Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
কেন রাশিয়ান সামরিক যানে ‘জেড’ ও অন্যান্য প্রতীক দেখা যাচ্ছে? এর মানে কী?

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
26 February, 2022, 02:05 pm
Last modified: 26 February, 2022, 02:09 pm

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এখন ১২,১৮৭—৮৩ শতাংশই রাশিয়া-যুক্তরাষ্ট্রের দখলে

কেন রাশিয়ান সামরিক যানে ‘জেড’ ও অন্যান্য প্রতীক দেখা যাচ্ছে? এর মানে কী?

রাশিয়ার বেলগরদ শহরের কাছে ত্রিকোণাকার আর চতুর্ভুজাকৃতির মধ্যে জেড লেখা সামরিক গাড়ির সারি দেখা গেছে। ওই এলাকা ইউক্রেনের সীমান্ত থেকে মাত্র ২০ মাইল দূরে।
টিবিএস ডেস্ক 
26 February, 2022, 02:05 pm
Last modified: 26 February, 2022, 02:09 pm
ছবি: রয়টার্স

ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলা শুরু হওয়ার আগে সীমান্তের কাছে সাদার মধ্যে 'জেড' প্রতীকের বেশ কিছু রাশিয়ান মিলিটারি ট্রাক দেখা গেছে।

রাশিয়ার বেলগরদ শহরের কাছে ত্রিকোণাকার আর চতুর্ভুজাকৃতির মধ্যে জেড লেখা সামরিক গাড়ির সারি দেখা গেছে। ওই এলাকা ইউক্রেনের সীমান্ত থেকে মাত্র ২০ মাইল দূরে।

ক্রিমিয়াতেও বেশ কিছু যানবাহনের বিভিন্ন প্রতীক দেখা গিয়েছিল, ২০১৪ সালে ক্রিমিয়া দখল করেছিল রাশিয়া।

সামরিক বিশেষজ্ঞরা বলছেন, কোনো অঞ্চলে সেনা মোতায়েনের আগেই সামরিক ইউনিটগুলো যখন সেদিকে এগোনো শুরু করে, সেখানে 'জেড' কিংবা অন্যান্য প্রতীক ব্যবহার করে যোগাযোগ করা হয়।

ইউক্রেনের রাজধানী কিয়েভের এক সূত্র দ্য সানকে জানিয়েছে, নিজেদের মধ্যে গোলাগোলি এড়াতে দুই পক্ষকে আলাদা করে চিনতে এসব প্রতীক ব্যবহার করা হয়। 

"দুই বাহিনীকে আলাদা করতে পারাটা জরুরি, বিশেষ করে এমন অঞ্চলে আকাশে যেখানে রাশিয়ান বাহিনী পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। ইউক্রেনেরও প্রায় একই রকম ট্যাঙ্ক আর যানবাহন আছে," জানান ওই সূত্র।

উল্লেখ্য, রাশিয়ান বর্ণমালায় 'জেড' অক্ষরটি নেই। 

ডিফেন্স থিংক ট্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের (আরইউএসআই) সাবেক পরিচালক মাইকেল ক্লার্ক স্কাই নিউজকে বলেন, সামরিক ইউনিটগুলো কোন স্থানে মোতায়েন করা হবে তার সঙ্গে সম্পর্ক থাকতে পারে প্রতীকগুলোর। 

তিনি বলেন, "প্রায়শই এই প্রতীকগুলো স্থান ভিত্তিক হয়। একটি ইউনিট কোনদিকে এগোচ্ছে তা নিয়ে যোগাযোগ করা হয় এর মাধ্যমে। শুধু রাশিয়ান যান বোঝানোর জন্য একটি প্রতীক ব্যবহার করলেই চলতো"।   

বৃহস্পতিবার সকালে ইউক্রেনের পূর্বাঞ্চলে বিশেষ সামরিক অভিযান চালানোর ঘোষণা দেন রাশান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যান্য দেশগুলোকে এ নিয়ে হস্তক্ষেও না করার ব্যাপারেও সতর্ক করেন তিনি। 

পুতিনের এই ঘোষণার কিছুক্ষণ পরেই খারকিভ, ক্রামাটরস্ক, মারিউপোল ও কিয়েভের আশেপাশ থেকে গুলি আর বিস্ফোরণের শব্দ শোনা যায়। 

এরপর শুক্রবার রাশিয়ার সেনারা কিয়েভে প্রবেশ করেছে বলে নিশ্চিত করে ইউক্রেন। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক টুইটে বিষয়টি জানানো হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওতে কিয়েভের উত্তরে অবলন অঞ্চলে রাশিয়ান ট্যাঙ্ক ঘুরতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে স্থানীয়রা ঘরের ভেতর থেকে এসব ভিডিও ধারণ করেছেন। ভিডিওগুলো অবলনেই ধারণকৃত বলে নিশ্চিত করেছে বিবিসি।

শুক্রবার সকালে কিয়েভ থেকে মাত্র ২০ মাইল দূরে রাশিয়ার ট্যাঙ্কগুলো অবস্থান করছে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। শহর ঘিরে ফেলা হলে রাশিয়ার স্পেশাল ফোর্স প্রথমেই বিমানবন্দরের দখল নিবে বলে মার্কিন গোয়েন্দাদের ধারণা।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভের রাস্তায় লড়াই শুরু হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার থেকে রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরুর পর থেকেই দেশটিতে বিস্ফোরণ ঘটছে। গতকাল কিয়েভেও শুরু হয় বিস্ফোরণ।

এ অবস্থায় রাষ্ট্রপতি জেলেনস্কি দেশের জনগণকে আক্রমণের বিরুদ্ধে 'দৃঢ়ভাবে দাঁড়ানোর' আহ্বান জানান। মার্কিন যুক্তরাষ্ট্র তাকে দেশ থেকে সরিয়ে নেওয়ার আহ্বান জানালে তাতে রাজি হননি তিনি।

এরইমধ্যে শত শত হতাহতের খবর পাওয়া গেছে। এছাড়া, কিয়েভের একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং এবং সেতু ও স্কুল ভেঙে ফেলার ঘটনাও ঘটেছে।

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট ইউকে 
 
Related Topics

টপ নিউজ

রাশিয়া / রাশিয়ান সামরিক বাহিনী / ট্যাঙ্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এখন ১২,১৮৭—৮৩ শতাংশই রাশিয়া-যুক্তরাষ্ট্রের দখলে

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net