Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
বিশ্বে প্রথমবার মানবদেহে শূকরের হৃৎপিণ্ড প্রতিস্থাপন   

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
11 January, 2022, 09:20 am
Last modified: 11 January, 2022, 02:20 pm

Related News

  • অনাত্মীয় ‘ইমোশনাল ডোনার’ও এবার অঙ্গ দান করতে পারবেন
  • চীনে শূকরের যকৃত প্রতিস্থাপনের পর ১৭০ দিনের বেশি বেঁচে ছিলেন যিনি
  • অমরত্ব ও অঙ্গ প্রতিস্থাপন নিয়ে শি-পুতিনের আলাপের পেছনে আসল উদ্দেশ্য কী হতে পারে
  • বিশ্বে প্রথম শূকরের কিডনি প্রতিস্থাপনের পর রোগী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন
  • প্রথমবারের মতো জীবিত মানুষের দেহে শূকরের কিডনি প্রতিস্থাপন

বিশ্বে প্রথমবার মানবদেহে শূকরের হৃৎপিণ্ড প্রতিস্থাপন   

এর আগে গত বছরের অক্টোবরে নিউইয়র্কের চিকিৎসকরা ঘোষণা করেন, তারা এক ব্যক্তির দেহে সফলভাবে শুকরের কিডনি প্রতিস্থাপন করেছেন।
টিবিএস ডেস্ক
11 January, 2022, 09:20 am
Last modified: 11 January, 2022, 02:20 pm
সাত ঘণ্টা ধরে পরীক্ষামূলক অস্ত্রোপচারটি চালানো হয়। ছবি-রয়টার্স

বিশ্বের এই প্রথম শূকরের হৃদপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছে এক মার্কিন নাগরিকের দেহে। তবে অঙ্গ প্রতিস্থাপনের জন্য বেছে নেওয়া শূকরটি ছিল জেনেটিক্যালি-মডিফাইড অর্থাৎ শূকরটির জিন কিছুটা পরিবর্তন করে দেয়া হয়েছিল। 

সাত ঘণ্টাব্যাপী সার্জারিটির ইতিমধ্যে তিনদিন গত হয়েছে এবং চিকিৎসকেরা জানিয়েছেন ডেভিড বেনেট (৫৭) নামক সেই ব্যক্তি ভালো আছেন। যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে সার্জারিটি সম্পন্ন হয়।   

এই ট্রান্সপ্ল্যান্ট ডেভিড বেনেটকে আরও কতোদিন বাঁচিয়ে রাখতে সক্ষম হবে তা বলা সম্ভব নয়, তবে তার জীবন রক্ষায় এটি ছিল সর্বশেষ চেষ্টা।   

প্রতিস্থাপনের আগে বেনেট বলেন, "আমি জানি এটি অনেকটা অন্ধকারে ঢিল ছোঁড়ার মতো, তবে আমার কাছে আর কোনো পথ খোলা ছিল না।"   

মার্কিন চিকিৎসা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান এই প্রতিস্থাপন সম্পন্নের জন্য ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড মেডিক্যাল সেন্টারের চিকিৎসকদের বিশেষ অনুমতি প্রদান করেছিল। অবশেষে বহু বছরের গবেষণা ও প্রচেষ্টার পর চিকিৎসকদের দলটি এ সফল প্রতিস্থাপনে সক্ষম হলেন।

বেনেটের দেহ মানব অঙ্গ প্রতিস্থাপনের জন্য উপযোগী ছিল না। কোনো রোগীর ক্ষেত্রে এ ধরনের সিদ্ধান্ত চিকিৎসকেরা তখনই নিয়ে থাকেন, যখন তার অবস্থা অনেক বেশি গুরুতর হয়।     

ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড স্কুল অফ মেডিসিনের এক বিবৃতিতে সার্জন বার্টলে গ্রিফিথ বলেছেন, 'প্রতিস্থাপনের জন্য অঙ্গ স্বল্পতার সমাধানে এই অস্ত্রোপচার বিশ্বকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।'' 

