Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
দল চেয়েছিল মেঘ, বৃষ্টি নামালেন নাসুম

খেলা

টিবিএস রিপোর্ট
03 March, 2022, 08:30 pm
Last modified: 03 March, 2022, 08:40 pm

Related News

  • আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে গেল বাংলাদেশ
  • লড়াকু মিরাজ-মাহমুদউল্লাহ, বাংলাদেশের সংগ্রহ ২৪৪ 
  • সিরিজ নির্ধারণী ম্যাচে মিরাজ অধিনায়ক, নাহিদের অভিষেক
  • ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে শান্তকে পাচ্ছে না বাংলাদেশ
  • সহজ জয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ

দল চেয়েছিল মেঘ, বৃষ্টি নামালেন নাসুম

নাসুম একাই আফগানিস্তানকে পথ ভুলিয়ে দেন। বাংলাদেশের বাঁহাতি এই স্পিনার পাওয়ার প্লের ৩ ওভারে মাত্র ৭ রান খরচায় ৪টি উইকেট তুলে নেন। নিজের শেষ ওভারে ৩ রান দেওয়ার পর নাসুমের বোলিং ফিগার দাঁড়ায় ৪-০-১০-৪।
টিবিএস রিপোর্ট
03 March, 2022, 08:30 pm
Last modified: 03 March, 2022, 08:40 pm

আগে ব্যাটিং করে সংগ্রহ বড় করা যায়নি। লিটন কুমার দাসের ৬০ রানের পরও ইনিংস আটকে যায় ১৫৫ রানে। আফগানিস্তানের ব্যাটিং লাইন আপ দেখার পর স্বস্তিতে থাকার উপায় ছিল না। তবে নিজেদের আঙিনায় অস্বস্তিও ভিড়তে দেয়নি বাংলাদেশ। নাসুম আহমেদ, সাকিব আল হাসান, শরিফুল ইসলামদের দারুণ বোলিংয়ে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হেসেখেলেই জয় তুলে নেয় বাংলাদেশ। 

লিটনের দারুণ ব্যাটিংয়ের পর বল হাতে যৌথ পারফরম্যান্সে আফগানদের বিপক্ষে ৬১ রানের জয় এসেছে। তবে একটি নাম বড় করে, নাসুম আহমেদ। বাংলাদেশের বাঁহাতি এই স্পিনার একাই সফরকারীদের পথ ভুলিয়ে দেন। পাওয়ার প্লের ৩ ওভারে মাত্র ৭ রান খরচায় ৪টি উইকেট তুলে নেন তিনি। পাওয়ার প্লের সবগুলো উইকেটই যায় তার ঝুলিতে। নিজের শেষ ওভারে ৩ রান দেওয়ার পর নাসুমের বোলিং ফিগার দাঁড়ায় ৪-০-১০-৪।

এটা নাসুমের টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় সেরা বোলিং। অবিশ্বাস্য বোলিং করার পর ম্যাচ শেষে বাংলাদেশ স্পিনার জানালেন, সব সময়ের মতো আজও পাওয়ার প্লেতে তাকে পরিকল্পনা দেওয়া হয়েছিল। কিন্তু এই ম্যাচে পরিকল্পনা পূরণ করে দলকে আরও অনেকটা পথ এগিয়ে দেন ম্যাচসেরার পুরস্কার জেতা নাসুম।

বোলিংয়ের পরিকল্পনা নিয়ে জানতে চাইলে বাংলাদেশ স্পিনার বলেন, 'আসলে আজ প্রথমে আমাকে একটা লক্ষ্য দেওয়া হয়েছিল, পাওয়ার প্লেতে দুই ওভারে ১২ রান দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আমি ৪ ওভারে ১০ রান দিয়েছি, ৪ উইকেট পেয়েছি।'

পাওয়ার প্লেতে সব সময়ই কম রান দেওয়ার পরিকল্পনা থাকে নাসুমের, ব্যাটসম্যানদের সঙ্গে চ্যালেঞ্জের খেলায় মাতাটা উপভোগ করেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার। তার ভাষায়, 'পাওয়ার প্লেতে আমার একটাই লক্ষ্য থাকে। ব্যাটসম্যানের সাথে আমি চ্যালেঞ্জ নিই, যত কম রান দেওয়া যায়। চেষ্টা থাকে পাওয়ার প্লেতে দলকে যেন ভালো শুরু এনে দিতে পারি। এটাই আমার লক্ষ্য থাকে।'

দলের দুঃসময়ে ৪৪ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৬০ রানের ইনিংস খেলা লিটনের মতে, নাসুমের বোলিং-ই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। না হলে অন্য চিত্রও হতে পারতো। লিটন বলেন, 'নাসুম যে বল করেছে, আসলে গেম চেঞ্জিং। ও যদি শুরুতে ব্রেক থ্রু না দিত পাওয়ার প্লেতে, তাহলে ভিন্নরকম বল গেম হতো। আমি মনে করি উইকেট ভালো ছিল, সেখানে নাসুম যে বল করেছে, অসাধারণ।'

লিটনের চোখে আর দশজন স্পিনারের মতো নন নাসুম। সতীর্থের প্রশংসা করে বাংলাদেশ ওপেনার বলেন, 'ওকে বেসিক বাঁহাতি স্পিনারদের মতো মনে হয় না কখনোই। কারণ ওকে আমি নেটে খেলছি। সব সময় ভিন্ন কিছু না কিছু করার চেষ্টা করে। একটা আস্তে করে, একটা জোরে করে। টি-টোয়েন্টিতে এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। কোনো বোলার যদি একই ধরনেরর বল করে, পিক করা সহজ হয়ে যায়। ওর মাঝে একটু ভিন্নতা আছে আমার মনে হয়।' 

Related Topics

টপ নিউজ

নাসুম আহমেদ / বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে গেল বাংলাদেশ
  • লড়াকু মিরাজ-মাহমুদউল্লাহ, বাংলাদেশের সংগ্রহ ২৪৪ 
  • সিরিজ নির্ধারণী ম্যাচে মিরাজ অধিনায়ক, নাহিদের অভিষেক
  • ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে শান্তকে পাচ্ছে না বাংলাদেশ
  • সহজ জয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net