Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
চলতি অর্থবছরে বেড়েছে বিদেশি সহায়তার প্রতিশ্রুতি ও অর্থছাড়

অর্থনীতি

সাইফুদ্দিন সাইফ
27 February, 2022, 09:30 am
Last modified: 27 February, 2022, 09:54 am

Related News

  • সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো ১ জুলাই থেকে, ঘোষণা আসছে
  • 'ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি' কর্মসূচির ঘোষণা আসতে পারে বাজেটে, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা
  • সিএসআর ফান্ড থেকে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা নৈতিকভাবে ঠিক ছিল মনে করি: আহসান এইচ মনসুর
  • ব্যবসা শুরু ও পরিচালনায় বড় সংস্কারের ঘোষণা থাকছে বাজেটে; লাইসেন্স মিলতে পারে ৭ দিনে
  • ৩ কোটি টাকার বেশি আয়ে করহার ৩৫% হতে পারে

চলতি অর্থবছরে বেড়েছে বিদেশি সহায়তার প্রতিশ্রুতি ও অর্থছাড়

কোভিড-১৯ সম্পর্কিত বাজেট সহায়তা এবং টিকা কেনার ঋণের কারণেই চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে (জুলাই- জানুয়ারি) প্রতিশ্রুতি ও অর্থছাড় বেড়েছে বলে জানান ইআরডি কর্মকর্তারা।
সাইফুদ্দিন সাইফ
27 February, 2022, 09:30 am
Last modified: 27 February, 2022, 09:54 am
ফাইল ছবি: রয়টার্স

চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) মাসে বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি ও অর্থছাড় বেড়েছে। এ সময়ে প্রতিশ্রুতি বেড়েছে ৯০.৬০% এবং অর্থছাড় বেড়েছে ৩৯.৭০%। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ প্রতিবেদনে পাওয়া গেছে এ তথ্য।

ইআরডি কর্মকর্তারা জানান, কোভিড-১৯ সম্পর্কিত বাজেট সহায়তা এবং টিকা কেনার জন্য ঋণের কারণেই চলতি অর্থবছরের প্রতিশ্রুতি ও অর্থছাড় বেড়েছে। হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, অর্থবছরের জানুয়ারি পর্যন্ত উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ৪.৬৯ বিলিয়ন ডলার প্রতিশ্রুতি পাওয়া গেছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২.৪৬ বিলিয়ন ডলার। সেইসঙ্গে গত অর্থবছরের প্রথম সাত মাসে বৈদেশিক সহায়তার অর্থছাড় ছিল ৩.৩৫ বিলিয়ন ডলার, যা চলতি অর্থবছরে বেড়ে দাঁড়িয়েছে ৪.৬৯ বিলিয়ন ডলারে। 

উন্নয়ন প্রকল্পে যে ঋণ দেওয়া হয়, তার ছাড় হয় মূলত প্রকল্প  বাস্তবায়নের ভিত্তিতে। বাস্তবায়নের কাজ দ্রুত হলে অর্থছাড়ও হয় দ্রুত। আবর প্রকল্প বাস্তবায়ন বিলম্বিত হলে অর্থছাড়ও বিলম্বিত হয়। কিন্তু টিকা কেনার ঋণ এবং বাজেট সহায়তার ঋণ, চুক্তি হওয়ার বা প্রতিশ্রুতি পাওয়ার  কয়েক দিনের মধ্যে ছাড় হয়। চলতি অর্থবছরের টিকা ক্রয় এবং বাজেট সহায়তা বাবদ ইতোমধ্যে দেড় বিলিয়ন ডলারের বেশি ছাড় হয়েছে। 

অর্থবছরের প্রথম সাত মাসে সবচেয়ে বেশি প্রতিশ্রুতি পাওয়া গেছে চীনের কাছ থেকে। এ সময়ে চীন ১.১২ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়েছে। 

দ্বিতীয় সর্বোচ্চ প্রতিশ্রুতি পাওয়া গেছে এশীয় উন্নয়ন ব্যাংকের কাছ থেকে। এই উন্নয়ন সহযোগী সংস্থা ৮২২ মিলিয়ন ডলার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) ৫১৫ মিলিয়ন এবং বিশ্বব্যাংক ৭৯৫ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়েছে। আর জাপানের কাছে থেকে পাওয়া গেছে ৩৮২ মিলিয়ন ডলারের। 
পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, মহামারির কারণে রাজস্ব সংগ্রহ ধীর গতিতে হওয়ায় সরকারের এখন অর্থের প্রয়োজন।

তিনি মনে করেন, এ কারণেই সরকার আরও বেশি বাজেট সহায়তা নিচ্ছে এবং উন্নয়ন সহযোগীরা বাজেট সহায়তা ছাড়তে খুব বেশি সময় নিচ্ছে না। 

তবে তিনি আরও উল্লেখ করেন, প্রকল্প সহায়তার প্রাপ্তি ততটা বাড়ছে না।

অর্থবছরের প্রথম সাত মাসে সবচেয়ে অর্থছাড় করেছে এডিবি। ম্যানিলা ভিত্তিক এই উন্নয়ন সহযোগী সংস্থা ১.৭৭ বিলিয়ন ডলারের বেশি অর্থছাড় করেছে। দ্বিতীয় সর্বোচ্চ ১ বিলিয়ন ডলার অর্থছাড় করেছে জাপান। এছাড়া বিশ্বব্যাংক ৪৬২ মিলিয়ন ডলার, চীন ৪৯৭ মিলিয়ন ডলার এবং রাশিয়া ৩৮৫ মিলিয়ন ডলার অর্থছাড় করেছে। 

এদিকে, আলোচ্য সময়ে সরকারের ঋণের আসল ও সুদ পরিশোধের হারও বেড়েছে। অর্থবছরের প্রথম সাত  মাসে সরকার আসল ও সুদ বাবদ উন্নয়ন সহযোগীদের ১.২২ বিলিয়ন ডলার পরিশোধ করেছে। গত অর্থবছরে একই সময়ে এই পরিশোধের হার ছিল ৯০০ মিলিয়ন ডলার। 

Related Topics

টপ নিউজ

বৈদেশিক সহায়তা / ঋণ / বাজেট / অর্থবছর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা
  • ছবি: রয়টার্স
    কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

Related News

  • সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো ১ জুলাই থেকে, ঘোষণা আসছে
  • 'ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি' কর্মসূচির ঘোষণা আসতে পারে বাজেটে, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা
  • সিএসআর ফান্ড থেকে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা নৈতিকভাবে ঠিক ছিল মনে করি: আহসান এইচ মনসুর
  • ব্যবসা শুরু ও পরিচালনায় বড় সংস্কারের ঘোষণা থাকছে বাজেটে; লাইসেন্স মিলতে পারে ৭ দিনে
  • ৩ কোটি টাকার বেশি আয়ে করহার ৩৫% হতে পারে

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

3
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

6
ছবি: রয়টার্স
খেলা

কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net