Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
‘মাইন্ডটা ভালো আছে, ব্যাটে-বলে ভালো লাগছে’

খেলা

টিবিএস রিপোর্ট
03 March, 2022, 10:30 pm
Last modified: 03 March, 2022, 10:43 pm

Related News

  • নাহিদ-লিটনদের পিএসএল খেলা উচিত, মনে করেন শান্ত
  • লিগ শুরুর আগের দিন দল পেলেন লিটন
  • চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়া লিটন এখন ‘টাইগার’
  • লিটনের আরেকটি দুর্বার ইনিংস, আবারও জিতলো ঢাকা
  • দর্শকদের দুয়ো, দলকে পাশে পেয়ে আপ্লুত লিটন

‘মাইন্ডটা ভালো আছে, ব্যাটে-বলে ভালো লাগছে’

ব্যাটে হাতে দুরন্ত ছন্দে এগিয়ে চলা লিটনের সরল স্বীকারোক্তি- ‘খেলাটা আস্তে আস্তে বোঝা শুরু করেছি, আগে বুঝতাম না আসলে।’ বাংলাদেশের এই ব্যাটসম্যান জানালেন, এই বোধ কাজে লাগিয়ে দলের জন্য অবদান রেখে যাবেন।
টিবিএস রিপোর্ট
03 March, 2022, 10:30 pm
Last modified: 03 March, 2022, 10:43 pm
মাঠে নামলেই রানের দেখা পাচ্ছেন লিটন, খেলে যাচ্ছেন দারুণ সব ইনিংস। ছবি: বিসিবি

বলা হয়, ক্রিকেট হচ্ছে মন ও মগজের খেলা। এখানে শরীরের চেয়ে মাথা, মনের ব্যবহার বেশি হয়। খেলার ধরন বোঝাতে কোচ, ক্রিকেটারদের অনেকেই এভাবেই বলে থাকেন। সেটা নতুন করে মনে করিয়ে দিলেন লিটন কুমার দাস। আফগানিস্তানের বিপক্ষে ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা বাংলাদেশের এই ব্যাটসম্যান জানালেন, মনটা ভালো আছে। এ কারণে ব্যাটে-বলে ভালো সংযোগ হচ্ছে। তাতে বড় ইনিংস খেলতে পারছেন তিনি। 

আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে রানের ফোয়ারা বইয়ে দেন লিটন। প্রথম ম্যাচে ১ রানে আউট হলেও পরের দুই ম্যাচে ব্যাট হাতে শাসন করেন বাংলাদেশ ওপেনার। দ্বিতীয় ওয়ানডেতে ১৩৬ রানের শৈল্পিক ইনিংস খেলা লিটন তৃতীয় ওয়ানডেতে করেন ৮৬ রান। তিন ম্যাচের সিরিজে লিটনই কেবল ব্যাট হাতে ধারাবাহিক ছিলেন। একটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরিসহ ৭৪.৩৩ গড়ে ২২৩ রান করেন তিনি।

রানের ধারা টি-টোয়েন্টিতেও ধরে রেখেছেন লিটন। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৪৪ বলে ৬০ রানের মহাকার্যকর ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটসম্যান। ব্যাট হাতে নামলেই রানের দেখা মিলছে লিটনের। এমন ধারাবাহিক ব্যাটিংয়ের কারণে লিটনকে প্রশ্ন করা হয়, সেরা সময়ের কাছাকাছি আছেন কিনা।

লিটন অবশ্য সেভাবে ভাবছেন না, তার মতে ভালো চিন্তাধারার কারণেই রানের দেখা মিলছে। আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৬১ রানের জয়ে সামনে থেকে নেতৃত্ব দেওয়া লিটন বলেন, 'সেরা বা এমন কিছু নাই। না, এ রকম কিছু না। ভালো চিন্তাধারা আছে। মাইন্ডটা ভালো আছে, ব্যাটে-বলে ভালো লাগছে। ক্যারি করা যতটুকু, ততটুকু চেষ্টা করেছি।'

খারাপ সময় পেরিয়ে বুঝতে শুরু করেছেন লিটন। আগামীতে এভাবেই চেষ্টা করবেন জানিয়ে লিটন বলেন, 'আমার জন্য না, আমি মনে করি সবার জন্য। যদি চিন্তাধারা ঠিক থাকে, তাহলে ১২০ বলে অনেক সময়। যেহেতু খেলাটা আস্তে আস্তে বোঝা শুরু করেছি, আগে বুঝতাম না আসলে। এটা হিউম্যান ন্যাচার, যে যতো খেলবেন, ততোই বুঝবেন। আমি বোঝা শুরু করেছি, আগামীতে চেষ্টা করব যেভাবে দলকে সাহায্য করা যায়।'

ওয়ানডেতে রানের ধারায় আছেন লিটন, দীর্ঘদিন পর টি-টোয়েন্টিতেও ছন্দ খুঁজে পেয়েছেন। এ ছাড়া টেস্টে স্বপ্নের মতো সময় কাটছে তার। ২০২১ সাল থেকে এখন পর্যন্ত ৯ টেস্টের ১৫ ইনিংসে ৫২.৬৬ গড়ে ৭৯০ রান করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। এ সময়ে দুই সেঞ্চুরির পাশাপাশি ৬টি হাফ সেঞ্চুরি করেন তিনি। 

Related Topics

টপ নিউজ

লিটন কুমার দাস / বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • নাহিদ-লিটনদের পিএসএল খেলা উচিত, মনে করেন শান্ত
  • লিগ শুরুর আগের দিন দল পেলেন লিটন
  • চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়া লিটন এখন ‘টাইগার’
  • লিটনের আরেকটি দুর্বার ইনিংস, আবারও জিতলো ঢাকা
  • দর্শকদের দুয়ো, দলকে পাশে পেয়ে আপ্লুত লিটন

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net