Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
‘ফাইনাল খেলা ছাড়া এখান থেকে যাব না’- বলেছিলেন ফ্লেচার

খেলা

টিবিএস রিপোর্ট
12 February, 2022, 10:10 pm
Last modified: 12 February, 2022, 10:14 pm

Related News

  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল
  • চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন তামিমের বরিশাল 

‘ফাইনাল খেলা ছাড়া এখান থেকে যাব না’- বলেছিলেন ফ্লেচার

চাপের বোঝা মাথায় নিয়ে মাঠে নামলেও খেই হারাননি খুলনার দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার ও শেখ মেহেদি হাসান। রান পাহাড় টপকে দারুণ জয়ে দলকে ফ্লে-অফে তুলেছেন তারা।
টিবিএস রিপোর্ট
12 February, 2022, 10:10 pm
Last modified: 12 February, 2022, 10:14 pm

'করো, নয়তো মরো'- খুলনা টাইগার্সের সামনে ছিল এই একটাই সমীকরণ। বিপিএলের প্লে-অফে উঠতে জয় ছাড়া উপায় ছিল না মুশফিকুর রহিমের দলের। এমন ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স গড়ে রান পাহাড়, খুলনাকে দেয় ১৮৩ রানের বিশাল লক্ষ্য। চাপের বোঝা মাথায় নিয়ে মাঠে নামলেও খেই হারাননি খুলনার দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার ও শেখ মেহেদি হাসান। রান পাহাড় টপকে দারুণ জয়ে দলকে ফ্লে-অফে তুলেছেন তারা।

১৮২ রানের রেকর্ড জুটি গড়ে দলকে ৯ উইকেটের বড় জয় উপহার দিয়েছেন তাণ্ডব চালিয়ে সেঞ্চুরি তুলে নেওয়া ফ্লেচার ও দারুণ হাফ সেঞ্চুরি করা শেখ মেহিদি। বড় লক্ষ্য পাড়ি দেওয়ার কঠিন কাজটি যে করা সম্ভব, সেটা আগেই বলেছিলেন ফ্লেচার। ম্যাচসেরা ক্যারিবীয় এই ওপেনার ব্যাটিংয়ে নামার আগে বলেছিলেন, ফাইনাল না খেলে বাংলাদেশ থেকে যাবেন না তিনি। 

১০১ রানের ইনিংসটি সেঞ্চুরির চেয়েও বেশি কিছু জানিয়ে ফ্লেচার বলেন, 'এটা আমার কাছে সেঞ্চুরির চেয়েও বেশি। আমি ছেলেদের বলছিলাম, ফাইনাল খেলা ছাড়া এখান থেকে যাব না। আমাদের লক্ষ্য এখনও পূরণ হয়নি। এখনও উদযাপনের সময় আসেনি। আমরা প্লে-অফ নিশ্চিত করলাম মাত্র। আমাদের ফাইনাল খেলতে হবে। ভালো খেলার সুযোগ আছে। এটা আমার দ্বিতীয় বিপিএল, দ্বিতীয় সেঞ্চুরিও পেলাম। আশা করছি সামনেও ভালো কিছু হবে। আমি খুবই খুশি।'

বড় লক্ষ্য দেখে ঘাবড়ে গেলেও বিশ্বাস হারাননি ফ্লেচার। নিজেকে সামলে অনবদ্য ইনিংস খেলা খুলনার এই ওপেনার বলেন, 'সত্যি বলতে আমরা যখন ফিল্ডিং করছিলাম তখন আলোচনা করছিলাম ১৬০-১৭০ হলেও ঘাবড়াবার কিছু নেই। আমরা লক্ষ্য তাড়া করতে পারব। কারণ উইকেট ভালো ছিল। সত্যি বলতে তারা যখন ১৮০ রান করে ফেলল, তখন একটু কঠিন মনে হচ্ছিল। আমি নিজেকে সামলে নিই। মেহেদি ভালো ইনিংস খেলেছে। আমরা দুজন চিন্তা করেছি যতটা সম্ভব ইতিবাচক ক্রিকেট খেলা যায়।'

ব্যক্তিগত ৭১ রানে মঈন আলীর বলে এলবিডব্লিউ হন ফ্লেচার। আম্পায়ার আউট দিলে তিনি ফিরে যাচ্ছিলেন। কিন্তু মেহেদি তাকে থামিয়ে রিভিউ নেন, বেঁচে যান ফ্লেচার। মেহেদির রিভিউয়ের প্রশংসা করে ফ্লেচার বলেন,  'ওই রিভিউটা দারুণ ছিল। আমার মনে হচ্ছিল প্লাম এলবিডব্লিউ হয়েছি। ওর বিশ্বাস ছিল বল আউটসাইড আঘাত করেছে। আমি তার ওপর বিশ্বাস রেখেছিলাম। তীক্ষ্ণ দৃষ্টিতে ও ভালোভাবে বলটা বুঝতে পেরেছে। আমি আউট হয়ে চলেই গিয়েছিলাম, সে আমাকে ফিরিয়ে আনে। এ জন্য আমি খুশি যে উইকেটে থাকতে পেরেছি এবং দলকে প্লে-অফে নিয়ে যেতে পেরেছি।' 

Related Topics

টপ নিউজ

আন্দ্রে ফ্লেচার / খুলনা টাইগার্স / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
    বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
    যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

Related News

  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল
  • চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন তামিমের বরিশাল 

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

2
বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
বিনোদন

বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে

3
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

5
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

6
যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net