Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
বিতর্ক সত্ত্বেও ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর প্রশংসায় মাত বলিউডের একাংশ  

বিনোদন

হিন্দুস্তান টাইমস
18 March, 2022, 11:40 am
Last modified: 18 March, 2022, 02:22 pm

Related News

  • এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 
  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম

বিতর্ক সত্ত্বেও ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর প্রশংসায় মাত বলিউডের একাংশ  

ছবিটিকে কেন্দ্র করে দানা বেঁধেছে রাজনৈতিক বিতর্ক। 'দ্য কাশ্মীর ফাইলস'কে 'বিজেপির ছবি' হিসেবে তকমা সেঁটে দিয়েছে সোশ্যাল মিডিয়ারই বড় একটা অংশ।
হিন্দুস্তান টাইমস
18 March, 2022, 11:40 am
Last modified: 18 March, 2022, 02:22 pm

প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে বক্স অফিসে 'দ্য কাশ্মীর ফাইলস'-এর আয়। কোনও প্রোমোশন, বড় তারকামুখ না থাকা সত্ত্বেও এই ছবি যেভাবে সাড়া ফেলেছে গোটা ভারতে, তা এক কথায় বিস্ময়কর।

সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দর্শকেরা একে-অপরকে অনুরোধ করছেন 'দ্য কাশ্মীর ফাইলস' দেখতে, কেউ আবার শেয়ার করছেন ভারতের কোন এক হলে নাকি এ সিনেমার টিকিট কিনলেই ছাড় দেওয়া হচ্ছে খাবারে। কোম্পানির মালিক নাকি তার কর্মীদের ফ্রিতে দিয়েছেন ছবির টিকিট!  

আবার একই সাথে 'দ্য কাশ্মীর ফাইলস'কে 'বিজেপির ছবি' হিসেবে তকমা সেঁটে দিয়েছে সোশ্যাল মিডিয়ারই বড় একটা অংশ। ইতিমধ্যে ছবিটিকে কেন্দ্র করে দানা বেঁধেছে রাজনৈতিক বিতর্ক। 

কারও কারও মতে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি-র পক্ষ থেকে এই ছবি বানানো হয়েছে। স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টুইট করে এক পরিচালক লিখেছেন, তিনি গুজরাট ফাইলসের উপর ছবি বানাবেন এরপর। সঙ্গে প্রশ্ন তোলেন, সেই ছবি মোদি মুক্তি পেতে দেবেন তো?

'দ্য কাশ্মীর ফাইলস' সিনেমার নাম না করেই কটাক্ষ করতে দেখা গেছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকেও। মমতা বলেছেন, "কেউ সিনেমা দেখতে যাবে না। ভাইরাল ভিডিও দেখবেন না। সিনেমায় যা দেখায় তা কখনোই সত্যি নয়। তাই সেগুলো বিশ্বাস করবেন না। এগুলো সব বানানো। সিনেমা সিনেমাই। কোনও দিন সত্যি হবে না।'

এবার এই ছবির ভূয়সী প্রশংসা করলেন জনপ্রিয় বলিউড অভিনেতা আর মাধবন। টুইট করে এই ছবির উদ্দেশ্যে শুভেচ্ছাবার্তা দিয়েছেন তিনি। 

This Is incredible and unprecedented .. so very jealous ??and at the same time VERY proud and happy for Team #TheKashmir files. https://t.co/5zY9AgoTtc— Ranganathan Madhavan (@ActorMadhavan) March 17, 2022

তরণ আদর্শ নামে ভারতের একজন শীর্ষস্থানীয় ফিল্ম ট্রেড আ্যানালিস্ট প্রতিদিন এই ছবির বক্স অফিস কালেকশনের অঙ্কটি সবার সামনে তুলে ধরছেন। তার সেই টুইটে মাধবন লিখেছেন, 'এককথায় অবিশ্বাস্য এবং অভূতপূর্ব! সত্যি বলতে কী হিংসেও হচ্ছে আবার একই সঙ্গে এই ছবির গোটা টিমের জন্য গর্বও হচ্ছে। দারুণ আনন্দ হচ্ছে।'

এর আগে কিরণ খের থেকে শুরু করে কঙ্গনা রানাওয়াত, মুকেশ খান্নার মতো বলিউডের বিভিন্ন পরিচিত মুখ এই ছবির প্রতি নিজেদের সমর্থন জানিয়েছেন। তালিকায় রয়েছেন অক্ষয় কুমারও। কিছুদিন আগে টুইট করে জানিয়েছিলেন যে তিনি এখনও এই ছবি দেখার সময় বের করে উঠতে পারেননি বটে, তবে খুব জলদি তা করবেন। তিনি আরও লেখেন যে 'দ্য কাশ্মীর ফাইলস'-কে দারুণভাবে দর্শক গ্রহণ করেছেন এবং তার ফলাফল টের পাওয়া যাচ্ছে এই ছবির বক্স অফিস কালেকশনে। রীতিমত গর্জে উঠেছে এই ছবি। পাশাপাশি ফের একবার দল বেঁধে হলমুখী হওয়ার জন্যও দর্শকদের সাধুবাদ জানিয়েছেন 'খিলাড়ি'।

অক্ষয় ছবির অন্যতম মুখ্য অভিনেতা অনুপম খেরের পারফরমেন্সের অকুণ্ঠ প্রশংসা করেন। বর্ষীয়ান অভিনেতার উদ্দেশে অক্ষয়ের টুইট, 'এই ছবিতে আপনার অভিনয়ের ব্যাপারে দুর্দান্ত সব কথা শুনছি।' 

Hearing absolutely incredible things about your performance in #TheKashmirFiles @AnupamPKher
Amazing to see the audience back to the cinemas in large numbers. Hope to watch the film soon. Jai Ambe. https://t.co/tCKmqh5aJG— Akshay Kumar (@akshaykumar) March 13, 2022

নিজভূম থেকে কাশ্মীরি পণ্ডিতদের বিতাড়ন এবং উচ্ছেদের ঘটনা নিয়ে তৈরি হয়েছে এই ছবিটি। ছবিটির পরিচালনায় ছিলেন বিবেক অগ্নিহোত্রি।   
 

Related Topics

টপ নিউজ

দ্য কাশ্মীর ফাইলস / বলিউড / অনুপম খের

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 
  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net