Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
বিরিয়ানি আর মাখানো পেয়ারায় মজেছেন ডু প্লেসি

খেলা

টিবিএস রিপোর্ট
21 January, 2022, 07:30 pm
Last modified: 21 January, 2022, 07:58 pm

Related News

  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল
  • চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন তামিমের বরিশাল 

বিরিয়ানি আর মাখানো পেয়ারায় মজেছেন ডু প্লেসি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আগে কখনও খেলা হয়নি ফাফ ডু প্লেসির। এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএল খেলতে এসেছেন দক্ষিণ আফ্রিকার তারকা এই ব্যাটসম্যান। বাংলাদেশে সময়টা ভালোই কাটছে তার।
টিবিএস রিপোর্ট
21 January, 2022, 07:30 pm
Last modified: 21 January, 2022, 07:58 pm
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুশীলনে সতীর্থের সঙ্গে ফাফ ডু প্লেসি। ছবি: কুমিল্লা

জাতীয় দলের পাশাপাশি দুনিয়াজুড়ে টি-টোয়েন্টি লিগ খেলে বেরিয়েছেন ফাফ ডু প্লেসি। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আগে কখনও খেলা হয়নি দক্ষিণ আফ্রিকার তারকা এই ব্যাটসম্যানের। এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএল খেলতে এসেছেন ডু প্লেসি। বাংলাদেশে সময়টা ভালোই কাটছে তার।

বাংলাদেশের খাবার মনে ধরেছে ডু প্লেসির। বিশেষ করে বিরিয়ানি ও মরিচ-লেবু দিয়ে মাখানো পেয়ারা খেয়ে প্রশংসায় পঞ্চমুখ প্রোটিয়া এই ক্রিকেটার। তবে কোনো বাংলা শব্দ শেখা হয়নি এখনও, আপাতত বাংলাদেশি খাবারই উপভোগ করে যাচ্ছেন তিনি।

ডু প্লেসির কাছে প্রশ্নটা ছিল বাংলা শব্দ নিয়ে। শেখা হয়নি জানিয়ে তিনি বাংলাদেশের খাবারের প্রশংসা শুরু করেন। অভিজ্ঞ এই ক্রিকেটার বলেন, 'না, এখনও না (বাংলা শব্দ), স্থানীয় খাবার খাওয়ার চেষ্টা করছি। গত রাতে বিরিয়ানি খেয়েছি, বেশ ভালো ছিল। এ ছাড়া মরিচ ও লেবু দিয়ে মাখা পেয়ারা দিয়েছিল, সেটাও ভালো লেগেছে।'

২২ জানুয়ারি সিলেট সানরাইজার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল মিশন শুরু হবে কুমিল্লার। প্রথম ম্যাচের প্রস্তুতি নিয়ে ডু প্লেসি বলেন, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো টুর্নামেন্টটা হচ্ছে। কোভিডের সময় এটাই সবচেয়ে বড় ও প্রথম চ্যালেঞ্জ। আর এমন টুর্নামেন্টে সব সময় শুরুটা গুরুত্বপূর্ণ হয়। কারণ যারা খেলতে আসে, অনেকেই খেলার মধ্যে থাকে আবার অনেকে থাকে না। তো ওই অবস্থা থেকেও আত্মবিশ্বাস নিয়ে টুনামেন্ট শুরু করা গুরুত্বপূর্ণ।'

বিপিএলে নিজের লক্ষ্য নির্ধারণ করে ফেলেছেন ডু প্লেসি। এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে চান তিনি, 'ফ্র্যাঞ্চাইজিরা সব সময়ই সাফল্য চায়। আমার মতো বা সব ক্রিকেটারও এটাই চায়। আমার যে অভিজ্ঞতা আছে, আমি অবশ্যই তা সবার সঙ্গে শেয়ার করব। আর ব্যাটসম্যান বা নেতৃত্বের জায়গা থেকেও আমার যতটা সম্ভব দলের সঙ্গে শেয়ার করব। দ্বিতীয় লক্ষ্য হচ্ছে প্রতিযোগিতার মধ্যে থেকে টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া।'    

আইপিএলে নিজের দল চেন্নাই সুপার কিংসের সঙ্গে কুমিল্লার মিল খুঁজে পাচ্ছেন ডু প্লেসি। তিনি বলেন, 'দুই দলের (চেন্নাই-কুমিল্লা) মধ্যে মিল দেখেছি। দুই দলই চ্যাম্পিয়ন এবং নিজ নিজ টুর্নামেন্টে খুব ভালো করেছে, তাই আমার জন্য সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল। দুই দলের মধ্যে অন্য সাদৃশ্য খোঁজাটা আমার জন্য এখনও নতুন। আমি মাত্রই এসেছি। এমনিতে দলটা খুব নির্ভার। বিপিএল অভিজ্ঞতা অবশ্যই ভাল হবে। খেলোয়াড় হিসেবে সব কন্ডিশনেই আপনাকে খেলতে হবে এবং এতে করে আপনি আরো ভালো খেলোয়াড় হতে পারবেন।'

Related Topics

টপ নিউজ

ফাফ ডু প্লেসি / কুমিল্লা ভিক্টোরিয়ান্স / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল
  • চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন তামিমের বরিশাল 

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net