Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
রুদ্ধশ্বাস লড়াই জিতে আশা বাঁচিয়ে রাখলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

খেলা

টিবিএস রিপোর্ট, সিলেট থেকে
08 February, 2022, 05:40 pm
Last modified: 08 February, 2022, 05:44 pm

Related News

  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল
  • চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন তামিমের বরিশাল 

রুদ্ধশ্বাস লড়াই জিতে আশা বাঁচিয়ে রাখলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

শেষ বলে দরকার ৫ রান, এমন সময় ফুল টসে নো বল করলেন মৃত্যুঞ্জয়। সেটাও কাজে লাগাতে ব্যর্থ নাঈম, এমনকি ফ্রি হিট থেকে নিলেন ১ রান। রোমাঞ্চকর জয়ে বিপিএলের প্লে-অফে খেলার আশা বাঁচিয়ে রাখলো চট্টগ্রাম। 
টিবিএস রিপোর্ট, সিলেট থেকে
08 February, 2022, 05:40 pm
Last modified: 08 February, 2022, 05:44 pm
শেষ ওভারে মাত্র ৫ রান খরচ করে চট্টগ্রামকে জয় এনে দেন মৃত্যুঞ্জয়। ছবি: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

জয়ের জন্য শেষ ওভারে মিনিস্টার ঢাকার দরকার ছিল ৯ রান। প্রথম বলেই কাইস আহমেদের স্টাম্প উপড়ে নিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পেসার মুত্যঞ্জয় চৌধুরী। উইকেটে এসে দুটি বলে রান নিতে পারলেন না নতুন ব্যাটসম্যান নাঈম শেখ। এরপর তামিম ইকবাল ও নাঈম মিলে এক এক করে আগালেন। শেষ বলে দরকার ৫ রান, এমন সময় ফুল টসে নো বল করলেন মৃত্যুঞ্জয়। সেটাও কাজে লাগাতে ব্যর্থ নাঈম। এমনকি ফ্রি হিট থেকে নিলেন ১ রান। রোমাঞ্চকর জয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে-অফে খেলার আশা বাঁচিয়ে রাখলো চট্টগ্রাম। 

নতুন অধিনায়কত্বে নতুন শুরু হলো চট্টগ্রামের। এদিনই নাঈম ইসলামকে সরিয়ে অধিনায়ক করা হয়েছে আফিফ হোসেন ধ্রুবকে। তার নেতৃত্বে টানা তিন ম্যাচে হারা চট্টগ্রাম মঙ্গলবার মিনিস্টার ঢাকাকে ৩ রানে হারিয়েছে। ৯ ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে আছে চট্টগ্রাম। সমান ম্যাচে ৩ জয়ে ৭ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে মাহমুদউল্লাহ রিয়াদের দল মিনিস্টার ঢাকা। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। অধিনায়ক আফিফে হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারী ও বেনি হাওয়েলের ব্যাটে ৬ উইকেটে ১৪৮ রান তোলে চট্টগ্রাম। জবাবে ৭৩ রানের দারুণ এক ইনিংস খেলে তামিম ইকবাল অপরাজিত থাকার পরও মিনিস্টার ঢাকার ইনিংস থামে ৬ উইকেটে ১৪৫ রানে। 

জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা ঢাকার হয়ে কেবল তিনজন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে পেরেছেন। বাকিরা কেউ-ই উইকেটে থিতু হতে পারেননি, ১০ রানের কোটা পেরোতে ব্যর্থ হওয়া ঢাকার চারজন ব্যাটসমানের কেউ ৮ বলের বেশি খেলতে পারেননি। 

ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত ব্যাটিং করেও দলকে জেতাতে পারেননি তামিম। জাতীয় দলের অভিজ্ঞ এই ওপেনার ৫৬ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৭৩ রানের হার না মানা ইনিংস খেলেন। ঢাকার হয়ে দুই অঙ্কের রান করা দুই ব্যাটসম্যানদের মধ্যে শুভাগত হোমের ইনিংসটা ছিল কার্যকর। ডানহাতি এই ব্যাটসম্যান ১১ বলে ২টি চার ও একটি ছক্কায় ২২ রান করেন। 

অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে আসে ২৪ রান। এই রান করে দলকে এগিয়ে দেওয়ার চেয়ে বরং বিপদ বাড়িয়েছেন। বল-রানের ব্যবধানে ঢাকা যখন পিছিয়ে পড়ছে, তখন ২৪ রান তুলতে ২৯ বল খরচা করেন অভিজ্ঞ এই ক্রিকেটার। ওপেনার মোহাম্মদ শাহজাদ ৭ রান ও তিনে নামা ইমরান উজ্জামান ৮ রান করেন। 

এদিন চার নম্বরে ব্যাটিং করা মাশরাফি বিন মুর্তজা ২ বলে কোনো রান করতে পারেননি। চট্টগ্রামের জয়ের অন্যতম নায়ক মৃত্যুঞ্জয় চৌধুরী ৪ ওভারে ২১ রান খরচায় ২টি উইকেট নেন। এ ছাড়া শরিফুল ২টি এবং নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজ একটি করে উইকেট নেন। 

এর আগে ব্যাটিং করা চট্টগ্রামের হয়ে মূলত চারজন ব্যাচসম্যান রান করেছেন। দুই অঙ্কের রানও করেছেন এই চারজন। ৩৭ বলে ৫টি চার ও একটি ছক্কায় সর্বোচ্চ ৫২ রানের ইনিংস খেলেন ম্যাচসেরা শামীম পাটোয়ারী। এ ছাড়া উইল জ্যাকস ২৬, আফিফ হোসেন ২৭ ও বেনি হাওয়েল অপরাজিত ২৪ রান করেন। ঢাকার মাশরাফি বিন মুর্তজা, ফজলহক ফারুকী, আরাফাত সানি, এবাদত হোসেন, কাইস আহমেদ ও মাহমুদউল্লাহ একটি করে উইকেট নেন।      

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স / মিনিস্টার ঢাকা / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল
  • চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন তামিমের বরিশাল 

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net