মার্কিন যুক্তরাষ্ট্রে গড়ে প্রতিদিন ১৭ জন মানুষ অঙ্গ প্রতিস্থাপনের আশায় থাকতে থাকতে মৃত্যুর কোলে ঢলে পড়ে। দেশটিতে অঙ্গপ্রত্যঙ্গ প্রতিস্থাপনের অপেক্ষমাণ তালিকায় এক লাখের বেশি মানুষ রয়েছে। 

চিকিৎসাক্ষেত্রে অঙ্গপ্রত্যঙ্গের চাহিদা মেটাতে জেনোট্রান্সপ্লান্টেশন নামে প্রাণীর অঙ্গপ্রত্যঙ্গ ব্যবহারের বিষয়ে অনেকদিন ধরেই গবেষণা চলছে। হৃদপিণ্ডে শুকরের ভাল্ব ব্যবহার এখন অনেকটা নিয়মিত ব্যাপার হয়ে উঠেছে।

সার্জন গ্রিফিথের সাথে বেনেট। ছবিটি এ মাসের শুরুতে নেওয়া

এর আগে গত বছরের অক্টোবরে নিউইয়র্কের চিকিৎসকরা ঘোষণা করেন যে, তারা একজন ব্যক্তির দেহে সফলভাবে শুকরের কিডনি প্রতিস্থাপন করেছেন।

তবে যার দেহে সেটি স্থাপন করা হয়েছিল, তিনি কোমায় (ব্রেইন ডেড) চলে যান এবং সেখান থেকে তার সুস্থ হয়ে ওঠার আর কোন আশা ছিল না।

তবে বেনেটকে  নিয়ে সবাই আশাবাদী,  তিনি আবার সুস্থ স্বাভাবিক জীবনযাপন শুরু করতে পারবেন।

অস্ত্রোপচারের ছয় সপ্তাহ আগে গুরুতর হৃদরোগ শনাক্ত হওয়ার পর থেকেই বেনেট ছিলেন শয্যাশায়ী। দেহের সাথে সংযুক্ত একটি যন্ত্র তাকে বেঁচে থাকতে সহায়তা করছে।

প্রতিস্থাপনের পর থেকে তাকে সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এএফপি নিউজ এজেন্সির খবর অনুযায়ী, শুকরের হৃদপিণ্ডটিকে জিনগতভাবে রূপান্তর করা হয়েছে। কারণ সেখানে এমন কিছু জিন ছিল, যা মানবদেহে প্রতিস্থাপনে বাধা দিতে পারে।

গ্রিফিথ জানিয়েছেন, তারা খুবই সতর্কতার সঙ্গে বেনেটকে পর্যবেক্ষণ করছেন। তিনি বলেন, ''আমরা এর আগে মানবদেহে এমন অস্ত্রোপচার করিনি। থেরাপি বেনেটকে যা দিতে পারতো, আমরা তার চেয়ে ভালো একটি বিকল্প দিতে পেরেছি। অন্তত আমি এটাই বিশ্বাস করি। তবে তিনি একদিন, এক সপ্তাহ, মাস, নাকি বছর বেঁচে থাকবেন, আমি তা জানি না।"

অন্যদিকে বেনেটের ছেলে ডেভিড বেনেট জুনিয়র অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, এই মুহূর্তে তাদের পক্ষে কিছুই বোঝা বা বলা সম্ভব নয়।  
 

  • সূত্র- বিবিসি 

 
 

Related Topics

টপ নিউজ

অঙ্গ প্রতিস্থাপন / শূকরের অঙ্গ প্রতিস্থাপন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • অনাত্মীয় ‘ইমোশনাল ডোনার’ও এবার অঙ্গ দান করতে পারবেন
  • চীনে শূকরের যকৃত প্রতিস্থাপনের পর ১৭০ দিনের বেশি বেঁচে ছিলেন যিনি
  • অমরত্ব ও অঙ্গ প্রতিস্থাপন নিয়ে শি-পুতিনের আলাপের পেছনে আসল উদ্দেশ্য কী হতে পারে
  • বিশ্বে প্রথম শূকরের কিডনি প্রতিস্থাপনের পর রোগী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন
  • প্রথমবারের মতো জীবিত মানুষের দেহে শূকরের কিডনি প্রতিস্থাপন

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net