Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
‘জেড’ প্রতীক পরে পুতিনের সমর্থনে র‍্যালিতে যোগ দিয়ে সমালোচনার মুখে রুশ অ্যাথলেট

খেলা

টিবিএস ডেস্ক
24 March, 2022, 08:05 pm
Last modified: 24 March, 2022, 08:24 pm

Related News

  • ‘স্নাইপিংয়ের যুগ শেষ’: সস্তা ড্রোনের কাছে যেভাবে কাজ হারাচ্ছেন সামরিক স্নাইপাররা
  • ইউক্রেনের আকাশযুদ্ধ: রাশিয়ার বিরুদ্ধে চূড়ান্ত পরীক্ষার মুখোমুখি সুইডেনের তৈরি ‘গ্রিপেন’
  • যুদ্ধ অবসান নিয়ে জেলেনস্কির সঙ্গে মুখোমুখি আলোচনার ‘কোনো অর্থ নেই’: পুতিন
  • যুদ্ধ বন্ধে পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি আলোচনার আহ্বান
  • চীনে গোপন প্রশিক্ষণ নিয়ে ইউক্রেন যুদ্ধে লড়ছেন রুশ সেনারা

‘জেড’ প্রতীক পরে পুতিনের সমর্থনে র‍্যালিতে যোগ দিয়ে সমালোচনার মুখে রুশ অ্যাথলেট

ওই র‍্যালিতে অংশগ্রহণ করার কারণে সাঁতারের সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্পিডো-এর সাথে থাকা স্পন্সরশিপের চুক্তিও হারিয়েছেন রিলভ।
টিবিএস ডেস্ক
24 March, 2022, 08:05 pm
Last modified: 24 March, 2022, 08:24 pm
রিলভ ইনস্টাগ্রামে করা এক পোস্টে জানিয়েছেন, নিষেধাজ্ঞার প্রতিবাদে ও রাশিয়ার প্রতি সমর্থন জানাতে আগামী জুন ও জুলাইয়ে সাঁতারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন না তিনি। ছবি: টম পেনিংটন/ গেটি ইমেজেস

রাশিয়ার একজন অলিম্পিক অ্যাথলেট দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমর্থনে আয়োজন করা একটি র‍্যালিতে যোগ দিয়ে তীব্র সমালোচনার শিকার হয়েছেন।

অলিম্পিক পদকজয়ী ওই সাঁতারুর নাম ইভজেনি রিলভ। ওই ঘটনার পর তিনি একটি স্পন্সরশিপ হারিয়েছেন ও বর্তমানে তদন্তের মুখে পড়েছেন।

গত শুক্রবার (১৮ মার্চ) পুতিনের বক্তব্যের পরে লুঝনিকি স্টেডিয়ামে কনসার্ট ও বিনোদনমূলক অনুষ্ঠানের জন্য অনেক পদকজয়ী স্কিয়ার, জিমন্যাস্ট, ফিগার স্কেটার, সাঁতারু একত্রিত হন।

ওই অনুষ্ঠানে যোগ দেওয়ায় রিলভের ওপর তদন্ত চালানোর সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান তাদের এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

অলিম্পিকের সাঁতার-সংশ্লিষ্ট খেলাগুলো দেখাশোনার দায়িত্ব ইন্টারন্যাশনাল সুইমিং ফেডারেশন বা ফিনা'র ওপর। এটি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কর্তৃক স্বীকৃত সংস্থা। ফিনা এক বিবৃতিতে জানিয়েছে, তারা রিলভের এ কাজে হতাশ এবং ঘটনাটি নিয়ে তদন্ত করছে।

ওই র‍্যালিতে অংশগ্রহণ করার কারণে সাঁতারের সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্পিডো-এর সাথে থাকা স্পন্সরশিপের চুক্তি হারিয়েছেন রিলভ।

স্পিডো ইউক্রেন যুদ্ধের নিন্দা ও আক্রান্ত দেশটির মানুষদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, তারা ঘটনার পর ইভজেনি রিলভের সাথে থাকা স্পন্সরশিপের চুক্তি তাৎক্ষণিকভাবে বাতিল করেছে।

রিলভের স্পন্সরশিপ চুক্তির বেঁচে যাওয়া অর্থ জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা- ইউএনএইচসিআর'কে দিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছে কোম্পানিটি।

গত সপ্তাহে রাশিয়া কর্তৃক ক্রিমিয়া দখলের দিবস উদযাপনের অনুষ্ঠানটি হয়ে উঠেছিল পুতিনের ইউক্রেন আগ্রাসনে সমর্থন জানানোর উপলক্ষ। ছবি: মিখাইল ক্লিমেনতিয়েভ/ স্পুটনিক/ এএফপি/ গেটি ইমেজেস

