Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
হিজাব মামলার দ্রুত শুনানির আবেদন খারিজ ভারতীয় সুপ্রিম কোর্টের

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
12 February, 2022, 11:45 am
Last modified: 12 February, 2022, 12:49 pm

Related News

  • রাজু ভাস্কর্যের নারী মূর্তিতে মধ্যরাতে 'কালো হিজাব', সরানো হলো পরে
  • এবার জাতীয় পরিচয়পত্রে ছবি ব্যবহার না করার অদ্ভুত দাবি!
  • কর্ণাটক হিজাব নিষেধাজ্ঞা মামলা: ‘ভিন্ন মত’ দুই সুপ্রিম বিচারপতির
  • ইরানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, বিক্ষোভে মৃত্যু বেড়ে ১৩৩
  • ইরানের মানুষের সাথে সংহতি প্রকাশের জন্য শিল্পীদের প্রতি আহ্বান আসগর ফরহাদির    

হিজাব মামলার দ্রুত শুনানির আবেদন খারিজ ভারতীয় সুপ্রিম কোর্টের

হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, "বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত আপনাদের এরকম সব ধর্মীয় জিনিস পরার উপর জেদ ধরে থাকা উচিত নয়।"
টিবিএস ডেস্ক
12 February, 2022, 11:45 am
Last modified: 12 February, 2022, 12:49 pm
ছবি- নিউজ এইটিন

হিজাব মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছে ভারতীয় সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালত বলেছে, "আমরাও জানি যে রাজ্য (কর্নাটকে) কী হচ্ছে, আমরা উপযুক্ত সময় বিষয়টি শুনব।"

কর্নাটকে হিজাব বিতর্কে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন এক শিক্ষার্থী। জরুরি শুনানির আবেদন করেছিলেন তিনি। কিন্ত শুক্রবার সেই আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।

আইনজীবী দেবদূত কামাত বলেন, "হাইকোর্ট জানিয়েছে, স্কুল এবং কলেজে যাওয়ার সময় কোনো শিক্ষার্থীর ধর্মীয় পরিচয় দেখানো উচিত নয়। শুধু মুসলিম নয়, সব ধর্মের ক্ষেত্রেই এটার দীর্ঘকালীন প্রভাব আছে।" উদাহরণ হিসেবে শিখ ধর্মাবলম্বীদের পাগড়ি না পরার বিষয়টি উল্লেখ করেন তিনি।

বৃহস্পতিবার হিজাব মামলার শুনানিতে কর্নাটক হাইকোর্টের তিন সদস্যের বেঞ্চ জানায়, দ্রুত হিজাব বিতর্কের সমাধান করতে চায় হাইকোর্ট। সমাধান হওয়া পর্যন্ত শান্তি এবং সম্প্রীতি বজায় রাখতে হবে।

হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, "বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত আপনাদের এরকম সব ধর্মীয় জিনিস পরার উপর জেদ ধরে থাকা উচিত নয়।"

সেইসঙ্গে তিনি বলেন, "আমরা রায় দেব। স্কুল ও কলেজ শুরু হতে দিন। কিন্তু বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত ধর্মীয় পোশাক পরার ক্ষেত্রে কোনও শিক্ষার্থীর জেদ ধরে থাকা উচিত নয়।"

এই পরিস্থিতিতে শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামান্না বলেন, "ইতোমধ্যে আদালত (হাইকোর্ট) মামলাটি শুনছে। আমরা জানি না কী রায় দেওয়া হয়েছে।"

কর্নাটক হাইকোর্টের সেই রায় এখনও আপলোড করা হয়নি। রায় আপলোড না হওয়ার বিষয়টি তুলে ধরেন সলিসিটর জেনারেল তুষার মেহতা।

সেই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, "আমি কিছু বলতে চাই না। এটাকে বৃহত্তর ক্ষেত্রে নিয়ে যাবেন না। আমরা এটাও জানি যে রাজ্যে কী হচ্ছে। আপনাকেও এটা ভাবতে হবে যে বিষয়টি দিল্লিতে নিয়ে আসা ঠিক কিনা। নিশ্চয়ই আমরা খতিয়ে দেখব। আমাদের সাংবিধানিক অধিকার রক্ষা করতে করতে হবে।"

  • সূত্র- হিন্দুস্তান টাইমস 

Related Topics

টপ নিউজ

হিজাব বিতর্ক / কর্নাটক / হিজাব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • রাজু ভাস্কর্যের নারী মূর্তিতে মধ্যরাতে 'কালো হিজাব', সরানো হলো পরে
  • এবার জাতীয় পরিচয়পত্রে ছবি ব্যবহার না করার অদ্ভুত দাবি!
  • কর্ণাটক হিজাব নিষেধাজ্ঞা মামলা: ‘ভিন্ন মত’ দুই সুপ্রিম বিচারপতির
  • ইরানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, বিক্ষোভে মৃত্যু বেড়ে ১৩৩
  • ইরানের মানুষের সাথে সংহতি প্রকাশের জন্য শিল্পীদের প্রতি আহ্বান আসগর ফরহাদির    

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net