্ভোগ পোহাতে হবে তাদের।

অ্যাটমিক প্রকল্প—এবং এক্সক্লুশন জোনের আশপাশে যারা ফল ফলায় ও এর ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে তাদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। 

  • সূত্র: বিবিসি

Related Topics

টপ নিউজ

চেরনোবিল / ভদকা / ইউক্রেন-রাশিয়া যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • দক্ষিণ ইউক্রেনে রুশ বাহিনীর সাঁড়াশি অভিযান, সেনা সংকটে কোণঠাসা কিয়েভ বাহিনী
  • গুরুত্বপূর্ণ পোকরোভস্ক শহর দখলের দাবি রাশিয়ার—উইটকফের সফরের আগে ‘অতিরঞ্জিত’ বলছে ইউক্রেন
  • রাশিয়ার তেলবাহী ট্যাংকারে হামলার দাবি ইউক্রেনের; ৪ বাংলাদেশিসহ উদ্ধার ২৫ নাবিক
  • চেরনোবিলের রহস্যময় ‘কালো ছত্রাক’, যা হয়তো তেজস্ক্রিয়তা খেতে পারে

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net