Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
স্ত্রী সুতপা একদিন তাকে ছেড়ে চলে যাবেন, সে ভয়ে থাকতেন ইরফান! 

বিনোদন

হিন্দুস্তান টাইমস
08 January, 2022, 10:55 am
Last modified: 08 January, 2022, 10:59 am

Related News

  • এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 
  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম

স্ত্রী সুতপা একদিন তাকে ছেড়ে চলে যাবেন, সে ভয়ে থাকতেন ইরফান! 

'ইরফানের ভয় ছিল যে একদিন ওর প্রতি একঘেঁয়েমি চলে আসবে আমার আর সেইদিন ওকে ছেড়ে আমি চলে যাব।'
হিন্দুস্তান টাইমস
08 January, 2022, 10:55 am
Last modified: 08 January, 2022, 10:59 am

গতকাল (৭ জানুয়ারি) ছিল প্রয়াত বলিউড তারকা ইরফান খানের জন্মদিন। বেঁচে থাকলে এদিন তার বয়স হতো ৫৫। তবে ইরফান খান দিব্যি বেঁচেবর্তে রয়েছেন তার পরিবার এবং অসংখ্য অনুরাগীর স্মৃতিতে।

তার জন্মবার্ষিকীতে ইরফান-স্মৃতির বিরাট পুকুরে ডুব দিয়ে তাদের সম্পর্ক ও সংসারের নানান অজানা কথা তুলে আনলেন স্ত্রী সুতপা সিকদার। ইরফানের সঙ্গে তার সম্পর্কের নামকে 'বিবাহ' এর বদলে 'মিলন' বলতেই বেশি স্বচ্ছন্দ্য তিনি।

এক সাক্ষাৎকারে সুতপা জানালেন, তাদের বিয়ের বছর কয়েক পরেও একটি ব্যাপারে প্রয়াত তারকার মনের কোণে নাকি বেশ ভয় ছিল। ইরফানের বিশ্বাস ছিল হয়ত তার প্রতি একদিন একঘেঁয়েমি এসে যাবে সুতপার। আর সেইদিন তিনি ইরফান ও তাদের সংসার ছেড়েছুঁড়ে উল্টো দিকে হাঁটা লাগাবেন।

বহু বছর আগে মঞ্চে অভিনয়রত ইরফান এবং সুতপা। ছবি-হিন্দুস্তান টাইমস

সেই সাক্ষাৎকারে ইরফান-ঘরনি আরও জানান যে একজন আদর্শ স্বামী হওয়ার জন্য যে যে বৈশিষ্ট্যর প্রয়োজন, ইরফানের মধ্যে সেসবের কোনটিই তেমনভাবে ছিল না। অর্থাৎ 'হাজবেন্ড ম্যাটেরিয়াল' ছিলেন না 'মকবুল' এর অভিনেতা। সুতপার কথায়, 'ইরফান কোনোদিনও তেমনভাবে আমাকে স্পেশাল খাতির-যত্ন করেনি। যদিও মনে মনে ভালোমতোই জানতাম ওর কাছে আমি কতটা স্পেশাল। কারণ আমাকে ছাড়া ওর একমুহূর্ত চলত না। থাকতেই পারতেন না। ইরফানের তো ভয় ছিল যে একদিন ওর প্রতি একঘেঁয়েমি চলে আসবে আমার আর সেইদিন ওকে ছেড়ে আমি চলে যাব।' আরও জানালেন জীবনের শেষ দিনগুলোয় নিজের বদলে স্ত্রীকে নিয়েই সবচাইতে বেশি চিন্তা ছিল ইরফানের। সুতপাকে সবসময় সেই চিন্তার কথা জানাতেনও তিনি।

বক্তব্যের শেষে সুতপা যোগ করেন, 'কোনও বিয়েই গ্যারান্টি দেবে না যে বাকি জীবন সেই দুই মানুষ পরস্পরের সঙ্গেই সুখেশান্তিতে একসঙ্গে কাটাবেন। তাই আমার কাছে ব্যাপারটা দুই মানুষের 'মিলন' হওয়ার। ইরফান এবং আমার বিবাহিত জীবনের অনেক ফাঁকফোঁকর ছিল কিন্তু আমাদের জুটি দারুণ মজবুত ছিল। শেষপর্যন্ত সেই ব্যাপারটিই জয়ী হয়।' 
 
Related Topics

টপ নিউজ

ইরফান খান / বলিউড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা
  • ছবি: রয়টার্স
    কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

Related News

  • এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 
  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

3
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

6
ছবি: রয়টার্স
খেলা

কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net