এদিকে রিলভসহ আরও অনেক অ্যাথলেটকে ওই র‍্যালিতে 'জেড' লেখা জ্যাকেট পরতে দেখা গেছে। ইউক্রেনে পাঠানো রাশিয়ান বাহিনীর সাঁজোয়া যানগুলোতে ইংরেজি 'জেড' (Z) অক্ষরটি লেখা দেখা যায়। এরপর থেকে এটি রাশিয়ান বাহিনীকে সমর্থনের প্রতীক হয়ে উঠে।

ওইদিনের র‍্যালিতে ‌আরও কয়েকজন অলিম্পিক পদকজয়ী যোগ দিয়েছিলেন। ২০১৪ সালে রাশিয়া কর্তৃক ক্রিমিয়া দখলের দিনটিকে স্মরণীয় করে রাখতে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

ইউক্রেনের আইসড্যান্সার ওলেকসান্দ্রা নাজারোভা গত সপ্তাহে এক ইনস্টাগ্রাম পোস্টে লিখেছিলেন, 'খুব বেশিদিন হয়নি এই কঠিন (শীতকালীন বেইজিং) অলিম্পিক মৌসুমে আমরা তাদেরকে (রাশিয়ান অ্যাথলেটদের) সমর্থন করেছিলাম। এখন তারা আমাদের বিরুদ্ধে, আমাদের দেশের বিরুদ্ধে এ যুদ্ধকে সমর্থন করছে।' সে পোস্টে র‍্যালিতে অংশ নেওয়া চারজন রাশিয়ান স্কেটারের ছবিও সংযুক্ত করেন তিনি।

ইউক্রেনে আক্রমণের পর অলিম্পিক কমিটির সুপারিশে অনেক খেলা থেকে রাশিয়ান ও বেলারুশিয়ান অ্যাথলেটদের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, ইউক্রেনের বিরুদ্ধে এ যুদ্ধে রাশিয়ার মিত্র হিসেবে রয়েছে বেলারুশ।

রাশিয়ার সরকারের কর্মকাণ্ডে সমর্থন করার দায়ে দেশটির আরও কিছু অ্যাথলেট শাস্তির মুখোমুখি হয়েছেন। 'জেড' প্রতীক পরে পোডিয়ামে ইউক্রেনিয়ান অ্যাথলেটের পাশে দাঁড়ানোর কারণে রাশিয়ান জিমন্যাস্ট ইভান কুলিয়াক শৃঙ্খলাজনিত শুনানির মুখে পড়েছেন। পুতিন ও রাশিয়াকে সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থন জানিয়ে সোমবার (২১ মার্চ) ছয় মাসের নিষেধাজ্ঞায় পড়েছেন দাবাড়ু সের্গেই কারজাকিন।

স্কিইং, জিমন্যাস্টিক্স, ও স্কেটিং থেকে রাশিয়ান দলগুলোকে বাদ দিয়েছে সংশ্লিষ্ট কমিটিগুলো। বুধবার (২৩ মার্চ) রিলভ ইনস্টাগ্রাম-এ এক পোস্টে জানিয়েছেন, এ নিষেধাজ্ঞার প্রতিবাদে ও রাশিয়ার প্রতি সমর্থন জানাতে আগামী জুন ও জুলাইয়ে সাঁতারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন না তিনি।


  • সূত্র: দ্য গার্ডিয়ান
     

Related Topics

টপ নিউজ

রুশ অ্যাথলেট / অলিম্পিক / ইউক্রেন যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • ‘স্নাইপিংয়ের যুগ শেষ’: সস্তা ড্রোনের কাছে যেভাবে কাজ হারাচ্ছেন সামরিক স্নাইপাররা
  • ইউক্রেনের আকাশযুদ্ধ: রাশিয়ার বিরুদ্ধে চূড়ান্ত পরীক্ষার মুখোমুখি সুইডেনের তৈরি ‘গ্রিপেন’
  • যুদ্ধ অবসান নিয়ে জেলেনস্কির সঙ্গে মুখোমুখি আলোচনার ‘কোনো অর্থ নেই’: পুতিন
  • যুদ্ধ বন্ধে পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি আলোচনার আহ্বান
  • চীনে গোপন প্রশিক্ষণ নিয়ে ইউক্রেন যুদ্ধে লড়ছেন রুশ সেনারা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net