Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
কঠোর পরিশ্রম করে দায়িত্ব পালন করেছি: বিদায়বেলায় সিইসি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 February, 2022, 02:00 pm
Last modified: 14 February, 2022, 02:57 pm

Related News

  • নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • সংরক্ষিত নারী আসন: এনসিপির নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ
  • সংরক্ষিত আসনে ৪৯ নারীকে বিজয়ী ঘোষণা করে বৃহস্পতিবার গেজেট প্রকাশ করবে ইসি

কঠোর পরিশ্রম করে দায়িত্ব পালন করেছি: বিদায়বেলায় সিইসি

কমিশন থেকে যাওয়ার পর বিব্রতবোধ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “মোটেই না। আমরা নিরপেক্ষ থেকে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করেছি।”
টিবিএস রিপোর্ট
14 February, 2022, 02:00 pm
Last modified: 14 February, 2022, 02:57 pm
ফাইল ছবি

আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। বিদায়ী সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেন, "পাঁচ বছরের দায়িত্বে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। তবে সফলভাবে দায়িত্ব পালন করেছি। আমাদের উপর যে দায়িত্ব ছিল, কঠোর পরিশ্রম করে সে দায়িত্ব পালন করেছি।"

নির্বাচন ভবনে আজ আয়োজন করা হয় এই সংবাদ সম্মেলনের।

নূরুল হুদা সফলভাবে চ্যালেঞ্জ মোকাবেলার দাবি করলেও তার কমিশনের সময়ই একেকটি নির্বাচনে দেশজুড়ে ব্যাপক সহিংসতা, নির্বাচনী সংঘাত, হানাহানি, মনোনয়ন বাণিজ্য, ভোট-জালিয়াতি দেখা গেছে। উদাহরণ হিসেবে বলা যায়, সর্বশেষ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের কথা। আটটি ধাপে ভোটগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ নির্বাচনে সব মিলিয়ে ভোট পড়েছে ৭২.২ শতাংশ। নির্বাচনি সহিংসতায় প্রাণ গেছে ১০০ জনের। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গত ১০ ফেব্রুয়ারি সাংবাদিকদের এসব তথ্য জানান। 

অন্যদিকে সব নির্বাচন সম্পন্ন করেছি জানিয়ে সিইসি বলেন, "আমরা ৬ হাজার ৬৯০টি নির্বাচন করেছি। রুটিন কাজের বাইরেও অনেক কাজ করেছি। আইন সংস্কারের বেশ কিছু কাজ করেছি। আরপিও, বাংলায় রূপান্তরসহ অনেকগুলো বিধিমালা করেছি।" 

তিনি বলেন, "২৪ হাজার ৮৮১ জনকে প্রশিক্ষণ দিয়েছি। বিশেষ করে ইভিএমে। করোনার কারণে সীমানা পুনঃনির্ধারণ করতে পারিনি।" 

"স্থানীয় সরকারের সকল নির্বাচন সম্পন্ন করেছি। ইভিএম বড় ধরণের চ্যালেঞ্জ ছিল। অত্যন্ত সফলতার সাথে করতে পেরেছি। এনআইডি সহজীকরণ করা হয়েছে। ভাণ্ডার সমৃদ্ধ হয়েছে। আমরা মনে করি যে আমাদের উপর যে দায়িত্ব ছিল কঠোর পরিশ্রম করে সে দায়িত্ব পালন করেছি।" 

এছাড়া কমিশন থেকে যাওয়ার পর বিব্রতবোধ করবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "মোটেই না। কোনো বিব্রতবোধ নেই, কোনো দুর্বলতা নেই। আমরা নিরপেক্ষ থেকে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করেছি।"

সংবাদ সম্মেলনে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার নির্বাচন ভবনে থাকলেও উপস্থিত হননি। আর করোনা পজেটিভ থাকায় বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন উপস্থিত থাকতে পারেননি।

তবে পরে মাহবুব তালুকদার আলাদা করে প্রেস বিফ্রিং করেন। 
 
Related Topics

টপ নিউজ

সিইসি কে এম নুরুল হুদা / নির্বাচন কমিশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • সংরক্ষিত নারী আসন: এনসিপির নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ
  • সংরক্ষিত আসনে ৪৯ নারীকে বিজয়ী ঘোষণা করে বৃহস্পতিবার গেজেট প্রকাশ করবে ইসি

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net