Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
অধিনায়ক মাশরাফির সেঞ্চুরি

খেলা

টিবিএস রিপোর্ট
01 March, 2020, 09:10 pm
Last modified: 01 March, 2020, 09:40 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

অধিনায়ক মাশরাফির সেঞ্চুরি

বাংলাদেশকে ৮৬টি ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া মাশরাফির উইকেট এখন ১০০টি। বাংলাদেশের প্রথম ও ক্রিকেট ইতিহাসের পঞ্চম অধিনায়ক হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি।
টিবিএস রিপোর্ট
01 March, 2020, 09:10 pm
Last modified: 01 March, 2020, 09:40 pm

ইংল্যান্ড বিশ্বকাপ থেকেই অপেক্ষা। এরপর চলে গেছে সাত মাস। ইনজুরির কারণে শ্রীলঙ্কা সফরে না যাওয়ায় অপেক্ষা থেকেই যায় মাশরাফি বিন মুর্তজার। অবশেষে রোববার সেই অপেক্ষা ফুরাল। বাংলাদেশের প্রথম ও ক্রিকেট ইতিহাসের পঞ্চম অধিনায়ক হিসেবে ওয়ানডেতে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন তিনি।  

অধিনায়ক হিসেবে ১০০ উইকেট পূর্ণ করতে দুটি উইকেট দরকার ছিল মাশরাফির। রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে দুই উইকেট নিয়ে অনন্য এই রেকর্ডে নাম বসিয়ে নেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

বাংলাদেশকে ৮৬টি ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া মাশরাফির উইকেট এখন ১০০টি। অধিনায়ক হিসেবে এমন কীর্তি আছে আর মাত্র চারজন ক্রিকেটারের।

এই তালিকায় সবার উপরে ওয়াসিম আকরাম (১৫৮ উইকেট)। এরপর যথাক্রমে আছেন শন পোলক (১৩৪), ইমরান খান (১৩১) ও জ্যাসন হোল্ডার (১০১)। পাঁচ নম্বর অধিনায়ক হিসেবে এই তালিকায় মাশরাফির নামটি যুক্ত হয়ে গেল।

ছবি: বিসিবি

আরও কয়েকটি মাইলফলক ছোঁয়া এবং অনেককে পেছনে ফেলার সুযোগ আছে মাশরাফির সামনে। এজন্য তাকে নিতে হবে আরও ৫ উইকেট। আর সেটি নিতে পারলেই দেশের মাটিতে সর্বাধিক ১৪৯ উইকেট (৯৯ ওয়ানডে) শিকারি সাকিবকে পেছনে ফেলবেন তিনি।

দেশের মাটিতে ১০১ ওয়ানডেতে ১৪৫ উইকেট নিয়েছেন মাশরাফি। আর ৫ উইকেট নিলে সাকিবকে ছাড়ানোর পাশাপাশি ওয়ানডে ইতিহাসের পঞ্চম বোলার হিসেবে দেশের মাটিতে ১৫০ উইকেট শিকারের অনন্য রেকর্ড গড়বেন অভিজ্ঞ এই পেসার।

দেশের মাটিতে ১৫০-এর বেশি ওয়ানডে উইকেট পেয়েছেন শন পোলক (১৯৩), ব্রেট লি (১৬৯), গ্লেন ম্যাকগ্রা (১৬০) ও মুত্তিয়া মুরালিধরন (১৫৪)।

বাংলাদেশের হয়ে ২১৬ ওয়ানডেতে সর্বোচ্চ ২৬৭টি উইকেট নিয়েছেন মাশরাফি। আর ৫ উইকেট নিতে পারলে মাশরাফি ছুঁয়ে ফেলবেন অ্যালান ডোনাল্ডকে (২৭২)। এ ছাড়া পেছনে ফেলবেন জেমস অ্যান্ডারসন (২৬৯), আব্দুল রাজ্জাক (২৬৯), হরভজন সিং (২৬৯) ও মাখায়া এনটিনিকে (২৬৬)।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৩ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের মুখোমুখি হবে মাশরাফি বিন মুর্তজার দল। ম্যাচটি দুপুর ১টায় শুরু হবে।

Related Topics

টপ নিউজ

মাশরাফি বিন মুর্তজা / বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ / ওয়ানডে ম্যাচ / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net